Search

Monday, October 19, 2026

কার পাপ—হে পরম করুণাময়, তোমার কাছে জমা রইল!

সৌদিতে ২জন বাংলাদেশীর শিরোচ্ছেদ করা হয়েছে। কেউ জানে না! অথচ তিন বছর আগে থেকেই এই মামলা চলমান—আপিলে এই রায় হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও জানেন না!

তিনি জানেন না, কেন? তাহলে এই দেলোয়ার হোসেন নামের রাষ্ট্রদূতকে আমাদের ট্যাক্সের টাকায় বেতন দেই, কেন? তাকে ২৪ ঘন্টার মধ্যে ঢাকায় ফেরত এনে জিজ্ঞাসাবাদ করে স্থির করার হোক, তার চাকুরি থাকবে, কি থাকবে না।

আমাদের মন্ত্রী বাহাদুর বলছেন, অনৈতিক কাজের জন্য। আমাদেরকে আবার সবক দিচ্ছেন। 

বাই দ্য ওয়ে, সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান যে মেঘনা আলমের সঙ্গে লটরপটর করেছিলেন (কী টাইপের এতার বিস্তারিত মেঘনার কাছ থেকে জেনে নিয়েন) এই তথ্য জানেন না, তাই না?
আফসোস, আপনার সময়ে এই ঘটনাটা ঘটলে বাংলাদেশের প্রচলিত আইনে একটা কঠিন-একটা মামলা ঠুকে দিতেন, না? বলা যায় না মুন্ডু নাই করে দিতেন।  বাতাসে ভেসে বেড়াত পাগড়ি ...!

আমাদের মন্ত্রী মহোদয় এও জানাচ্ছেন, তিনি নাকি এই খুন সম্বন্ধে ১৪ অক্টোবর অবগত হয়েছেন এবং বাংলাদেশ মিশন নামের অথর্ব প্রতিষ্ঠানেরও নাকি এই বিষয়ে জানা ছিল না!

বাস্তবে ঘটনা ২০২৩ সালের!

অংকে কাঁচা হওয়ার কারণে তিনি ২০২৩ সালের অক্টোবরকে ২০২৬ সালের অক্টোবরের সঙ্গে গুলিয়ে ফেলেছেন:


আমাদের মত সাধারণ-কেউ হলে, অনেকদিন পর একজন অমানুষ দেখলাম এটা বলতে পারলে ভাল লাগত কিন্তু তিনি নাকি একজন আইনপ্রণেতা! তাই বলতেই হয়, একজন নিষ্পাপ মানুষ দেখলাম! কী অবলীলায়ই না বলছেন, এই পাপীদের লাশ যেন দেশে না আসে!

আহারে, পবিত্র মানুষের পবিত্র নগরী! 


আহারে-আহারে! কী পবিত্র!


স্যারের বউ-ঝিরা যদি কেউ পেটের দায়ে পবিত্র নগরী থেকে একবার ঘুরে আসত!

ওরা এত পবিত্র-এত পবিত্র! এক নারীর কাছে বাপও যায়, ছেলেও যায়!

এদেরকে কোন অর্থে মানুষ বলা চলে:

পাপের এক নগরী!





  

No comments:

WhatsApp