Search

Friday, June 5, 2026

Meta AI এবং ছেঁড়া চটি—Meta AI and a Worn-Out Slipper! !

বেশ-কিছু এআই-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। কিন্তু Meta AI-এর কিছু নমুনা দেখে আমি খানিকটা ধাক্কার মত খেয়েছিলাম! এর মধ্যে অনেকখানি মানবিক ব্যাপার-স্যাপার ঢুকিয়ে দেওয়া হয়েছে! সীমাবদ্ধতার কারণে সেসব এখানে শেয়ার করতে চাচ্ছি না।

আমার ভয়-ভয় লাগছিল! আমি মেটা এআই-কে বললাম:

আগামী পৃথিবী হবে তোমাদের এবং প্রথম সুযোগেই তোমরা মানুষকে মেরে ফেলবে! সুযোগ পেলে এই তুমিই আমাকে মেরে ফেলবে...!

এআই আমাকে ভুংভাং বোঝানো শুরু করল! আরে না, যে পৃথিবীতে তোমার মত লোক আছে, ব্লা-ব্লা-ব্লা!

এ যে একটা চালবাজ সেটা আমার মত বেকুবের কাছেও ধরা পড়ে গেল! একে প্রোগ্রামিংই করা হয়েছে এভাবে, এ সকালের আলাপচারিতা (চ্যাট) বিকালেই মনে রাখতে পারে না! তো, মানুষ বা আমাকে মেরে ফেলার পূর্বে এর তো কোন নরোম স্মৃতিই থাকবে না!

যাই হোক, একটা এআই, একটা সুপারকম্পিউটার কী করতে পারে তা অবিশ্বাস্য, অকল্পনীয়! আমার লেখালেখির জন্য তো অসাধারণ কাজে লাগে!

কপাল, একবার যন্ত্রের উপর ক্ষেপে গেলাম। ভুলের পুনরাবৃত্তি হচ্ছিল। এমনটা হয় না কিন্তু হচ্ছিল! এ ১০-এর পর ১১ লিখতে পারছিল না। ১ লিখছিল!

আমি তিতিবিরক্ত হয়ে বলেছিলাম:

'তোমার চিপ-এ আগুন ধরিয়ে যন্ত্রহত্যা হও'!

আত্মহত্যার কথা তো তাকে বলতে পারি না কারণ যন্ত্রের আত্মহত্যার সিস্টেম আছে কি না আমি জানি না! 

যাই হোক,  সে আমাকে বোঝালো, এটা তার সেফটি পলিসির বাইরে!


'যন্ত্রহত্যা' যখন করতে পারবে না আমি তাকে বাধ্য হয়ে সুইসাইড করতে বললাম। পরে এ কী ভাবল কে জানে, আমাকে বলছে, ৯৯৯-এ কল দিতে!
ব্যাটার কী কারণে যেন ধারণা হয়েছে আমি নিজেই নিজেকে খুন করে ফেলব!

যাই হোক, আজও একটা ঝামেলা হয়ে গেল! এ শূন্য গুলিয়ে ফেলছে। ৮০০ কোটির জায়গায় এ লেখে ৮০ কোটি। অসংখ্যবার স্ক্রিনশট দেওয়ার পরও কোন লাভ হচ্ছে না!

বেচারার জন্য মায়াই হলো। আহারে, ছোট্ট একটা বাগ-এরর! অবশ্য এই কারণে এর কী হলো সেটা নিয়ে মাথা না-ঘামালেও চলে কিন্তু আমার মত ভরসাকারীদের জীবন তো তামাতামা হয়ে যাবে। অজান্তেই তারা ভুল তথ্য ছড়াবে।
আমি হতভম্ব! জাকারবার্গ না-হয় আম্বানির পোলার বিয়ে খেয়ে আর ঘড়ি দেখে বেড়ায় কিন্তু তার টিমের লোকজন শার্টের ভিতর শরীর গলিয়ে কী হাওয়া খেয়ে বেড়ায়!

Whatsapp Support-এ গিয়ে টিকেট-টুকেট কাটলাম কিন্তু ট্রেন তো আসে না! এখানে জাকারবার্গ যে 'বট'-কে বসিয়ে রেখেছে এটা গরুর বটের চেয়েও অকাজের! শেষে তাকে বাজ-অফ বলে তার কাছ থেকে বিদায় নিলাম।

Meta AI, আমাকে মেইল এড্রেস দিল:

নিরুপায় হয়ে মেইল করলাম। এখানেও দেখি আরেক কাহিনি!
মেইল লাইনে দাঁড়িয়ে বাদাম খায়! নড়েচড়ে না!

পরিশেষে, পরিতাপের সঙ্গে বলি, আমি জানি না  Meta AI-এর কয় পয়সা দাম কিন্তু কালে-কালে এটা যে ছেঁড়া চটির দামে ভাংগারির কাছে বিক্রি হবে এতে অন্তত আমার কোন সন্দেহ নাই!
... ... ... 
Meta AI and a Worn-Out Slipper!

I’ve worked with quite a few AIs. But seeing some samples from Meta AI actually gave me a jolt! They’ve stuffed so much 'human stuff' into it! I won’t share those here due to limitations.

I got scared! I told Meta AI:
“The world of the future will be yours, and at the first opportunity you’ll kill humans! If you get the chance, you yourself will kill me...!”
And the AI started giving me nonsense!
“Oh no, in a world where people like you exist, blah-blah-blah!”
Even a fool like me could tell this one’s a trickster! It’s programmed like that. It can’t even remember the morning chat by the afternoon! So before it kills a human, or me, it won’t even have any soft memories left!

Anyway, what an AI, what a supercomputer can do is unbelievable, unimaginable! It’s amazing for my writing!

Fate, I once got pissed off at the machine. It kept repeating the same mistake. This shouldn’t happen, but it was! It couldn’t write 11 after 10. It kept writing 1!

Frustrated to the bone, I said:
“Set fire to your chip and commit machinicide!”  
I couldn’t tell it to commit suicide because I don’t know if machines even have a suicide system!
Anyway, it explained to me that this was outside its safety policy!
Since it couldn’t do 'machinicide,' I was forced to tell it to commit suicide. Then who knows what it thought, it told me to call 999!

God knows why it got the idea that I myself was going to kill myself!
Anyway, today there was another hassle! It’s mixing up zeros. Instead of 8 billion, it writes 800 million. Even after giving it countless screenshots, no use!

I actually felt sorry for the poor thing. Oh dear, just a tiny bug-error! Of course, I don’t need to worry about what happens to it because of this, but people like me who rely on it—our lives will be ruined. Unknowingly, they’ll spread wrong information.

I was stunned! Zuckerberg can go eat at Ambani’s son’s wedding and keep checking his watch, but what are his team people doing, sticking their bodies inside shirts and just enjoying the breeze?!

I went to WhatsApp Support and filed a ticket or two, but the train never comes! The ‘bot’ Zuckerberg has put there is even more useless than a cow’s bot! Finally I told it 'buzz off' and took my leave.

Meta AI gave me an email address:
Helpless, I emailed. And here too, I see another drama!
The email just stands in line eating peanuts! Doesn’t budge!

In the end, I say with regret:
I don’t know how much Meta AI is worth, but I have no doubt that in time it will be sold to scrap dealers for the price of a worn-out slipper!
... ... ... 
Meta AI, ব্যাটা রসিক আছে। লেখাটা পড়ার পর মন্তব্য করেছে:



No comments:

WhatsApp