Search

Thursday, February 26, 2026

কফিনে প্রথম পেরেক!

প্রধানমন্ত্রী তারেক জিয়ার অতীত নিয়ে, ১৭ বছর লন্ডনে থাকা নিয়ে আলাপে যদি না যাই তাহলে আমি বলব তাঁর শুরুটা খুবই চমৎকার ছিল। আমরা অতিরিক্ত আশাবাদী হয়ে পড়েছিলাম!

অবশ্য মিনমিন করে এটাও নোকতা আকারে যুক্ত করা হয়েছিল, তাঁর আশেপাশের লোকজনেরা তাঁকে ভাল থাকতে দেবে না! কিন্তু এটা যে এত দ্রুত হবে তা কল্পনাতীত!

তাঁর যেমন অনেক সবল দিক আছে—অনুমান করি, দুর্বল দিক সব ছাপিয়ে যাবে। আশেপাশে অনেকেই আছেন যারা তাঁর গুরুজন—তাঁর মা'র সময়ে ছিলেন। 



বাংলাদেশ ব্যাংকের গর্ভনর কেবল একটা পদ না, একটা প্রতিষ্ঠান—একটা প্রতিষ্ঠানকে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া চলে না:


আহসান এইচ মনসুরকে যে ভঙ্গিতে বিদায় দেওয়া হলো তা কেবল নজীর বিহীনই না, অসভ্যতা–অন্যায়!

এই গর্ভনের সময়ে মানুষ ব্যাংগুলোর উপর আস্থা ফিরে পেয়েছিল, রেমিটেন্স যোদ্ধারা ঝাপিয়ে পড়ে টাকায় দেশ সয়লাব করে দিয়েছেন আমি এই সমস্ত কু-তর্কে যাব না।

ধরে নিলাম, এই গর্ভনরের অনেক অনাচার নিয়ে আইনের আওতায় আনা প্রয়োজন, কোন সমস্যা নেই। পদত্যাগ করান, তথ্য-উপাত্তের ভিক্তিতে বিচার করুন, ফায়ারিং-স্কোয়াডে হাজার রাইফেল তাক করুন, কোন সমস্যা নেই।


কিন্তু নির্বাচিত সরকারের সময় এমন বিদায়, তার উপদেষ্টা আহসান উল্লাহকে যারা ব্যাংক থেকে বের করে দিল এরা কি 'মববাজ' না! সিরিয়াসলি, একটা নির্বাচিত সরকারের সময়? মব, তাও বাংলাদেশ ব্যাংকে!

তখন জিয়াউর রহমানের সময়। ব্যাংকের কর্মকর্তারা বিক্ষোভ করে সমস্ত দেশের ব্যাংকগুলো অচল করে দিলেন। এদেরকে বাবা-সোনা বলে অনেক বোঝাবার চেষ্টা হলো—একটা জরুরি প্রতিষ্ঠান এভাবে বন্ধ রাখা যায় না। লাভ হলো না! জিয়াউর রহমান সবগুলোকে ছাঁটাই করলেন। এরপর দেশের অন্যরা মরা সাপের মত সোজা...!

No comments: