Tuesday, June 9, 2026

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর ৬০ গ্রাম ওজনের ব্রেন!

ড. এনায়েতুল্লাহ আব্বাসী। 'হেলিকপ্টার হুজুর' নামেও পরিচিত। তিনি হেলিকপ্টার ব্যতীত ওয়াজ করতে আগ্রহী হন না! ইনার অবশ্য আরও অনেক পরিচয় আছে, ইসলামের ধারক, বাহক; বি-রা-ট বিজ্ঞানী! আবার বাতাসার মত লোকজনকে কাফের ফতোয়াও বিলি করেন!
তিনি যে একজন বি-রা-ট বিজ্ঞানী, বি-রা-ট জ্ঞানী! একটা উদাহরণ দিলে বিষয়টা কি-লি-য়া-র হবে!তিনি 'গভেষণা' করে বের করেছেন:[*]
"...গুইসাপ নাকি বাঁচে ৭৫০ বছর...!"
আমরা যারা গবেষণা করি না তারা জানি, গুইসাপ কেন, এতো বছর পৃথিবীতে কোন প্রাণীই বাঁচে না! 

এখন তিনি নতুন 'গভেষণা' করে বের করেছেন, নারীদের কেন বুদ্ধি কম? সিম্পল, পুরুষদের চেয়ে ব্রেন কম মানে ব্রেনের ওজন কম! 
মেডিকেল সায়েন্সের এনাটমি বিভাগ থেকে এটা নাকি আব্বাসী হুজুরকে জানিয়েছে, পুরুষদের মগজের পরিমাণ ৬০ গ্রাম, নারীদের ৪০ গ্রাম!
'কোন মেডিকেল সায়েন্স' থেকে এটা তিনি উল্লেখ করেননি! গুপ্ত-গুপ্ত! ওই মেডিকেল সায়েন্স আমাদের নাগালের বাইরে! এখন আমাদের উপায় কী! উপায় আছে-উপায় আছে, হাতের নাগালে যে মেডিকেল সায়েন্স আছে সেটা নিয়েই থাকা! এদিকে আমরা জানি, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ব্রেনের গড় ওজন প্রায় ১৩০০-১৪০০ গ্রাম; গড় ১৩৫০ অথচ আমাদের আব্বাসী সাহেব বলছেন, প্রাপ্তবয়স্ক একজন পুরুষের ব্রেনের ওজন ৬০ গ্রাম!
তিনি তো আর ভুল বলতে পারেন না, এ অসম্ভব—কাভি নেহি! ঘটনা হয়েছে কী, গবেষণা করতে-করতে আব্বাসী সাহেবের ব্রেন ১৩০০+ গ্রাম থেকে কমে ৬০ গ্রাম হয়ে গেছে!  গুইসাপ ৭৫০ বছর বাঁচে কেবল এই গবেষণাই তো ১০০টা নোবেলের সমান!এ সত্য, আইন্সটাইনের ব্রেনের ওজন গড় পুরুষদের চেয়ে কম ছিল, ১২৩০ গ্রাম!
বেচারা আইন্সটাইন, কম গবেষণা করেছেন বিধায় ব্রেনের ওজন ১২৩০ গ্রাম আর আমাদের আব্বাসী সাহেবের অতিরিক্ত গবেষণা করার কারণে তার ব্রেন ৬০ গ্রাম হয়ে গেছে!
আমি হুজুরের পায়ে দরখাস্ত রাখব, আর গবেষণা না-করার জন্য। কারণ কালে-কালে দেখা যাবে হুজুরের ব্রেনের কোন ওজনই নাই। ফাঁকা ব্রেন দেখতে-শুনতে ভাল লাগে না!
যাই হোক, আমাদের স্বল্প জ্ঞানের মেডিকেল সায়েন্স থেকে অল্প কিছু তথ্য শেয়ার করি।
ব্রেনের, ওজনের তথ্য (প্রাপ্তবয়স্ক)
. Ho et al. 1980
ইংরেজি: Male: 1393 grams. Female: 1246 grams.
বাংলা: পুরুষ: ১৩৯৩ গ্রাম। নারী: ১২৪৬ গ্রাম।
. Dekaban 1978
ইংরেজি: Male: 1360 grams. Female: 1220 grams.
বাংলা: পুরুষ: ১৩৬০ গ্রাম। নারী: ১২২০ গ্রাম।
. Blinkov & Glezer 1968
ইংরেজি: Male: 1340 grams. Female: 1220 grams.
বাংলা: পুরুষ: ১৩৪০ গ্রাম। নারী: ১২২০ গ্রাম।
. Passingham 1979
ইংরেজি: Male: 1340 grams. Female: 1210 grams.
বাংলা: পুরুষ: ১৩৪০ গ্রাম। নারী: ১২১০ গ্রাম।
. Allen et al. 2002
ইংরেজি: Male: 1332 grams. Female: 1218 grams.
বাংলা: পুরুষ: ১৩৩২ গ্রাম। নারী: ১২১৮ গ্রাম।
. Witelson et al. 1995
ইংরেজি: Male: 1350 grams. Female: 1230 grams.
বাংলা: পুরুষ: ১৩৫০ গ্রাম। নারী: ১২৩০ গ্রাম।
. Pakkenberg & Gundersen 1997
ইংরেজি: Male: 1340 grams. Female: 1200 grams.
বাংলা: পুরুষ: ১৩৪০ গ্রাম। নারী: ১২০০ গ্রাম।
. Haug 1992
ইংরেজি: Male: 1325 grams. Female: 1195 grams.
বাংলা: পুরুষ: ১৩২৫ গ্রাম। নারী: ১১৯৫ গ্রাম।
. Nopoulos et al. 2000
ইংরেজি: Male: 1320 grams. Female: 1195 grams.
বাংলা: পুরুষ: ১৩২০ গ্রাম। নারী: ১১৯৫ গ্রাম।
১০. Ruigrok & Cella 2012
ইংরেজি: Male: 1328 grams. Female: 1212 grams.
বাংলা: পুরুষ: ১৩২৮ গ্রাম। নারী: ১২১২ গ্রাম।

তুলনা ও ব্যাখ্যা:
. Jensen 1994
ইংরেজি: Brain size accounts for only 6-9% of IQ variance. Correlation r = 0.24 to 0.30.
বাংলা: ব্রেন সাইজ আইকিউ-এর ভ্যারিয়েন্সের মাত্র ৬-৯% ব্যাখ্যা করে। পারস্পরিক সম্পর্ক r = ০.২৪ থেকে ০.৩০।
. McDaniel 2005
ইংরেজি: Meta-analysis of 37 studies: brain size-IQ correlation = 0.33. 89% of IQ variance not explained by size.
বাংলা: ৩৭টি স্টাডির মেটা-অ্যানালাইসিস: ব্রেন সাইজ-আইকিউ সম্পর্ক = ০.৩৩। আইকিউ-এর ৮৯% ভ্যারিয়েন্স সাইজ দিয়ে ব্যাখ্যা করা যায় না।
. Rushton & Ankney 2009
ইংরেজি: After controlling for body size, sex difference in IQ disappears despite 100g brain weight gap.
বাংলা: বডি সাইজ কন্ট্রোল করলে আইকিউ-এর সেক্স ডিফারেন্স থাকে না, যদিও গড়ে ১০০ গ্রাম ব্রেন ওজনের পার্থক্য আছে।
. Wickett et al. 1994
ইংরেজি: In 18-29 year olds, brain volume did not predict IQ scores within each sex.
বাংলা: ১৮-২৯ বছর বয়সীদের মধ্যে, একই লিঙ্গের ভিতর ব্রেন ভলিউম আইকিউ প্রেডিক্ট করতে পারে না।
. Narr et al. 2007
ইংরেজি: Cortical thickness and connectivity predict IQ better than total brain volume.
বাংলা: কর্টেক্সের পুরুত্ব ও সংযোগ আইকিউ আরও ভালোভাবে প্রেডিক্ট করে, মোট ব্রেন ভলিউমের চেয়ে।
. Neubauer & Fink 2009
ইংরেজি: Neural efficiency hypothesis: smaller brains can be more efficient. No linear IQ-size relation.
বাংলা: নিউরাল এফিসিয়েন্সি হাইপোথেসিস: ছোট ব্রেন বেশি এফিসিয়েন্ট হতে পারে। আইকিউ-সাইজের মধ্যে সরলরৈখিক সম্পর্ক নেই।
. Haier et al. 2004
ইংরেজি: High IQ subjects had less brain activation, not more brain mass, during reasoning tasks.
বাংলা: উচ্চ আইকিউ বিশিষ্ট ব্যক্তিদের রিজনিংয়ের সময় বেশি ব্রেন মাস নয়, বরং কম ব্রেন অ্যাক্টিভেশন লাগে।
. Willerman et al. 1991
ইংরেজি: Brain size correlated r = 0.39 with IQ, but height correlated r = 0.25. Body size matters.
বাংলা: ব্রেন সাইজ আইকিউ-এর সাথে r = ০.৩৯, কিন্তু উচ্চতা r = ০.২৫। বডি সাইজ ব্রেন সাইজের চেয়ে গুরুত্বপূর্ণ।
. Gur et al. 1999
ইংরেজি: Women had 10% smaller brains but equal IQ. Higher neuronal density and gray matter ratio.
বাংলা: নারীদের ব্রেন ১০% ছোট কিন্তু আইকিউ সমান। নিউরন ঘনত্ব ও গ্রে ম্যাটারের অনুপাত বেশি।
১০. Schoenemann 2006
ইংরেজি: Brain size evolution is linked to body size and metabolism, not intelligence alone.
বাংলা: ব্রেন সাইজের বিবর্তন বডি সাইজ ও মেটাবলিজমের সাথে জড়িত, শুধু বুদ্ধিমত্তার সাথে নয়।

সূত্র / রেফারেন্স:
1. Ho et al. (1980). Analysis of brain weight. Archives of Pathology & Laboratory Medicine. PMID: 6893659
2. Dekaban (1998). Changes in brain weights during the span of human life. Annals of Neurology. PMID: 727739
3. Hartmann et al. (1994). Normal weight of the brain in adults. Pathologe. PMID: 8072950
4. Pakkenberg & Gundersen (1997). Neocortical neuron number in humans. Journal of Comparative Neurology. PMID: 9166408

আইকিউ vs ব্রেন সাইজ স্টাডি:
1. McDaniel (2005). Big-brained people are smarter. Intelligence. PMID: 15831410
2. Wickett et al. (1994). Brain size, intelligence, and digit span. Intelligence. PMID: 8201945
3. Gur et al. (1999). Sex differences in brain gray and white matter. Journal of Neuroscience. PMID: 10490596
4. Haier et al. (২০০৪). Structural brain variation and general intelligence. NeuroImage. PMID: 15183864
5. Narr et al. (2007). Relationships between IQ and regional cortical gray matter thickness. NeuroImage. PMID: 17499164
6. Schoenemann (2006). Evolution of brain and language. Trends in Cognitive Sciences. PMID: 16563648

* গুইসাপ বাঁচে ৭৫০ বছর...: https://www.ali-mahmed.com/2025/08/blog-post_2.html?m=1

No comments:

Post a Comment

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।