Search

Monday, October 12, 2026

মহা বিজ্ঞানী আব্বাসীর নাম ভুল করায় নিন্দা!

আচ্ছা, আপনি যদি হকিংকে পকিং বলেন বা গ্যালিলিওকে ল্যাল্যালিউ বলেন তাহলে কী আমরা মেনে নেব? নাকি মেনে নেওয়া উচিত! সরকারের একজন উপদেষ্টা রাশেদ কানের (টাইপিং মিসটেক, আসলে হবে খান—রাশেদ খান) এই মন্তব্যে প্রতিবাদ জানালুম। কারণ এমন একজন মহা বিজ্ঞানীর নামার ভুল মেনে নেওয়া যায় না!

এই যে 'মহা বিজ্ঞানী আব্বাসী' তার আবিষ্কারের বিষয়ে আমরা কতটুকু জানি?

১. যেমন আমরা জানি, গুই সাপ বা Monitor lizard বাঁচে ২০-৩০ বছর। ভুল!


তিনি গুই সাপের সঙ্গে কথা বলে, রি-সা-র্চ করে আবিষ্কার করেছেন গুইসাপ ৭৫০ বছর বাঁচে [১]।

সোবহান-আল্লাহ! যেহেতু তিনি বলতে বলেছেন, না-বলে আবার কোন গুনাহে গুনাহগার হই!

২. পুরুষের শরীরের নারীদের চেয়ে ৪গুণ লোহা—যে কারণে পুরুষদের ইয়ে বেশী! ইয়ে মানে ইয়ে আর কী—মানে কেবল পুরুষ ছোঁকছোঁকই করে না তার 'ইয়ের' শক্তিও বেশী। কতটা বেশী তা মহা বিজ্ঞানী আব্বাসী আঁক কষে দেখিয়ে দেবেন! [২]

আর বিশ্বাস না-হলে আপনি এই মহা বিজ্ঞানীকে বদনায় করে আপনার রক্ত দেন তিনি হাতে-হাতে দেখিয়ে দেবেন। বাট, নো চিটিং—রক্ত দেওয়ার সময় 'ইস্তারি সাহেবার' রক্ত মেশাবেন না তাহলে রেজাল্ট ঠিক আসবে না!

৩. এই মহা বিজ্ঞানী আব্বাসী বলছেন, একজন নারীর মগজ ৪০ গ্রাম পুরুষের ৬০ গ্রাম তাই পুরুষের চেয়ে নারীর বুদ্ধি কম [৩]। ওই হিসাবে পুরুষ মহা বিজ্ঞানী আব্বাসীর ব্রেন ৬০ গ্রাম!


অথচ পৃথিবীর সব বিজ্ঞানী বলছেন গড়ে মানুষের ব্রেন ১৩০০ গ্রাম! আরেকটু সহজ করে বললে, মগজের ওজন তার শরীরের ম্যাস বা ওজনের ২ ভাগ।

যেমন, আমার ওজন ৭০ কেজি হলে মগজের ওজন ১৪০০ গ্রাম। (অবশ্য আমার আশেপাশের অধিকাংশ মানুষের ধারণা আমার আদৌ কোন ব্রেনই নাই!)

যাই হোক, এটা এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের হিসাব কিন্তু মহা বিজ্ঞানী আব্বাসীর হিসাব অন্য। আপনার বিশ্বাস না-হলে জাস্ট মগজটা খুলে দিলে তিনি পাথর-বাটখারা দিয়ে মেপে দেখিয়ে দেবেন।

একদা আমরা হয়তো দেখব যে মানুষটা কথায়-কথায় কাফের ফতোয়া দেন তিনি নিজেকে ব্যতীত তামাম লোকজনকে কাফের ফতোয়া দিয়ে বসে আছেন। হয়তো কোন একদিন এটাও দেখব, 'হেলিকপ্টার হুজুর' নামে পরিচিত এই মহা বিজ্ঞানী রশি দিয়ে বেঁধে হেলিকপ্টার নিয়ে যাচ্ছেন। কিন্তু এই তিনিই তার ওয়াজে লাইভ করতে দেন না। কেন? ওয়াজ লাইভ করে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়!   

এত ব-ড়-ড় একজন বিজ্ঞানী আব্বাসী, কেবল ব্ল্যাক-ম্যাজিক বা কালো জাদু থেকে বাঁচার জন্য কোন 'ক...ছাতা' আবিষ্কার করতে পারলেন না!  

সূত্র:

১. গুইসাপ বাঁচে ৭৫০ বছর: https://www.ali-mahmed.com/2025/08/blog-post_2.html?m=1

২. ৪০ গ্রাম ব্রেন: https://www.ali-mahmed.com/2026/06/blog-post_09.html?m=1





No comments:

WhatsApp