Search

Sunday, February 22, 2026

আফগানিস্তান-বাংলাস্তান!

আফগানিস্তান এমন এক জাতি যাদের কেউ পরাস্ত করতে পারেনি! না সুপার পাওয়ার রাশিয়া, না আমেরিকা! এ এক বিস্ময়!


সেই আফগানিস্তান হালে শরিয়া আইন করেছে। ফিরে এসেছে দাসপ্রথা!

নাগরিককে আবার ৪টি ভাগে ভাগ করা হয়েছে! সর্বোচ্চ শ্রেণিতে থাকবেন উলেমা এবং মোল্লারা। এই শ্রেণি যদি কোনও অপরাধ করে, তাহলে স্রেফ কিছু উপদেশ দিয়ে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণিতে আশরাফ বা উচ্চবিত্তরা। তাদের অবশ্য অপরাধের শাস্তিস্বরূপ যেতে হবে আদালতে। তবে সেখানে কিছু উপদেশ দিয়ে ছেড়ে দেওয়া হবে।

তৃতীয় শ্রেণিতে থাকবেন মধ্যবিত্ত আফগানরা। তাঁরা অপরাধ করলে যথাযথ তদন্ত করে শাস্তি পেতেই হবে। কারাদণ্ড পেতেই পারেন তাঁরা। একেবারে শেষ শ্রেণিতে রাখা হয়েছে দরিদ্রতম আফগানদের। তাঁরা অপরাধ করলে কারাদণ্ড, মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া হবে।

মহিলাদেরকে স্বামী মারতে পারবেন তবে হাড় ভাংগা যাবে না এবং দৃশ্যমান আঘাত করা যাবে না।

এই বিষয়ে ধর্মীয় শিক্ষক আল্লামা মামুনুল হক এক সাক্ষাৎকারে ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যা জানার পূর্বে এটা জানাটা সমীচীন, যিনি দেশের এক-ক্রান্তিলগ্নে (এনসিপি নেতাদের মত হাওয়া খেতে কক্সবাজার চলে যাওয়া) রিসোর্টে ছিলেন। অবশ্য তিনি ছিলেন অন্য নারীকে নিয়ে:



তো, আল্লামা মামুনুল হক ওই সাক্ষাৎকারে যেটা বলেন:


আফগানিস্তান বিষয়ে তিনি যথেষ্ট বিশ্লেষণ করেছেন। ওখানে যে-সমস্ত আইন করা হচ্ছে, দাসপ্রথা, অভিজাত শ্রেণী, কু-জাত শ্রেণীর শাস্তিপ্রথা, নারীকে অমানবিক নির্যাতন এ সমস্তই একশত ভাগ কোরান-সুন্নার আলোকে।

যাক, একজন ধর্মীয় শিক্ষক, একজন আল্লামা যখন বলেছেন কোরানের আলোকে এই সমস্ত কর্মকান্ড সবৈব সত্য এরপর আর কথা চলে না।

আল্লামা মামুনুল হক অন্য-এক সাক্ষাৎকারে বলেছিলেন তারা ক্ষমতায় গেলে বাংলাদেশেও শরিয়া আইন চালু করবেন। তখন বাংলাদেশ হবে 'বাংলাস্তান'—রাতদিন বাজবে এই ওয়াজ:



No comments: