আবুল কাসেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী—যিনি বি, চৌধুরী নামে সমধিক পরিচিত ছিলেন।
আমাদের দেশের অসাধারণ একজন মানুষ! যেমন অসাধারণ ডাক্তার তেমন একজন বাকনিপুন-বাকপটু...! কী ছিলেন না তিনি?
ভিডিও ঋণ: মাহি বি চৌধুরী
জীবনে কোন ভুল করে থাকলে সেটা হচ্ছে রাজনীতিতে আসা...। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন। কিন্তু বিএনপির 'পুতুল রাষ্ট্রপতি' হতে না-চাওয়ার কারণে তাঁকে রাষ্টপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল!
কেমনতরো পুতুল, পুতুল রাষ্ট্রপতি হতে হয়! আমাদের দেশে একজন রাষ্ট্রপতিকে ক্রমশ একজন দলের লোক হতে হয়!
সাবেক রাষ্টপতি বি চৌধুরীর সাথেও বিএনপির মতের মিল না-হওয়ার মূল কারণ ছিল—২০০২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে না-যাওয়া!
একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে তিনি নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন। তাঁর কবর-মাজার পরিদর্শনে না-যাওয়ার সিদ্ধান্ত একশো ভাগ সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি তো বিএনপির রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন গোটা রাষ্ট্রের।
এমনিতে কবর ওরফে মাজার জিয়ারতের নামে যেটা হয় তা এক অসভ্য প্রতিযোগিতা।
কল্পনা করা যায়, এরাও মানুষ! আচ্ছা, এদের পরিবার নাই—ওরা দেখে না এসব!
আহ, বি চৌধুরী নামের এই মানুষটাকে অমর্যাদার সঙ্গে কেবল বিদায় দেওয়া হয়নি; হেনেস্তাও করা হয়েছিল, চরম হেনেস্তা! পান্ডারা তাঁর উপর মটরসাইকেল তুলে দিয়েছিল, লাঞ্চিত করেছিল।

No comments:
Post a Comment