Search

Showing posts with label চাবকানো প্রয়োজন. Show all posts
Showing posts with label চাবকানো প্রয়োজন. Show all posts

Wednesday, July 1, 2026

আনোয়ারা মেডিকেল সার্ভিসেস বনাম নিকৃষ্টতর সার্ভিস!

'Anowara Medical service', এটা আজকের প্রতিষ্ঠান না! এই প্রতিষ্ঠানে বহু পূর্বে গিয়েছিলাম আমার মা'র একটা টেস্টের কারণে! তখনকার তেমন স্মৃতি মনে নাই! আবার যাওয়া হলো গতবছরের শেষের দিকে! আমার পরিচিত একজনের NFAC করাতে।
এ ভারী বিচিত্র যে ডাক্তার এখানে করাবার জন্য রেফার করেছেন, তিনি পইপই করে বলে দিয়েছেন এখানেই করাতে হবে, হবেই। অথচ এই টেস্টটা এভারকেয়ার, স্কয়ার সহ বেশ কিছু জায়গায় হয়!
'আনোয়ারা মেডিকেল সার্ভিস' নামের এই প্রতিষ্ঠানের সার্ভিস যে এত বাজে আর এখানকার লোকজন এমন উদ্ধতস্বভাবের হতে পারে তা অকল্পনীয়! যে রোগীরা ওখানে যান অধিকাংশই 'বায়াপসি'-র কারণে। এমনিতেই অসম্ভব ভয়ে কাবু হয়ে থাকেন কারণ এখানকার টেস্টের উপর নির্ভর করছে, তাঁর ক্যান্সার আছে, কি নাই? যারা হাজার-লক্ষ টাকা পরিশোধ করেন তাদের সঙ্গে এই প্রতিষ্ঠানের আচরণ দেখে মনে হবে এরা ওখানে গেছেন ভিক্ষা চাইতে!

এরা কী অভদ্র-অমার্জিত ভঙ্গিতেই না চিৎকার করে বয়স্ক-বয়স্ক রোগিদেরকে ডাকে, এই আবদুল্লাহ আছে, আবদুল্লাহ—এই মমতাজ আছে, মমতাজ! গিজগিজ-করা, ভরা মজলিসে এখানকার-এক স্টাফ এক ভদ্রমহিলাকে বলছে, আপনার স্যাম্পল দুই বুক থেকেই নেওয়া হবে! আমি স্পষ্ট দেখছিলাম ভদ্রমহিলা লজ্জায় কুঁকড়ে যাচ্ছেন। এমনিতেই তিনি ভয়ে আধমরা হয়ে আছেন, ক্যান্সার ধরা পড়ে কি না এই আতংকে তার উপর এই লজ্জা।

আমি এখানকার এক সুপারভাইজরকে বললাম, এভাবে রোগীদেরকে...।  তিনি কথা শেষ করতে দিলেন না বিরক্ত হয়ে বললেন, 

এইটা কোন বিষয় না, এখানে সবাই রোগী, ব্লা-ব্লা-ব্লা!

আমি দেখলাম, এদেরকে বোঝাবার সাধ্য আমার নাই!

ফিরে এসে আমি গুগলে আনোয়ারা মেডিকেল সার্ভিস খুঁজে বের করলাম। সর্বনাশ, এদেরকে নিয়ে অনেকে অনেক  দুর্দশার কথা লিখেছেন, টাকা-পয়সা নিয়ে ডাকাতির কথা লিখেছেন। অজস্র মন্তব্য আকারে বেদনার কথা! আমিও একটা রিভিও লিখলাম। ভাগ্যিস, লেখাটার একটা স্ক্রিনশট রেখেছিলাম একজনের সঙ্গে শেয়ার করার কারণে। সেখান থেকে আজ উদ্ধার করলাম।

ট্রাস্ট মি, রিভিওটা গুগলে পোস্ট করে আমি ভুলেই গিয়েছিলাম। কিছুদিন পর দেখি গুগল আমার মেইলে এটা পাঠাল তোমার রিভিও এত লোক দেখেছে!

এটা নতুন কিছু না। গুগল হিসাব-টিসাব করে জানিয়ে দেয় যেন লোকজনেরা উৎসাহিত হয়। 

যাই হোক, 'আনোয়ারা মেডিকেল সার্ভিস' নতুন স্থাপনায় স্থানান্তরিত হয়েছে এটা জানতাম কিন্তু এরা ঠিকানা সহ সব বদলে ফেলার কারণে বা কিছু কেরামতির কারণে আগের শত-শত রিভিও উধাও! এখন কেবল ৮টা রিভিও দেখাচ্ছে!

তাও নেগেটিভ রিভিও! আসলে এরা বদলাবে না! কয়লা ধুলে যেমন ময়লা যায় না—আফসোস, তেমনি আমি ভুলে যেতে গিয়েও ভুলতে পারলাম না! আহা, এরাও যদি বদলে যেত আর আমিও ভুলে যেতে পারতাম তাহলে ভাল হত!
কপাল, ড্রেন রাস্তার মাঝখানে চলে আসে...! 



Friday, June 5, 2026

Meta AI এবং ছেঁড়া চটি—Meta AI and a Worn-Out slipper!

লেখাটা খানিকটা এডিট করছি! 'ছেঁড়া চটি'-এর জায়গায় ভদ্রতা করে লিখেছিলাম, "..."! আফসোসের সঙ্গে 'ছেঁড়া চটিতে' ফিরে গেলাম।

নীচের বিষয়টা নিয়ে কোন উপায় না পেয়ে জুনের ১২ তারিখে প্লে-স্টোরে এই রিভিউ দিয়েছিলাম।

Meta AI -এর এটা কেবল ভুল না, ভয়াবহ ভুল! কিন্তু এই ভুল লাগাতার করেই যাচ্ছে! অথচ এটা ছোট্ট একটা বাগ-এরর, ফিক্স করলেই হয়। বিরক্ত হয়ে আজ আবার নতুন করে রিভিউ দিলাম আর "..." থেকে ছেঁড়া চটিতে ফিরে গেলাম!


সূত্রপাত: বেশ-কিছু এআই-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। কিন্তু Meta AI-এর কিছু নমুনা দেখে আমি খানিকটা ধাক্কার মত খেয়েছিলাম! এর মধ্যে অনেকখানি মানবিক ব্যাপার-স্যাপার ঢুকিয়ে দেওয়া হয়েছে! সীমাবদ্ধতার কারণে সেসব এখানে শেয়ার করতে চাচ্ছি না।

Sunday, February 22, 2026

আফগানিস্তান-বাংলাস্তান!

আফগানিস্তান এমন এক জাতি যাদের কেউ পরাস্ত করতে পারেনি! না সুপার পাওয়ার রাশিয়া, না আমেরিকা! এ এক বিস্ময়!


Tuesday, February 3, 2026

একে গ্রেফতার করতে হবে, এখনই...

 

খালেদুজ্জামান, এই লোকটা ক্যান্টনমেন্টের ভেতরে আর্মিকে যে ভঙ্গিতে বলছে:

Monday, February 2, 2026

পুরুষ ইতর—মহিলা ইতর!

ইতর তো ইতরই, তার আবার জেন্ডার কী! আহা, লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে না। তো, লেডিস, আ মিন মহিলা, 'মহিলা ইতর' দিয়েই শুরু করি:


Saturday, January 17, 2026

একজন মাচাদো এবং একজন মাদাচো!

'শান্তিতে নোবেল' কেন যেন ক্রমশ নো-বেল হয়ে যায়! কোথায়, কীসের যেন একটা ঝামেলা আছে। 

যেমন ধরুন, ওবামা। কেন নোবেল পেয়েছেন ওবামা নিজেও সম্ভবত জানেন না। কেবলমাত্র গদিতে বসেছেন—কেরামতি দেখাবার পূর্বেই ক্যারামবোর্ডের গুটির মত উঠিয়ে গলায় নোবেল ঝুলিয়ে দিল।

Sunday, June 15, 2025

এক 'মহিলা ইতর'!

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার জ্ঞানের স্বল্পতা! ইতর শব্দটার স্ত্রী লিঙ্গ কি হয় এটা আমার জানা নাই বিধায় আপাতত 'মহিলা ইতর' দিয়ে কাজ চালাচ্ছি। কাউকে নিয়ে 'বডি শেমিং' করাটা অন্যায় কারণ প্রকৃতিগত ভাবে কারও শরীরের কোন বিচ্যুতি নিয়ে সমালোচনা চলে না।

Tuesday, May 17, 2022

অভিনন্দন বাংলাদেশ: এখন এটম বোমার অধিকারী!

বাংলাদেশ এখন পারমাণবিক অস্ত্র এটম বোমার অধিকারী। যারা পদ্মা সেতু নিয়ে লাফাচ্ছেন তারা এ সম্বন্ধে 'বে-খবর'! আমি পাশ্ববর্তী দেশগুলোর আতংক উপভোগ করছি। এরা এখন বুঝবে কত ধানে, না-না-না কত চালে কত ধান হয়! আমি আমাদের দেশের সরকারকে জোর অনুরোধ করব এঁরা অন্তত এখন যেন মাথা ঠান্ডা রাখেন কারণ ক্ষমতার একটা উত্তাপ আছে তাও আবার এটম বোমার মত একটা বড় পোটলা। পাশ্ববর্তী দেশগুলোর ভুলটুল যেন এখন ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। বড় ভাই সুলভ...।

Wednesday, December 29, 2021

মেটামরফোসিস

পাকিস্তানের এই নাগরিক যিনি ১৯৭১-কে খুব কাছ থেকে দেখেছেন কারণ তখন তিনি পাকিস্তানী সামরিক বাহিনীতে ছিলেন। এই মানুষটার বক্তব্য পরিষ্কার। তিনি হাতে ধরে-ধরে পাকিস্তানের ভুল, ভয়াবহ অন্যায়গুলো আমাদের চোখের সামনে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত পাকিস্তান তার ভুল, ভয়াবহ অন্যায়গুলোর জন্য ক্ষমা চায়নি বা এই দেশের যে বিপুল আর্থিক ক্ষতি করেছে সেই আলাপেও যাওয়ার আগ্রহ দেখায়নি।

Saturday, October 24, 2020

একালের প্রজন্ম

লেখক: সানজিদা সেতু

"এরা এইচএসসি পরীক্ষার্থী। বড়জোর ১৮ বছর বয়স। গ্রুপ খুলে পরিকল্পনা করছে তাদেরই ব্যাচমেটকে ৪৬৫ জন মিলে ধর্ষণ করার! শতাব্দী রায় কি করেছে? মেয়েটা অটোপ্রোমোশানের মতো অযৌক্তিক একটা আদেশের বিরুদ্ধে রিট করেছে। সে পরীক্ষা দিতে চায়।

Tuesday, September 15, 2020

একজন তথাগত রায় বনাম একটা চলমান দানব!

তথাগত রায় (Tathagata Roy)। ওনাকে দাদা বলতে পারলে আরাম পেতাম কিন্তু তিনি কেবল রায় 'ভংশের' লোকই না উনার পদ-পদবী, 'ল্যাকাপড়া' দবদবার এন্টেনা এতোই উপরে যে আমি এর নাগাল পাব না। চাঁদ কী আর নাগাল পাওয়া যায়, রে পাগল!

Monday, July 27, 2020

জঙ্গলে জঙ্গলের আইন!

কখনও-কখনও কিছু ঘটনা সময়কে আটকে ফেলে! সময় থেমে যায় না এ সত্য কিন্তু কেবল গভীর বেদনা পাক খেয়ে উঠে আহা, ওই সময়টাকে যদি মুছে ফেলা যেত। এমনই একটা ঘটনা ঘটে গেল।

Thursday, March 19, 2020

জমিদারের নীচে না লাটসাহেবের উপরে না!

বেশ আগের একটা ঘটনা। সামাজিক সংস্থার একটা কাজে একজনকে সাথে নিয়ে বিসিএস ওয়ালা এক সরকারী কর্মকর্তার আপিসে গেছি। জাস্ট ফর্মালিটিজ, কাগজে তিনি একটা সই করবেন কেবল। এই বিষয়ে তাঁর অনুমতি দেওয়ার এখতিয়ার নেই কেবল

Monday, March 9, 2020

Thursday, October 17, 2019

মাকাল ফল এবং অন্যান্য...।

এসপি মহোদয় বললেন, আবরারের পরিবার [১] জামায়েত-শিবির:

Thursday, July 12, 2018

ট্রাম্প, তুই ল্যাংটা!

এক ইতরকে অন্য একজন পাদুকাঘাত করার পর সেই ইতর বলছে, আরেকটা দিয়া দেখ…। ইতিমধ্যে সেই ইতরকে দু-দশ চপেটাঘাত-পাদুকাঘাত করার পরও তার সেই একই রা, আরেকটা দিয়া দেখ মার্ডার হয়া যাইবি কিন্তু। পরে একজন সেই ইতরকে জিজ্ঞেস করল, মিয়া ঘটনা কী! তোমারে এত্তোগুলা জুতা মারল আর তুমি বা…! সেই ইতরের সাফ উত্তর, জুতায় তো আর গু

Wednesday, July 11, 2018

রোগী কে?

প্রফেসর ডা. একেএম ফজলুল হক। এই ডাক্তার সাহেবকে নিয়ে ইতিপূর্বেও আমি বেশ কিছু লেখা লিখেছি [১], [২], [৩]। সব ফেলে কাউকে নিয়ে সিরিজ লেখা শুরু করলে তো সমস্যা। আমার মনে হয় এই প্রতিজ্ঞা করাটা এখন আমার জন্য জরুরি হয়ে পড়েছে যে প্রফেসর ডা. ফজলুল হককে নিয়ে আর লিখিব না লিখিলে দাঁত দিয়ে চোখ কামড়াতে বাধ্য থাকিব।

কপালের ফের!

Tuesday, July 10, 2018

ইয়ে অমলিন!

গতকাল আমাদের মেয়েরা ক্রিকেটে স্বাগতিক হল্যান্ডকে একেবারে লম্বা করে দিয়েছে- ৭ উইকেটে হারিয়ে!

একবার একজন আমাকে বলেছিলেন কোন দেশ সম্বন্ধে জানতে হলে তার এয়ারপোর্ট এবং পত্রিকার নমুনা দেখবে। এয়ারপোর্টের বিষয়টা বুঝেছিলাম কিন্তু

Friday, June 29, 2018

জরু-গরু, পোলা-ছোলা সবই যাক, কেবল...।

‘…মিডিয়া’ ফুটবলের উম্মাদনা কোন পর্যায়ে নিয়ে গেছে এর নমুনা দিয়ে শেষ করা যাবে না। রাশিয়ায় এই বিশ্বকাপ রাশিয়ার জন্য 'ইদ-চান'! সরকার সেই দেশের অনেক অন্যায্য কাজ আড়াল করে ফেলার চেষ্টা করছে। যেমন, বর্তমানে রাশিয়ান নারীদের অবসরের বয়সসীমা ৫৫ এবং পুরুষদের ৬০। এখন সরকার চাচ্ছে এই বয়সসীমা যথাক্রমে ৬৩ এবং ৬৫ করতে। এতে করে ভবিষ্যতে সরকারের এক ট্রিলিয়ন রুবল সাশ্রয় হবে।

আমাদের দেশে

Wednesday, May 23, 2018

ডাকাতের মার গলা...।

চোরের মার বড় গলা এটা সবাই জানে কিন্তু ডাকাতের মার গলা এতোটাই বড় থাকে যে কোহিনূর হিরার মত অজস্র ধনও দিব্যি এঁটে যায়! সেই ডাকাতের নাতিপুতিরা যখন বিবাহ করে তখন আমাদের আনন্দ দেখে কে! উল্লাসে নগ্ননৃত্য করতে বললেও আমরা বিমলানন্দে রাজি হয়ে যাব।দুরস্ত পোশাকপরা কেউ যখন এমন লেখা প্রসব করে, ‘আমাদের রাজার বিবাহ। আমরা দুয়া করি’, তখন মানুষটাকে স্রেফ নগ্ন মনে হয়।

WhatsApp