Search

Showing posts with label অহংকার. Show all posts
Showing posts with label অহংকার. Show all posts

Thursday, February 26, 2026

কফিনে প্রথম পেরেক বা পেরেকগুলো!!

প্রধানমন্ত্রী তারেক জিয়ার অতীত নিয়ে, ১৭ বছর লন্ডনে থাকা নিয়ে আলাপে যদি না যাই তাহলে আমি বলব তাঁর শুরুটা খুবই চমৎকার ছিল। আমরা অতিরিক্ত আশাবাদী হয়ে পড়েছিলাম!

অবশ্য মিনমিন করে এটাও নোকতা আকারে যুক্ত করা হয়েছিল, তাঁর আশেপাশের লোকজনেরা তাঁকে ভাল থাকতে দেবে না! কিন্তু এটা যে এত দ্রুত হবে তা কল্পনাতীত!

Thursday, August 21, 2025

শিক্ষা, পারিবারিক শিক্ষা!

আমাদের প্রধান উপদেষ্টা যখন হাত নেড়ে-নেড়ে বলেন, 'আমার নিজেরই তো দেশ চালাবার অভিজ্ঞতা নেই অন্য উপদেষ্টাদের আর কী বলব...'! তখন আর কথা চলে না।

তাই স্বাস্থ্য উপদেষ্টা কী যোগ্যতায় এই পদে আছেন সেই আলোচনায় যাওয়া বাতুলতা মাত্র!

Wednesday, June 24, 2020

জ্বী দাদা, আমরা এমনই!

চীন বাংলাদেশকে শুল্ক সুবিধা দিচ্ছে। এই দুনিয়ায়, দুনিয়ার বাইরেও সবাই নিজের বন্দনা খুব ভাল বোঝে, ইশ্বরও! এখন চীন কেন বাংলাদেশকে এই সুবিধা দিল-ল-ই এই নিয়ে আমাদের ভারত মহোদয়ের মারাত্মক গাত্রদাহ হচ্ছে। হতেই পারে। এই সব লুকিয়ে রাখারই নিয়ম কিন্তু দাদারা পারে না।

Monday, June 15, 2020

স্যালুট, সাইফুল আজম: নিভে গেল এক আগ্নেয়গিরি!

সাইফুল আজম। এক নক্ষত্রের পতন! এই প্রজন্ম এই নক্ষত্রকে চেনেই না, মায় মিডিয়া পর্যন্ত! নামকরা এক নিউজ পোর্টাল দেখলাম গতকাল তাঁর মৃত্যুতে (আমি বলি, খোলস বদলের দিন) তাঁকে নিয়ে লেখা ছেপেছে, সংগ্রহীত। মানে সোজা, নিজেদের করোটিতে কিছু নাই! দেশই যাকে যথার্থ সম্মান দেয়নি মিডিয়া কোন ছার!
গতকালই এক মুক্তিযুদ্ধ গবেষককে দেখলাম, লিখেছেন, মুক্তিযুদ্ধে তাঁর (Saiful Azam) অবদান নেই কেবল তাই না তিনি ইচ্ছা করেই ১৯৭১সালে বাংলাদেশে যুদ্ধের জন্য আসেননি এবং তিনি ওখানে খুবই সুখে-শান্তিতে হালুয়াপুরি খেতে-খেতে বসবাস করছিলেন।আফসোস, এই সমস্ত গবেষকরা এখন লেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস! আসুন, আমরা একটু সাইফুল আজমের স্ত্রীর মুখে শুনি ওসময় আসলে কী ঘটেছিল?
 
সাইফুল আজম কেবল আটকই হননি। ওসময়ে জন্ম নেওয়া তাঁর মেয়েকে হারিয়েছিলেন! ও আচ্ছা, ওঁর স্ত্রীর মুখে শুনলে হবে না আবার। তাতে গবেষণা ব্যহত হয়! তা আমাদের দেশের এয়ারফোর্সে কী বলা হচ্ছে:
ঋণ: Saeed Milton
 
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান এক সাক্ষাৎকারে (সাপ্তাহিক ২০০০, ১৮.০৩.০৫) বলেছিলেন:
"...ফ্লাইং করার অনুমতি মিলল না। সব বাঙালি অফিসারদের গ্রাউন্ডেড করে রাখা হলো। মতিকে করা হলো ফ্লাইট সেফটি অফিসার। No Flying কিন্তু প্রয়োজন হলে প্লেনের কাছে যেতে পারবে।"
(এই সুবিধার কারণে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্য প্লেন নিয়ে পালাবার সুযোগ এসেছিল)
 
চার-চারটি এয়ারফোর্সে সার্ভ করার বিশ্ব-রেকর্ড এই মানুষটির!
 
তাও আমাদের মত ছাতার ফেসবুকে বসে-বসে গবেষণা করে না, বিশ্ব কাঁপিয়ে দিয়ে:
সাইফুল আজম, এক আগ্নেয়গিরির নাম:
এমেরিকানরা পর্যন্ত স্বীকার করে নিয়েছিল: এ ভলকানো, এ টপ-গান!
 
এই প্রজন্ম টম ক্রজের টপ-গানের বিলক্ষণ খোঁজ রাখে কিন্ত আমাদের টপ-গান সাইফুল আজমের খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না। আফসোস, বড়ই আফসোস! মননে দরিদ্র দেশের অতি দরিদ্র প্রজন্ম!
 
(এই ভিডিওটা হেডফোন লাগিয়ে দেখার জন্য অনুরোধ করি)
Living Eagel
  এই ভিডিও ঋণ: Mogni Choudhury:  https://www.youtube.com/watch?v=82QVLiZZqaU
 

প্যালেস্টাইনিরা এই মানুষটার জন্য ভারী দুঃখিত হয়েছে। কেনই-বা করবে না! ওদের যে আমাদের আগুনমানুষ আজমের মত এমন-এক দেবদূতের প্রয়োজন। কেন প্রয়োজন? যার মত টপ-গান এই ইসরাইলি পশুদেরকে ছিন্নভিন্ন করের দেবেন।
 
জেরুজালেম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন:
"অস্ত্র দিয়ে যুদ্ধ অনেক হয়েছে এবার ধর্ষণ যুদ্ধ শুরু করতে হবে। গাজার ঘরে-ঘরে ঢুকে ওদের নারীদের ধর্ষণ করতে হবে। মা-বোন-স্ত্রী-কন্যা কেউ যেন বাদ না যায়"।
 


WhatsApp