Search

Monday, September 29, 2025

বিরাট এক মাওলানা!

আক্তার হোসেন নামের এই লোক বয়স্ক এই ভদ্রমহিলার বাড়ানো হাতটা ধরেননি! বিরাট মাওলানা যে...!

Sunday, September 21, 2025

আইয়ামে জাহেলিয়া বনাম 'বর্তমান জাহেলিয়া'!

লেখক: Raju Norul (https://www.facebook.com/share/1GZkkQ93GD/ )

বিবিসির এক রিপোর্ট বলছে, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা প্রায় ১৪০টা বইয়ের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়াও, আরও ৬৮০টা বইকে 'সমস্যাজনক' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলো 'শরিয়া নীতি বা তালিবান নীতি'-এর সঙ্গে সাংঘর্ষিক মনে করা হয়েছে।

Tuesday, September 2, 2025

এক যুদ্ধবাজ এবং দাসী সমাচার!!

আমাদের এই হুজুর মহোদয় বড় কষ্টে আছেন! কারণ ভিরু মুসলমান আজ আর অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করতে পারছে না, ফলে বেচারারা যুদ্ধবন্দী হিসাবে দাসীও পাচ্ছে না! আফসোস!

Thursday, August 28, 2025

আমাদের এক সেরা সন্তান!

সাবেক মেজর মো. মোহসিনুল করিম, যিনি পিলখানায় আর্মি কিলিং-এর পর সেনাপ্রধানের মুখের উপর বলেছিলেন, 'গেট আউট ফ্রম হিয়ার'!

Friday, August 22, 2025

বিদায় বিভুদা, বিদায়!

আপনার শেষ লেখা পড়ে, আপনার শেষ বিদায় নেওয়ার ভঙ্গি দেখে মিনার মাহমুদের [] কথা মনে পড়ে গেল! কী অবলীলায়ই না এই প্রজন্ম মিনার মাহমুদের কথা বিস্মৃত হয়েছে!

মিনার মাহমুদের চিঠির মত আপনার চিঠি পড়াটাও বড় কষ্ট!

আমার ঢাকার জীবন এবং বিচিত্র এক মানুষ!

লেখক: Syed Saiful Alam Shovan (https://www.facebook.com/share/1GH823Ybmb/

"আমি এক ভদ্রলোককে ঢাকায় খুঁজে পেয়েছিলাম। উনার ব্যবসা ভাংগারির। তবে উনার অন্যতম প্রধান কাজ ছিল তার নিজস্ব লোকজন দিয়ে সিটি করপোরেশনের ম্যানহোলের ঢাকনা আর সড়কের লোহার গ্রিল চুরি করানো।

Thursday, August 21, 2025

শিক্ষা, পারিবারিক শিক্ষা!

আমাদের প্রধান উপদেষ্টা যখন হাত নেড়ে-নেড়ে বলেন, 'আমার নিজেরই তো দেশ চালাবার অভিজ্ঞতা নেই অন্য উপদেষ্টাদের আর কী বলব...'! তখন আর কথা চলে না।

তাই স্বাস্থ্য উপদেষ্টা কী যোগ্যতায় এই পদে আছেন সেই আলোচনায় যাওয়া বাতুলতা মাত্র!

Saturday, August 9, 2025

গরুর মুত-উটের মুত!

হিন্দু, সনাতন ধর্মে গরুর মুত ওরফে পেশাবকে কেবল অবলীলায় খাওয়াই হয় না খুবই সম্মানের চোখে দেখা হয়!

Monday, August 4, 2025

জুলাই-যোদ্ধা এক মাওলানা!

লেখক: দিপ্র হাসান (https://www.facebook.com/share/1AG3Shrf55/)

"এই মাওলানাকে চিনেন নিশ্চয়ই?


Saturday, August 2, 2025

মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী বনাম ২ কোটি মুসলমান!

এই ভিডিও ক্লিপে এনায়েতুল্লাহ আব্বাসী সাফ-সাফ বলছেন, তার বংশের মুরুব্বি শাহ কারামাত আলী জৌনপুরির সময়ে অত্র এলাকায় মুলমান ছিল ৩০ ভাগ আর হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী ছিল ৭০ ভাগ। 

এ এক অন্য রকম মব, কটুক্তির আড়ালে!

"কোথা থেকে এলো দেশে আজব এ- জীব
জ্বলজ্বল জ্বলে যার লকলকে জিভ
পড়শির পাড়া খাক, ঘরদোর ছাই
দেশজোড়া হাহাকার পালাই পালাই।
...পশুকীট রাজ্যে এর নাই পরিচয়:
দাংগাবাজ-কুজন্মের নতুন বিস্ময়!"        -সানাউল হক

Monday, July 28, 2025

ইউনূসের ছেলেরা যখন বড় হয়ে উঠল!

সাদিক মাহবুব ইসলাম, এই ভদ্রলোক চমৎকার করে গুছিয়ে বলেছেন:


এই ভিডিও কার্টেসি: Imtiyaz Mirza

আমি বারবার বলে আসছি, হাসিনা রেজিম পরিবর্তনের কোন বিকল্প ছিল না।

Sunday, July 27, 2025

শুট মি!

শাকিলা ফারজানা, একজন ব্যারিস্টার, একজন মহিলাকে হাসিনার শাসনামলে র‍্যাব কর্তৃক যে মানসিক শারিরীক অত্যাচার করা হয়েছিল তা কল্পনাতীত! এরমধ্যে তিনি র‍্যাব ৭-এর লে, কর্নেল মিফতাহ উদ্দিনকে আইডিন্টিফাই করতে পেরেছিলেন। 

Saturday, July 26, 2025

সাবেক প্রধান বিচারপতি এবং মুরগি চুরি!

সাবেক বিচারপতি এ বি এম খাইরুল হক সহ ৪৬৭ জন মিলে গত বছর ছাত্র-জনতার আন্দোলনে আবদুল কাইয়ুম আহাদ নামের একজনকে হত্যা করেছিলেন। একজনকে হত্যা করার জন্য ৪৬৭ জন, সংখ্যাটা একটু বেশি হয়ে যায়! এটার উদাহরণ সম্ভবত এই গ্রহে নাই!

Wednesday, July 23, 2025

বাচ্চাদের ঝলসানো দেহ বনাম ১টা ম্যাচের কাঠি!

২২ জুলাই, ২০২৫। এই দিন শোক দিবস ছিল। এটা আমরা বলিনি, সরকার মহোদয় বলেছেন:


শোক দিবস কেন? ঘটনা সামান্য!

Sunday, July 20, 2025

এন্টার্কটিকায় একজন অভিযাত্রী!

লেখক: Eng. Naim Uddin

(ইঞ্জিনিয়ার নাঈম উদ্দিন, বাংলাদেশের অল্প মানুষদের মধ্যে একজন, যিনি এন্টার্কটিকা ঘুরে এসেছেন, বিচিত্র সব অভিজ্ঞতা নিয়ে।)

Friday, July 18, 2025

কিছুই বদলায়নি, কিছুই বদলায় না!

হাসিনা রেজিমের পতনের আর কোন বিকল্প ছিল না এ পরম সত্য। সব বাদ দিলেও যে-কাউকে, গুম করা বা ক্রসফায়ারে মেরে ফেলাটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু একেক করে সবই ফিরে আসছে।

Thursday, July 17, 2025

একজন বীর প্রতীক, একজন যোদ্ধা লে. ক. হাসিনুর রহমান!

এই মানুষটা কেবল একজন বীর প্রতীকই না দুর্ধর্ষ এক যোদ্ধাও। সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুই দুইবার গুম হয়েছেন।

Monday, July 14, 2025

দেশ, তুই ল্যাংটা!

এই একটা ভিডিও ক্লিপের পর আর এক লাইন লেখাও অর্থহীন! ল্যাংটার আবার 'কীসের সমাজ, কীসের নমাজ'! 
কাছেই আনসারের ক্যাম্প ছিল, কেউ এগিয়ে আসেনি! না পুলিশ, না সেনাবাহিনী! এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, কেউ নাইন-নাইন-নাইন ফোন দেয়নি! কেউ মানে, আমরা-জনগণ! 
এরা সবাই কিন্তু বেতনভুক্ত কর্মচারী-কর্মকর্তা!

Sunday, July 13, 2025

যে বৃক্ষের যে ফল!

চাঁদপুরের এক ইমাম সাহেবকে এক মুসুল্লি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, মসজিদের ভেতরে।

মুসুল্লির নাম বিল্লাল হোসেন। ইমামকে কোপাবার কারণ হিসাবে সে ২টা প্রসংগ নিয়ে এসেছে:

Saturday, July 12, 2025

দ্বিতীয় জীবন!

লেখক:Tahiyat Chowdhury

(https://www.facebook.com/share/16vLiAFoCm/ )

(লেখকের লিখিত অনুমতক্রমে প্রকাশিত)

"সেদিন রাতে, দীর্ঘ ১৬ মাস গুম নির্যাতনের পরে আমাকে একটা কালো মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় বান্দরবানের 'টংগাবতী' নামক গহীন পাহাড়ে। যাওয়ার পূর্বে আলেপ উদ্দিন বলে:

'মুকুল রানার নাম শুনছোস...'? আমি বললাম, 'হ্যাঁ, টিভিতে শুনছি'। সে উত্তরে বললো, 'আজকে রাতে দেখা হবে, চিন্তার কিছু নাই, জান্নাতে একসাথে গল্প করবি'।

Friday, July 11, 2025

শাসন, অনুশাসন।


এই ভিডিও ক্লিপে আমরা যে মেয়েটির বক্তব্য শুনছি সে তার বাবা-মার বিরুদ্ধে মামলা করেছে। জন্মের পর থেকেই নাকি তার বাবা-মা তাকে মানুষ হিসাবে মনে করেননি, নিজেদের সম্পত্তি ভাবতেন। সোজা কথা, কুকুর-বেড়াল টাইপ মনে করেতেন।

Thursday, July 10, 2025

একটি অডিও ক্লিপের আত্মকাহিনী!

লেখক: Muquit Mohammad

বিবিসির এই অডিও ক্লিপ সম্পর্কে দেখলাম সজীব জয় দাবী করেছে:

Saturday, July 5, 2025

আস্কারা এবং এর অকল্পনীয় ফল!

লেখক: Kamrul Hassan Mamun

(https://www.facebook.com/share/16jaJmFZ4f/) [লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত]

"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির জন্য সাক্ষাৎকার দিতে আসা শিক্ষককে বরখাস্তের দাবিতে একদল শিক্ষার্থী ভিসির রুমে ঢুকে যায় এবং সেখানে যেভাবে হট্টগোল করেছে তা অকল্পনীয়!

Wednesday, July 2, 2025

এক যোদ্ধা: ক্যামেরার পেছনের কুশীলব!

লেখক: শাফকাত রাব্বী অনীক (https://www.facebook.com/share/1D28Vv2eDL/) [লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত]

"ছবিটি হচ্ছে শেখ হাসিনার পালানোর দিন, আগস্ট ৫, ২০২৪ সালের গণভবনের দুপুরের পূর্বে অপ্রকাশিত স্যাটেলাইট ইমেজ।

Sunday, June 29, 2025

এক অন্য রকম লড়াই!

লেখক: Ahmed Noor

(https://www.facebook.com/share/15jxDnKNtW/ ) [ ফেসবুক থেকে লেখকের অনুমতিক্রমে প্রকাশিত] 

" 'দৈনিক কালের কণ্ঠ’র প্রতিষ্ঠালগ্ন থেকে সাড়ে ১২ বছর সিলেট ব্যুরো প্রধান ছিলাম।

নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিতে কখনও কার্পণ‍্য  করিনি। সিলেট বসে যুক্তরাজ্যের দু দুটো নির্বাচন কভার করেছি। যখন অন্য পত্রিকাগুলো যুক্তরাজ্যে প্রতিনিধি পাঠিয়েছে।

Thursday, June 26, 2025

এটিম-এতিম-ইয়াতিম!

শেষ অবধি শেখ হাসিনাকে এটিমের আলোচনায় আলোচনা করতে হলো? ভাল-ভাল!

আশা করছি, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

Tuesday, June 24, 2025

সমস্ত বধ্যভূমিতে মিশে আছেন একজন জহির উদ্দিন!

 লেখা ও ছবিঃ প্রথম আলো।

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে দৃষ্টিনন্দন একটি বাড়ি।


বাড়িটির একটি অংশের দোতলায় যাওয়ার সিঁড়ির মুখে শিল্পীর আঁকা একটি ছবি। 

Monday, June 23, 2025

মব জাস্টিস- 'ঢালি' ওরফে দুর্ভেদ্য ঢাল!

সাবেক সিইসি নুরুল হুদাকে আমাদের 'সো-কলড' জনতা বাসা থেকে কেবল টেনে-হিঁচড়ে নিয়েই আসেনি, গলায় জুতার মালা পরিয়েছে। গালে জুতা দিয়ে মেরেছে! তাও আবার পুুলিশের সামনে! এবং এদিকে আবার দেশে নাকি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে!

Thursday, June 19, 2025

এক লড়াকু যোদ্ধা!

(https://www.facebook.com/share/1BkzeStupG/) [লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত]

"আমার নাম নীলা ইস্রাফিল। আমি এনসিপির সদস্যা হই বা না-হই, আমি একজন যোদ্ধা।
আমি আমার শ্বশুরবাড়িতে লেক্সাসে চড়তাম। ২৬ জন কাজের লোক ছিল। আরাম-আয়েশের কোনো অভাব ছিল না। কিন্তু খারাপ প্রস্তাব পাওয়ার পর আমার শ্বশুর  প্রয়াত  উপদেষ্টা  সুফি চেহারার আড়ালে বিভৎস এক দানব হাসান আরিফকেও আমি ছাড় দেই নাই!

আহ, প্যালেস্টাইন! তিনি ঘুমান, বিশ্বও!

তাঁর কেবলই ঘুম পায়!

ইসরাইলিদের কাছে সব হামাস, শিশুও!

Sunday, June 15, 2025

এক 'মহিলা ইতর'!

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার জ্ঞানের স্বল্পতা! ইতর শব্দটার স্ত্রী লিঙ্গ কি হয় এটা আমার জানা নাই বিধায় আপাতত 'মহিলা ইতর' দিয়ে কাজ চালাচ্ছি। কাউকে নিয়ে 'বডি শেমিং' করাটা অন্যায় কারণ প্রকৃতিগত ভাবে কারও শরীরের কোন বিচ্যুতি নিয়ে সমালোচনা চলে না।

Saturday, June 14, 2025

আমাদের একজন 'বাবর আলী!

(লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের বাবর আলী! ভ্রমণে মূল ঝামেলা থেকেই বাঁচিয়ে দিয়েছে বাবর আলী। আমার কাছে সাধারণত অপরিচিত লোকজনেরা প্রথমেই জানতে চান ঘোরাঘুরির টাকা ম্যানেজ করা যায় কী করে? আমি চট করে হাতের কাছে থাকা বাবর আলীর উদাহরণটা দিয়ে দিই!
অনেকে বলে থাকেন, 'টাকা জমাতে পারছি না বলে দেশ ঘুরতে বের হতে পারছি না'।
ইয়ে,‌আপনার পকেটে কি পাঁচ হাজার টাকা আছে? কিংবা পাঁচ হাজার টাকা কি আগামী কয়েক মাসে জমানো সম্ভব?

Saturday, May 24, 2025

নরক!

ফতোয়ার জন্য "ফাতাওয়ায়ে আলমগীরী"-কে অত্যন্ত গুরুত্বের সংগে গ্রহণ করা হয়। এটা তো সবার জানা বাদশাহ আলমগীরের নামানুসারে 'ফাতাওয়ায়ে আলমগীরী" নামকরণ করা হয়েছিল। এই কিতাবের ভূমিকায় বাদশাহ আলমগীরের প্রসংগে  বলা হয়েছে এভাবে:

আমিরুল মু'মেনীন, রঈসুল মুসলিমীন, ইমামুল মুজাহিদীন মহান রাষ্ট্রনায়ক আবূ মুজাফফার মুহীউদ্দিন বাহাদুর ওরফে বাদশাহ আওরংগজেব আলমগীর গাযী ওরফে বাদশা আলমগীর (র)। অতঃপর আল্লাহতা'য়ালা বাদশাহ আলমগীর  (র) হৃদয়ে এমন একটা সংকলনের বিষয় ইলহাম করেন...। 

যাই হোক, "ফাতাওয়ায়ে আলমগীরী", ইসলামিক ফাউন্ডেশন থেকে ১০ খন্ডে প্রকাশিত। আমি ২য় খন্ড থেকে কেবল একটা ফতোয়া (২য় খন্ড, পৃ: ৩৯-৪০) এখানে উল্লেখ করতে চাই। এটা টাইপ করার সাহস আমার নাই বিধায় আগাম ক্ষমা  প্রার্থনা!

Friday, May 23, 2025

জ্ঞানের (গা...) নৌকা পাহাড়ে উঠে...!


শতবর্ষী একটা গাছ কেটে ফেলেছেন আমাদের আলেম সাহেবরা। অভিযোগ গুরুতর- জালেমরা এই গাছে জালেমগিরি করে!

Monday, May 12, 2025

একটি জুতা এবং এক টাকার পানি!

লেখক: সাইফুল বাতেন টিটো (https://saifulbaten.blogspot.com/?m=1), https://www.facebook.com/share/1LJjnqmFwJ/

"সম্ভবত ২০১৪ সালের কথা। চ্যানেল আই আমাকে দিয়ে দ্বিতীয় নাটক বানাবে এই জন্য আমি ইবনে হাসান খানের সঙ্গে মিটিং শেষ করে কবি নির্মলেন্দু গুণদা'র মেয়ে প্রডিউসার মৃত্তিকা গুণের সামনে বাজেট নিয়ে কথা বলছি আর চা খাচ্ছি। সঙ্গে সম্ভবত Hassan Shantonu ছিলেন। কবিকন্যা  মৃত্তিকা বললেন:

Friday, May 9, 2025

বীরশ্রেষ্ঠ মতিউর বনাম নিশান-ই-হায়দার মিনহাজ: কে আসল বীর?

লেখক: আরিফ রহমান (https://www.facebook.com/share/1DVEKhbT4h/)

"আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যু দিন আর পাকিস্তানের সর্বোচ্চ বীর রশিদ মিনহাজের মৃত্যু দিন কিন্তু একই দিন। কারণ দুজনের মৃত্যু একই ঘটনায় ঘটে। এই ঘটনা পৃথিবীর ইতিহাসের গভীর এক হেঁয়ালির জন্ম দেয়। একই ঘটনায় নিহত দুই পক্ষের দুইজন মানুষ দুটি দেশের সর্বোচ্চ বীরের খেতাব পেয়েছেন!

Thursday, May 8, 2025

গুমঘরের যত কথা!

লেখক: Nabila Idris (https://www.facebook.com/share/1BgAt6pGE8/)

যিনি গুম কমিশনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, আছেন। তাঁর লেখার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের গুম সংক্রান্ত বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়...:

" ১. আমরা রেগুলারলি ভিক্টিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি। এসব নির্যাতন প্রায়ই এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায়। কিন্তু মাঝে-মাঝে কিছু ভিক্টিম এমন ঘটনার বর্ণনাও দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায়!

Monday, May 5, 2025

BSF: আদি অকৃত্রিম এক হায়েনা!

পূর্বের এই লেখায় [] আমি উল্লেখ করেছিলাম, সীমান্তবর্তী একটা এলাকায় স্কুল চালাবার সূত্রে ওখানকার লোকজনের মুখ থেকে শুনতাম বিএসএফ কেমন করে আমাদের লোকজনকে আমাদের এলাকা থেকে ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়ার পর খুব কম মানুষই ফেরত আসত। আর যারা ফেরত আসত তাদের বর্ণনা ছিল ভয়াবহ-রোমহর্ষক!  বিএসএফ যে কেবল ভয়ংকর নির্যাতন করত এমনই না শরীরের নাকি পেট্রল পুশ করে দিত। অনেকের হাত-পায়ের রগ কেটে নদীতে ভাসিয়ে দিত!

Sunday, May 4, 2025

এক কাপ চায়ে দু-কাপ চিনির সঙ্গে আরেক চামচ...!

এক কাপ চায়ে দু-কাপ চিনি দেওয়ার পর সেই চা যেমন কোন মানুষের খাওয়ার যোগ্য থাকে না তেমনি আমিনুল ইসলাম নামের মানুষটাকে নিয়ে এহেন মন্তব্য করার পর,  তাকে নিয়ে আবারও লেখা চলে না []। কিন্তু, ওই যে একটা কিন্তু থেকে যায়...! কিছু মানুষ থাকেন যারা মানুষের(অ) ঊর্ধ্বে!

Sunday, April 27, 2025

'দেখা হবে...', দাউদ ভাই!

 

দাউদ হায়দার। তাঁর সঙ্গে আমার বেশ কিছু ছবি কিন্তু তখন তাঁর নিরাপত্তার কারণে তাঁর ছবি ছাপাবার বিষয়ে সমস্যা ছিল। আহা, আজ আর সেই সমস্যা নেই। এখন তিনি সমস্ত নিরাপত্তার ঊর্ধ্বে চলে গেছেন!

Wednesday, March 26, 2025

পতাকা ছিনতাই!

কপালের ফের! যাপিত জীবন পেছনে ফেলে মাস ছয়েক হলো ইট পাথর-কংক্রিটের বস্তিতে, যার চালু নাম 'ঢাকা শহর'! তাও নিজের বাড়ি ফেলে এখন ভাড়া বাড়িতে!

ঢাকা, এ বড় বিচিত্র এক নগর! এর বিচিত্রতা নিয়ে অন্য কোন এক দিন আলাপ করা যাবে!

আজ ২৬ শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা কেমন এ নিয়ে তাবড়-তাবড় মানুষদের বড়-বড় আলাপ আছে। আমার আলাপ খুব ছোট। স্বাধীনতা কি এটা আপনাকে জানতে হবে একজন প্যালেস্টাইন নাগরিকের কাছ থেকে। নিদেনপক্ষে আমার কাছ থেকে যে নিজের বাড়ি এবং ভাড়া বাড়ির মধ্যে তফাতটা কেমন!

Thursday, March 20, 2025

বিচারপতি সাহাবুদ্দিন: এ দেশে এক অভূতপূর্ব, বিরল...!

লেখক: Shariful Hasan: (https://www.facebook.com/share/1BPXYjYD18/)

"অস্থায়ী রাষ্ট্রপতি পদে নিয়োগ পেলেও কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান বা প্রয়োজন ছাড়া তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে আসেননি! রাষ্ট্রপতির জন্য নির্ধারিত কোনো কিছু তিনি গ্রহণ করেননি। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বিদেশি অতিথিদের কাছ থেকে প্রাপ্ত উপহার তিনি সরকারি তোষাখানায় জমা দিয়েছেন। সাধারণ পোশাক-পরিচ্ছদই তাঁর সবসময় পছন্দ ছিল। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর অনেকেই তাঁকে নতুন কিছু জামাকাপড় বা স্যুট তৈরির কথা বলেছিলেন। সেসব কথাকে তিনি আমল দেননি।

Saturday, March 15, 2025

গুম: যে জীবন ঘাসফড়িঙের!

লেখক: রাজীব হোসেন
"গাজীপুর জেলা কারাগারে আমাকে যেদিন ট্রান্সফার করে, সেদিনই রেজা স্যারকে সেখান থেকে কাশিমপুর জেলখানায় পাঠিয়ে দেয়। আমাদের পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কাশিমপুরে আমি আর সুবায়েল (ক্যাপ্টেন সুবায়েল বিন রফিক) সংক্ষিপ্ত সময়ের জন্য পাশাপাশি সেলে ছিলাম। এখন আমি অন্য কারাগারে চলে এলাম। গাজীপুর জেলে সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল সময় কেটেছে। প্রায় এক বছরের মতো সময় ছিলাম। 

Thursday, March 6, 2025

গুম: একজন আদর্শ বাবা, আদর্শ স্বামী মহিউদ্দিন ফারুকী

লেখক: Enamul Haque Mony. লেখক তখন দ. কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন।

"র‍্যাব-২, বসিলা, মোহাম্মাদপুরে আমাকে যে রুমে গুম করে রাখা হয়েছিলো, টয়লেট সাইজ একটা ছোট্ট রুমের মধ্যেই টয়লেট করার জায়গা। বাকী ফাঁকা জায়গায় একটা স্বাভাবিক মানুষ পা মেলে দিয়ে শুয়ে থাকতে পারে না। অসম্ভব!

Thursday, December 26, 2024

ইতর এবং ইতর বানাবার কারখানা!

এই ছোট্ট ভিডিও ক্লিপে আমরা একটা ইতরকে দেখলাম। ইতর এই উপস্থাপকের নাম জয়-ফয় কিছু একটা। পূর্বে বিভিন্ন লোকজনকে নিয়ে ইতরামি করেছে আমরা অনেকটা হালকা চালে বলার চেষ্টা করেছি, 'ফাজিল একটা'। 

Wednesday, December 25, 2024

সারা বিশ্বের বিস্ময়...!

ঘটনাটা এই গ্রহের। আরেকটু ছোট করে বললে বাংলাদেশের, গাজীপুরে! ঘটনাটা হচ্ছে এমন, একজন বউকে রাগের মাথায় (খুব সম্ভব যেটা) তালাক দিয়েছেন। এরপর যেটা হয় রাগ পড়ে গেলে মাথা ঠান্ডা কিন্তু তখন সব অন্ধকার। এখন স্বামী-স্ত্রী আবারও সংসার করতে চাচ্ছেন। কিন্তু এখন তার স্ত্রী তার জন্য হারাম! কিন্তু একটা উপায় আছে...!
বিষয়টার সঙ্গে যেহেতু ধর্মীয় আচার জড়িত তাই তাঁরা আমাদের ধর্মীয় শিক্ষকের কাছে পরামর্শের জন্য গেছেন। ধর্মীয় শিক্ষকদের মধ্যে একজন মাদ্রাসার শিক্ষক অন্যজন মসজিদের ইমাম।
তারা একটা সহজ সমাধান দিলেন।

Saturday, November 2, 2024

ডিয়ার, জামাতে আমির, সমীপেষু...!

লেখক: Farjana Mahbuba (https://www.facebook.com/Ms.SunshineInTheRain)
"আমীরে জামাত মেয়েদের বিষয়ে কথা বলতে গিয়ে যমুনা টিভিকে বলেছেন:
'আফগানিস্তানে একচুয়ালি কী হচ্ছে, এটা আপনিও চোখে দেখছেন না, আমিও দেখছিনা, শুধু মিডিয়ার মাধ্যমে খন্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা।'

Monday, October 28, 2024