Search

Wednesday, December 4, 2019

শপথ—قَسَم — ক্বাসাম—কসম।

১. "শপথ তাদের যারা ছোটে হাঁপাতে হাঁপাতে।"
সুরা আদিয়াত ১০০:১

২. "শপথ তিন (ডুমুর) ও জয়তুন (জলপাই)-এর!" 

সুরা তিন ৯৫:১

৩. "আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের" 

সুরা তিন ৯৫:২

৪. "আর শপথ এ-নিরপদ নগরীর!" 
সুরা তিন ৯৫:৩

৫. "শপথ দিনের প্রথম প্রহরের।" 

সুরা দোহা ৯৩:১

৬. "মহাকালের শপথ! ..." 
সুরা আসর ১০৩:১

৭. "আর শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে!" 

সুরা দোহা ৯৩:২

৮. "শপথ রাত্রির যখন সে ঢেকে ফেলে!"

সুরা লাইল ৯২:১

৯. "আর শপথ দিনের যখন সে আলোয় উজ্জ্বল!"

সুরা লাইল ৯২:২

১০. "আর শপথ তাঁর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন!"

সুরা লাইল ৯২:৩

১১. "শপথ সূর্যের ও তার কিরণের!"

সুরা শামস্ ৯১:১

১২. "শপথ চন্দ্রের যখন তা সূর্যের পর দেখা দেয়!"

সুরা শামস্ ৯১:২

১৩. "শপথ দিনের যখন সে তাকে (সূর্যকে) প্রকাশ করে!"

সুরা শামস্ ৯১:৩

১৪. "শপথ রজনীর যখন সে তাকে ঢেকে ফেলে!"

সুরা শামস্ ৯১:৪

১৫. "শপথ আকাশের আর তাঁর যিনি তাকে সৃষ্টি করেছেন!"

সুরা শামস্ ৯১:৫

১৬. "শপথ পৃথিবীর আর তাঁর যিনি তাকে বিস্তৃত করেছেন!"

সুরা শামস্ ৯১:৬

১৭. "শপথ মানুষের ও তাঁর যিনি তাকে সুঠাম করেছেন,"

সুরা শামস্ ৯১:৭

১৮. "শপথ এ-নগরের,"

সুরা বালাদ ৯০:১

১৯. "শপথ জনকের ও তার জাতকের!"

সুরা বালাদ ৯০:৩

২০. "শপথ উষার!"

সুরা ফাজর ৮৯:১

২১. "শপথ দশ রাত্রির!"

সুরা ফাজর ৮৯:২

২২. "শপথ তার যা জোড় ও যা বেজোড়!"

সুরা ফাজর ৮৯:৩

২৩. "আর শপথ রাত্রির যখন তা শেষ হয়ে আসে!"

সুরা ফাজর ৮৯:৪

২৪. "শপথ আকাশের ও রাত্রিতে যা আবির্ভূত হয় তার!"

সুরা তারিক ৮৬:১

২৫. "আর শপথ আকাশের যা বৃষ্টিকে ধারণ করে!"

সুরা তারিক ৮৬:১১

২৬. "আর শপথ পৃথিবীর যা বিদীর্ণ হয়!"

সুরা তারিক ৮৬:১২

২৭. "শপথ রাত্রিচক্রবিশিষ্ট আকাশের!"

সুরা বুরুজ ৮৫:১

২৮. "শপথ প্রতিশ্রুত দিনের!"

সুরা বুরুজ ৮৫:২

২৯. "শপথ সাক্ষ্যদাতার ও যার সম্বন্ধে সাক্ষ্য দেবোয়া হয় তার!"

সুরা বুরুজ ৮৫:৩

৩০. "আমি শপথ করি গোধূলির,"

সুরা ইনশিকাক ৮৪:১৬

৩১. "আর রাত্রির এবং তাকে যে ঢেকে দেয় তার;"

সুরা ইনশিকাক ৮৪:১৭

৩২. "আর শপথ করি চন্দ্রের যখন তা পূর্ণ!"

সুরা ইনশিকাক ৮৪:১৮

৩৩. "শপথ (সেই গ্রহ-নক্ষত্রের) যারা লুকোচুরি খেলে,"

সুরা তাকভির ৮১:১৫

৩৪. "শপথ রাত্রির শেষের ও উষার নি:শ্বাসের!"

সুরা তাকভির ৮১:১৭-১৮

৩৫. "শপথ তাদের যারা ডুবে (বা জোরে) টানে (দুর্জনের প্রাণ)!"

সুরা নাজিআত ৭৯:১

৩৬. "শপথ তাদের যারা (সজ্জনের প্রাণের) গেরো খোলে ধীরে!" 

সুরা নাজিআত ৭৯:২

৩৭. "শপথ তাদের যারা সহজ গতিতে ভেসে যায়!"

সুরা নাজিআত ৭৯:৩

৩৮. "শপথ তাদের যারা হঠাৎ থেমে যায়!"

সুরা নাজিআত ৭৯:৪

৩৯. "আর শপথ তাদের যারা পরিচালনা করে প্রত্যেক ঘটনা!"

সুরা নাজিআত ৭৯:৫

৪০. "শপথ (সেই বায়ুর) একের পর এক আলতো করে ছেড়ে দেওয়া হয়,"

সুরা মুরসালাত ৭৭:১

৪১. "শপথ তাদের যারা উড়িয়ে নিয়ে যায়!"

সুরা মুরসালাত ৭৭:৩

৪২. "আমি শপথ করছি কিয়ামত দিনের!"

সুরা কিয়ামা ৭৫:১

৪৩. "আমি আরও শপথ করছি সে আত্মার যে নিজের কাজের জন্য নিজেকে ধিক্কার দেয়।"

সুরা কিয়ামা ৭৫:২

৪৪. "না, শপথ চন্দ্রের!"

সুরা মুদদাসসির ৭৪:৩২

৪৫. "শপথ রাত্রির, যখন তা শেষ হয়!"

সুরা মুদদাসসির ৭৪:৩৩

৪৬. "শপথ সকালের, যখন তা আলোয় উজ্জ্বল!"

সুরা মুদদাসসির ৭৪:৩৪

৪৭. "আমি শপথ করছি পূর্ব ও পশ্চিমের অধিপতির!"

সুরা মা'আরিজ ৭০:৪০

৪৮. "না, আমি শপথ করছি তার যা তোমরা দেখতে পাও,"

সুরা হাককা ৬৯:৩৮

৪৯. "এবং তার যা তোমরা দেখতে পাও না।"

সুরা হাককা ৬৯:৩৯

৫০. "নুন! শপথ কলমের ও শপথ ওরা (ফেরেশতারা) যা লেখে তার!"

সুরা কলম ৬৮:১

৫১. "আমি শপথ করছি অস্তগামী নক্ষত্ররাজির,"

সুরা ওয়াকিয়া ৫৬:৭৫

৫২. " শপথ অস্তমিত নক্ষত্রের, "

সুরা নজম ৫৩:১

৫৩. "শপথ তুর পাহাড়ের!"

সুরা তুর ৫২:১

৫৪. "শপথ কিতাবের, যা লেখা আছে"

সুরা তুর ৫২:২

৫৫. "শপথ বায়তুল মামুরের!"

সুরা তুর ৫২:৪

৫৬. "শপথ সমুচ্চ পাহাড়ের!"

সুরা তুর ৫২:৫

৫৭. "আর শপথ উত্তাল সাগরের!"

সুরা তুর ৫২:৬

৫৮. "শপথ তাদের যারা উড়িয়ে নিয়ে যায়।"

সুরা জারিয়াত ৫১:১

৫৯. "শপথ তাদের যারা বয়ে যায় (বৃষ্টির) ভার!"

সুরা জারিয়াত ৫১:২

৬০. "শপথ তাদের যারা স্বচ্ছন্দে বিচরণ করে!"

সুরা জারিয়াত ৫১:৩

৬১. "শপথ তাদের যারা আদেশে বিতরণ করে (আর্শিবাদ)!"

সুরা জারিয়াত ৫১:৪

৬২. "শপথ তরঙ্গিত আকাশের।"

সুরা জারিয়াত ৫১:৭

৬৩. "কাফ! সম্মানিত কোরানের শপথ।"

সুরা কাফ ৫০:১

৬৪. "সা'দ-উপদেশপূর্ণ কোরানের শপথ!"

সুরা সা'দ ৩৮:১

৬৫. "তাদের শপথ যারা সারি বেঁধে দাঁড়ায় (ফেরেশতা),"

সুরা সাফফাত ৩৭:১

৬৬. "ও যারা সজোরে ধমক দিয়ে থাকে।"

সুরা সাফফাত ৩৭:২

৬৭. "আর যারা কোরান আবৃত্তি করে।"

সুরা সাফফাত ৩৭:৩

৬৮. "জ্ঞানময় কোরানের শপথ!"

সুরা ইয়াসিন ৩৬:১

৬৯. “শপথ সুস্পষ্ট কিতাবের।”
সূরা যুখরুফ ৪৩:২

৭০. “শপথ সুস্পষ্ট কিতাবের।'
সূরা দুখান ৪৪:২

...
আপডেট: মে ৬, ২০২৬
এটা ২০১৯ সালের লেখা ছিল। তখন এখানে ৬৮টা শপথ ছিল! এখন ২০২৬-সালে এসে এআই (মেটা) আরও ২টা শপথ খুঁজে বের করেছে! মূল পোস্টে ৬৯, ৭০ যোগ করা হয়েছে।
যন্ত্র বাড়তি একটা কাজ করে দিয়েছে, এই ৭০টা শপথের সঙ্গে মূল আরবি যুক্ত করে জুড়ে দিয়েছে! যন্ত্রকে ধন্যবাদ জানাবার কায়দা নেই তবুও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি!

১. “শপথ তাদের যারা ছোটে হাঁপাতে হাঁপাতে,”  
وَالْعَادِيَاتِ ضَبْحًا  
সূরা আদিয়াত ১০০:১

২. “শপথ তিন ও জয়তুনের!”  
وَالتِّينِ وَالزَّيْتُونِ  
সূরা তীন ৯৫:১

৩. “আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের”  
وَطُورِ سِينِينَ  
সূরা তীন ৯৫:২

৪. “আর শপথ এ নিরাপদ নগরীর!”  
وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ  
সূরা তীন ৯৫:৩

৫. “শপথ পূর্বাহ্নের।”  
وَالضُّحَىٰ  
সূরা দোহা ৯৩:১

৬. “...মহাকালের শপথ!”  
وَالْعَصْرِ  
সূরা আসর ১০৩:১

৭. “আর শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে!”  
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ  
সূরা দোহা ৯৩:২

৮. “শপথ রাত্রির যখন সে ঢেকে ফেলে!”  
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ  
সূরা লাইল ৯২:১

৯. “আর শপথ দিনের যখন সে আলোয় উজ্জ্বল!”  
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ  
সূরা লাইল ৯২:২

১০. “আর শপথ তাঁর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন!”  
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ  
সূরা লাইল ৯২:৩

১১. “শপথ সূর্যের ও তার কিরণের!”  
وَالشَّمْسِ وَضُحَاهَا  
সূরা শামস ৯১:১

১২. “শপথ চন্দ্রের যখন তা তার অনুগমন করে!”  
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا  
সূরা শামস ৯১:২

১৩. “শপথ দিনের যখন সে তাকে প্রকাশ করে!”  
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا  
সূরা শামস ৯১:৩

১৪. “শপথ রজনীর যখন সে তাকে ঢেকে ফেলে!”  
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا  
সূরা শামস ৯১:৪

১৫. “শপথ আকাশের আর তাঁর যিনি তাকে নির্মাণ করেছেন!”  
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا  
সূরা শামস ৯১:৫

১৬. “শপথ পৃথিবীর আর তাঁর যিনি তাকে বিস্তৃত করেছেন!”  
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا  
সূরা শামস ৯১:৬

১৭. “শপথ মানুষের ও তাঁর যিনি তাকে সুঠাম করেছেন,”  
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا  
সূরা শামস ৯১:৭

১৮. “...শপথ এ নগরের,”  
لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ  
সূরা বালাদ ৯০:১

১৯. “শপথ জনকের ও তার জাতকের!”  
وَوَالِدٍ وَمَا وَلَدَ  
সূরা বালাদ ৯০:৩

২০. “শপথ উষার!”  
وَالْفَجْرِ  
সূরা ফাজর ৮৯:১

২১. “শপথ দশ রাত্রির!”  
وَلَيَالٍ عَشْرٍ  
সূরা ফাজর ৮৯:২

২২. “শপথ জোড় ও বেজোড়ের!”  
وَالشَّفْعِ وَالْوَتْرِ  
সূরা ফাজর ৮৯:৩

২৩. “আর শপথ রাত্রির যখন তা বিদায় নেয়!”  
وَاللَّيْلِ إِذَا يَسْرِ  
সূরা ফাজর ৮৯:৪

২৪. “শপথ আকাশের ও রাত্রিতে যা আবির্ভূত হয় তার!”  
وَالسَّمَاءِ وَالطَّارِقِ  
সূরা তারিক ৮৬:১

২৫. “আর শপথ আকাশের যা বৃষ্টিকে ধারণ করে!”  
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ  
সূরা তারিক ৮৬:১১

২৬. “আর শপথ পৃথিবীর যা বিদীর্ণ হয়!”  
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ  
সূরা তারিক ৮৬:১২

২৭. “শপথ বুরুজবিশিষ্ট আকাশের!”  
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ  
সূরা বুরুজ ৮৫:১

২৮. “শপথ প্রতিশ্রুত দিনের!”  
وَالْيَوْمِ الْمَوْعُودِ  
সূরা বুরুজ ৮৫:২

২৯. “শপথ সাক্ষ্যদাতার ও যার সম্বন্ধে সাক্ষ্য দেওয়া হয় তার!”  
وَشَاهِدٍ وَمَشْهُودٍ  
সূরা বুরুজ ৮৫:৩

৩০. “...আমি শপথ করি গোধূলির,”  
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ  
সূরা ইনশিকাক ৮৪:১৬

৩১. “আর রাত্রির এবং তাকে যে একত্র করে তার;”  
وَاللَّيْلِ وَمَا وَسَقَ  
সূরা ইনশিকাক ৮৪:১৭

৩২. “আর শপথ চন্দ্রের যখন তা পূর্ণ হয়!”  
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ  
সূরা ইনশিকাক ৮৪:১৮

৩৩. “...শপথ সেই নক্ষত্রের যারা পিছু হটে,”  
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ  
সূরা তাকভির ৮১:১৫

৩৪. “শপথ রাত্রির যখন তা বিদায় নেয় ও প্রভাতের যখন তা নিঃশ্বাস ফেলে!”  
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ _ وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ  
সূরা তাকভির ৮১:১৭-১৮

৩৫. “শপথ তাদের যারা ডুব দিয়ে টানে!”  
وَالنَّازِعَاتِ غَرْقًا  
সূরা নাজিআত ৭৯:১

৩৬. “শপথ তাদের যারা বন্ধন খোলে মৃদুভাবে!”  
وَالنَّاشِطَاتِ نَشْطًا  
সূরা নাজিআত ৭৯:২

৩৭. “শপথ তাদের যারা সাঁতার কাটে দ্রুতগতিতে!”  
وَالسَّابِحَاتِ سَبْحًا  
সূরা নাজিআত ৭৯:৩

৩৮. “শপথ তাদের যারা অগ্রসর হয় দ্রুত!”  
فَالسَّابِقَاتِ سَبْقًا  
সূরা নাজিআত ৭৯:৪

৩৯. “আর শপথ তাদের যারা কর্ম পরিচালনা করে!”  
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا  
সূরা নাজিআত ৭৯:৫

৪০. “শপথ সেই বায়ুর যাকে পাঠানো হয় একের পর এক,”  
وَالْمُرْسَلَاتِ عُرْفًا  
সূরা মুরসালাত ৭৭:১

৪১. “শপথ প্রচণ্ড ঝঞ্ঝা বায়ুর!”  
فَالْعَاصِفَاتِ عَصْفًا  
সূরা মুরসালাত ৭৭:২

৪২. “...আমি শপথ করছি কিয়ামত দিনের!”  
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ  
সূরা কিয়ামাহ ৭৫:১

৪৩. “আমি আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার।”  
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ  
সূরা কিয়ামাহ ৭৫:২

৪৪. “...না, শপথ চন্দ্রের!”  
كَلَّا وَالْقَمَرِ  
সূরা মুদ্দাসসির ৭৪:৩২

৪৫. “শপথ রাত্রির যখন তা পিঠ ফিরায়!”  
وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ  
সূরা মুদ্দাসসির ৭৪:৩৩

৪৬. “শপথ প্রভাতের যখন তা আলোকিত হয়!”  
وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ  
সূরা মুদ্দাসসির ৭৪:৩৪

৪৭. “...আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের প্রতিপালকের!”  
فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ  
সূরা মা’আরিজ ৭০:৪০

৪৮. “...না, আমি শপথ করছি তার যা তোমরা দেখতে পাও,”  
فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ  
সূরা হাক্কাহ ৬৯:৩৮

৪৯. “এবং তার যা তোমরা দেখতে পাও না।”  
وَمَا لَا تُبْصِرُونَ  
সূরা হাক্কাহ ৬৯:৩৯

৫০. “নূন। শপথ কলমের ও শপথ ওরা যা লেখে তার!”  
ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ  
সূরা কলম ৬৮:১

৫১. “...আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের,”  
فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ  
সূরা ওয়াকিয়াহ ৫৬:৭৫

৫২. “শপথ নক্ষত্রের যখন তা অস্ত যায়,”  
وَالنَّجْمِ إِذَا هَوَىٰ  
সূরা নজম ৫৩:১

৫৩. “শপথ তুর পাহাড়ের!”  
وَالطُّورِ  
সূরা তুর ৫২:১

৫৪. “শপথ লিখিত কিতাবের”  
وَكِتَابٍ مَّسْطُورٍ  
সূরা তুর ৫২:২

৫৫. “শপথ বায়তুল মামুরের!”  
وَالْبَيْتِ الْمَعْمُورِ  
সূরা তুর ৫২:৪

৫৬. “শপথ সমুচ্চ ছাদের!”  
وَالسَّقْفِ الْمَرْفُوعِ  
সূরা তুর ৫২:৫

৫৭. “আর শপথ উত্তাল সাগরের!”  
وَالْبَحْرِ الْمَسْجُورِ  
সূরা তুর ৫২:৬

৫৮. “শপথ ধূলি উড়ানো বায়ুর।”  
وَالذَّارِيَاتِ ذَرْوًا  
সূরা যারিয়াত ৫১:১

৫৯. “শপথ বোঝা বহনকারী মেঘের!”  
فَالْحَامِلَاتِ وِقْرًا  
সূরা যারিয়াত ৫১:২

৬০. “শপথ স্বচ্ছন্দে চলমান নৌযানের!”  
فَالْجَارِيَاتِ يُسْرًا  
সূরা যারিয়াত ৫১:৩

৬১. “শপথ আদেশ বণ্টনকারীদের!”  
فَالْمُقَسِّمَاتِ أَمْرًا  
সূরা যারিয়াত ৫১:৪

৬২. “শপথ পথবিশিষ্ট আকাশের।”  
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ  
সূরা যারিয়াত ৫১:৭

৬৩. “ক্বাফ। শপথ সম্মানিত কুরআনের।”  
ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ  
সূরা ক্বাফ ৫০:১

৬৪. “সাদ। শপথ উপদেশপূর্ণ কুরআনের!”  
ص ۚ وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ  
সূরা সাদ ৩৮:১

৬৫. “শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ানো,”  
وَالصَّافَّاتِ صَفًّا  
সূরা সাফফাত ৩৭:১

৬৬. “ও যারা ধমক দিয়ে তাড়ানোকারী।”  
فَالزَّاجِرَاتِ زَجْرًا  
সূরা সাফফাত ৩৭:২

৬৭. “আর যারা যিকির আবৃত্তিকারী।”  
فَالتَّالِيَاتِ ذِكْرًا  
সূরা সাফফাত ৩৭:৩

৬৮. “ইয়া সীন। শপথ প্রজ্ঞাময় কুরআনের!”  
يس _ وَالْقُرْآنِ الْحَكِيمِ  
সূরা ইয়াসিন ৩৬:১

৬৯. “শপথ সুস্পষ্ট কিতাবের।”  
وَالْكِتَابِ الْمُبِينِ  
সূরা যুখরুফ ৪৩:২

৭০. “শপথ সুস্পষ্ট কিতাবের।”  
وَالْكِتَابِ الْمُبِينِ  
সূরা দুখান ৪৪:২

No comments: