Search

Sunday, April 27, 2025

'দেখা হবে...', দাউদ ভাই!

 

দাউদ হায়দার। তাঁর সঙ্গে আমার বেশ কিছু ছবি কিন্তু তখন তাঁর নিরাপত্তার কারণে তাঁর ছবি ছাপাবার বিষয়ে সমস্যা ছিল। আহা, আজ আর সেই সমস্যা নেই। এখন তিনি সমস্ত নিরাপত্তার ঊর্ধ্বে চলে গেছেন!

Wednesday, March 26, 2025

পতাকা ছিনতাই!

কপালের ফের! যাপিত জীবন পেছনে ফেলে মাস ছয়েক হলো ইট পাথর-কংক্রিটের বস্তিতে, যার চালু নাম 'ঢাকা শহর'! তাও নিজের বাড়ি ফেলে এখন ভাড়া বাড়িতে!

ঢাকা, এ বড় বিচিত্র এক নগর! এর বিচিত্রতা নিয়ে অন্য কোন এক দিন আলাপ করা যাবে!

আজ ২৬ শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা কেমন এ নিয়ে তাবড়-তাবড় মানুষদের বড়-বড় আলাপ আছে। আমার আলাপ খুব ছোট। স্বাধীনতা কি এটা আপনাকে জানতে হবে একজন প্যালেস্টাইন নাগরিকের কাছ থেকে। নিদেনপক্ষে আমার কাছ থেকে যে নিজের বাড়ি এবং ভাড়া বাড়ির মধ্যে তফাতটা কেমন!

Thursday, March 20, 2025

বিচারপতি সাহাবুদ্দিন: এ দেশে এক অভূতপূর্ব, বিরল...!

লেখক: Shariful Hasan: (https://www.facebook.com/share/1BPXYjYD18/)

"অস্থায়ী রাষ্ট্রপতি পদে নিয়োগ পেলেও কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান বা প্রয়োজন ছাড়া তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে আসেননি! রাষ্ট্রপতির জন্য নির্ধারিত কোনো কিছু তিনি গ্রহণ করেননি। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে বিদেশি অতিথিদের কাছ থেকে প্রাপ্ত উপহার তিনি সরকারি তোষাখানায় জমা দিয়েছেন। সাধারণ পোশাক-পরিচ্ছদই তাঁর সবসময় পছন্দ ছিল। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর অনেকেই তাঁকে নতুন কিছু জামাকাপড় বা স্যুট তৈরির কথা বলেছিলেন। সেসব কথাকে তিনি আমল দেননি।

Saturday, March 15, 2025

গুম: যে জীবন ঘাসফড়িঙের!

লেখক: রাজীব হোসেন
"গাজীপুর জেলা কারাগারে আমাকে যেদিন ট্রান্সফার করে, সেদিনই রেজা স্যারকে সেখান থেকে কাশিমপুর জেলখানায় পাঠিয়ে দেয়। আমাদের পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কাশিমপুরে আমি আর সুবায়েল (ক্যাপ্টেন সুবায়েল বিন রফিক) সংক্ষিপ্ত সময়ের জন্য পাশাপাশি সেলে ছিলাম। এখন আমি অন্য কারাগারে চলে এলাম। গাজীপুর জেলে সংক্ষিপ্ত কিন্তু ঘটনাবহুল সময় কেটেছে। প্রায় এক বছরের মতো সময় ছিলাম। 

Thursday, March 6, 2025

গুম: একজন আদর্শ বাবা, আদর্শ স্বামী মহিউদ্দিন ফারুকী

লেখক: Enamul Haque Mony. লেখক তখন দ. কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন।

"র‍্যাব-২, বসিলা, মোহাম্মাদপুরে আমাকে যে রুমে গুম করে রাখা হয়েছিলো, টয়লেট সাইজ একটা ছোট্ট রুমের মধ্যেই টয়লেট করার জায়গা। বাকী ফাঁকা জায়গায় একটা স্বাভাবিক মানুষ পা মেলে দিয়ে শুয়ে থাকতে পারে না। অসম্ভব!

Thursday, December 26, 2024

ইতর এবং ইতর বানাবার কারখানা!

এই ছোট্ট ভিডিও ক্লিপে আমরা একটা ইতরকে দেখলাম। ইতর এই উপস্থাপকের নাম জয়-ফয় কিছু একটা। পূর্বে বিভিন্ন লোকজনকে নিয়ে ইতরামি করেছে আমরা অনেকটা হালকা চালে বলার চেষ্টা করেছি, 'ফাজিল একটা'। 

Wednesday, December 25, 2024

সারা বিশ্বের বিস্ময়...!

ঘটনাটা এই গ্রহের। আরেকটু ছোট করে বললে বাংলাদেশের, গাজীপুরে! ঘটনাটা হচ্ছে এমন, একজন বউকে রাগের মাথায় (খুব সম্ভব যেটা) তালাক দিয়েছেন। এরপর যেটা হয় রাগ পড়ে গেলে মাথা ঠান্ডা কিন্তু তখন সব অন্ধকার। এখন স্বামী-স্ত্রী আবারও সংসার করতে চাচ্ছেন। কিন্তু এখন তার স্ত্রী তার জন্য হারাম! কিন্তু একটা উপায় আছে...!
বিষয়টার সঙ্গে যেহেতু ধর্মীয় আচার জড়িত তাই তাঁরা আমাদের ধর্মীয় শিক্ষকের কাছে পরামর্শের জন্য গেছেন। ধর্মীয় শিক্ষকদের মধ্যে একজন মাদ্রাসার শিক্ষক অন্যজন মসজিদের ইমাম।
তারা একটা সহজ সমাধান দিলেন।

Saturday, November 2, 2024

ডিয়ার, জামাতে আমির, সমীপেষু...!

লেখক: Farjana Mahbuba (https://www.facebook.com/Ms.SunshineInTheRain)
"আমীরে জামাত মেয়েদের বিষয়ে কথা বলতে গিয়ে যমুনা টিভিকে বলেছেন:
'আফগানিস্তানে একচুয়ালি কী হচ্ছে, এটা আপনিও চোখে দেখছেন না, আমিও দেখছিনা, শুধু মিডিয়ার মাধ্যমে খন্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা।'

Monday, October 28, 2024

Tuesday, October 22, 2024

কফিনে পেরেক ঠোকা!

আইনজীবী জেড আই খান পান্না সফল হননি, হলে সর্বনাশ হয়ে যেত! তিনি খুন করার চেষ্টা করেছিলেন কিন্তু ভিকটিম বেঁচে গেছে! নইলে আবারও সর্বনাশ হয়ে যেত।

আইনজীবী পান্নার বিরুদ্ধে 'হত্যাচেষ্টার মামলা' হয়েছে। ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি এবং মারধর শুরু করেন ১৮০ জন দুষ্কৃতিকারী। অবশ্য এরমধ্যে কে গুলি করেছেন আর কে মারধরের সঙ্গে জড়িত ছিলেন তা এখনও জানা যায়নি! ক্রমশ জানা যাবে। তদন্তসাপেক্ষে পরে এটাও হয়তো প্রমাণিত হবে যে ১৮০ জন একসঙ্গে গুলি করেননি! করলে তো আর আহাদুল বেঁচে থাকতেন না। ১৮০টা গুলি খাওয়ার পর এই জগতে কে বেঁচেছে!

Sunday, September 15, 2024

আহারে প্রাণ!

লেখক: আসিফ বিন আনওয়ার (https://www.facebook.com/asif.anwar.7)
 
"একটা একতলা বন্ধ ঘর। সামনে লেখা ‘মরচুয়ারি’। তার পাশেই আরেকটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলাঠেলি করছে। মরচুয়ারি’র অফিস। তিন-চারজন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে। কোনরকমে ভেতরে উঁকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে দু’-তিনজন কর্মচারী বসে আছেন।

Wednesday, September 4, 2024

গণভবন হোক গণমানুষের!

লেখক: Ridwan Anam (https://www.facebook.com/ridwan.anam)
 
"জুলাই-অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের স্মৃতি চির অম্লান রাখতে একটা আন্তর্জাতিক মানের জাদুঘর গড়ে তোলা অবশ্যই প্রয়োজন। এবং সে জাদুঘর যদি শেখ হাসিনার ১৬ বছরের ভয়াবহ অপশাসনের কেন্দ্রবিন্দু, দুর্ভেদ্য গণভবনে হয়, তার চেয়ে সুন্দর পোয়েটিক জাস্টিস আর হয় না।

Wednesday, July 17, 2024

দেখা, ফিরে দেখা: ছাত্র, জনতা আন্দোলন- এ এক অভূতপূর্ব বিস্ময়!

আবু সাঈদের শহীদ হওয়ার ভিডিও ক্লিপটা আমি এখানে দিতে চাই না। কেবল কৌশিক সরকারের এই স্কেচ এখানে শেয়ার করছি। তাঁর মৃত্যু নিয়ে আমার মত মানুষের বলাটা খানিকটা জটিলতায় ফেলে দেয়। কারণ, আমি যা দেখেছি, লক্ষ-লক্ষ মানুষ লাইভে যা দেখেছে এর পরও এ নিয়ে বিতর্ক থাকলে আমার এই চোখ আমার না...!

Friday, July 12, 2024

এক কাপ চায়ে দু-কাপ চিনি!

সোশ্যাল মিডিয়াগুলো ধামড়া-ধামড়া বুদ্ধিমান মানুষদেরকে স্রেফ হাফ-প্যান্টপরা খোকা বানিয়ে দিচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি কোন খোকা না-আবার 'ইয়েখানা' থেকে পকেটে করে খানিকটা ইয়ে নিয়ে এসে আমাদেরকে বলে বসে: দেখবা, এক খাবলা নিয়া আসলাম।

Wednesday, July 3, 2024

বিহঙ্গ হয়েছে অন্ধ, বন্ধ করেছে পাখা

লেখক: Najmul Albab Opu
"চল্লিশ পেরুলে বয়েস পরস্পরের আলাপের বিষয় হয় ওষুধের তালিকা। কোন কবি বলেছিলেন এই কথা? কোন কবিতায় আছে এই কথা? নাকি কোন গদ্যে?
কথাটা মিথ্যে নয়। নির্দিষ্ট বয়েস পেরুলে পরে বন্ধুদের আলাপেও ঢুকে পড়ে সাম্প্রতিক স্বাস্থ্যবার্তা। আমরা সিনেমা নিয়া কথা বলি। তত্ত্ব বা তথ্য থাকে না সেখানে। নিজেদের মধ্যে কার হৃদয়ে ছুরি চিকিৎসা হলো তার গল্প করতে করতে মান্নাদা বলে, সিনেমাটা খারাপ না। দেখতে পারিস।

Saturday, June 1, 2024

ভগবান ওরফে দেবরাজ ইন্দ্র, সতী অহল্যা এবং একজন মাতুব্বর!

আরজ আলী মাতুব্বরের এই বইটি অনেক আগে পড়েছিলাম। ওখানে দেবরাজ ইন্দ্রকে নিয়ে একটা প্রসঙ্গ আছে। এটা এখানেই আমি প্রথম জানতে পাই! কোন-এক কারণে যখন বইটা আবারও পড়ছি তখন একটা ছোট্ট খটকা লেগেছে তিনি যে এটার উল্লেখ করলেন এর সূত্র কি? অন্য প্রসঙ্গে দিলেও তিনি এটায় কোন প্রকার রেফারেন্স দেননি! দেয়াটা অবশ্য প্রয়োজন ছিল।

Wednesday, May 15, 2024

অমানুষ এবং এক বস্তা...!

লেখক: ওয়ালিদ ইসলাম, Oalid Islam (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
ওয়ালিদ ইসলাম
"
আমি যেহেতু খুব আশাবাদী একজন মানুষ তাই নিজেকে কখনো ভিক্টিম ভাবি না বা ভিক্টিম সাজতে নিতান্তই অপছন্দ করি। কিন্তু গত ১০ জানুয়ারি আমার লৈঙ্গিক পরিচয় প্রকাশ করার পর থেকে যে বিষয়গুলোর মুখোমুখি হয়েছি তার সামান্য চিত্র একটু তুলে ধরি: 

Saturday, April 27, 2024

HENRIK IBSEN-এর ROSMERSHOLM!

হেনরিক ইবসেনের 'রোজমারশোম'-এ অতি অল্প চরিত্র:

1. JOHANNES ROSMER, owner of Rosmersholm, a retired minister.

2. REBECCA WEST, companion of the late Mrs. Rosmer and still living at Rosmersholm.

3. RECTOR KROLL, ROSMER's brother-in-law.

4. ULRIC BRENDEL.

5. PETER MORTENSGÅRD.

6. MRS. HELSETH, housekeeper at Rosmersholm.

Thursday, April 25, 2024

ফেরা...

লেখক: Badsha Khaled Apu https://www.facebook.com/khaled.h.apu (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)

"'ইউ-এস বাংলার' চেয়ে বিমানের টিকেট ছয় হাজার টাকা বেশী দিয়ে কেনার পর যখন ফ্লাইট পাঁচ ঘন্টা ডিলে হয় এবং চোখের সামনে দিয়ে 'ইউ-এস বাংলার' যাত্রীরা ঢং-ঢাং করতে করতে চলে যায় (তারা স্বাভাবিক ভাবেই যাচ্ছিল, আমার কাছে ঢং ঢাং লাগছিল আর কি!) তখন মেজাজ যতটুকু খারাপ হবার কথা, আমার মেজাজ ঠিক ততটুকুই খারাপ হয়েছে।

Wednesday, April 3, 2024

ডিয়ার মামুনুর রশীদ, আপনার 'মননের দুর্ভিক্ষ'!

মামুনুর রশীদ 'রুচির দুর্ভিক্ষ' নিয়ে যে যে বক্তব্য দিয়েছেন তা চালু ভাষায় 'ভাইরাল' হয়ে গেছে। এই যে ভাইরাল জিনিসটা বাজারে চালু হলো এটাও এক প্রকারের রুচির দুর্ভিক্ষ!

Sunday, March 24, 2024

একজন 'মহা-লেখক' এবং আমার শপথ!

এ সত্য, আমার সমস্ত জীবনে অন-লাইন মিডিয়ার মিলিয়ন-মিলিয়ন শব্দের মধ্যে প্রিন্ট মিডিয়ায় লক্ষ-লক্ষ শব্দ ছাপা হয়েছে কিন্তু এখনও আমি নিজেকে লেখক বলে দাবী করি না। কারণ যে জিনিস আমার না তা আমি দাবী করব কেমন করে! কে লেখক কে লেখক না এটা ঠিক করেন পাঠক। পাঠককে খাটো করে দেখার কোন অবকাশ নাই কারণ একজন পরিণত পাঠক তাঁর গ্রে-মেটার ফ্লাওয়ার ভাসে রেখে কোন লেখকের লেখা পাঠ করতে বসেন না। এরা একেকটা ক্ষুরধার ব্রেন...!

Tuesday, December 12, 2023

বেলা বয়ে যায়-পাঠ রয়ে যায়!

মেঘে মেঘে বেলা বয়ে যায়- বুকের গভীর থেকে বেদনা পাক খেয়ে উঠে, আহারে-আহারে, জাগতিক সব বেদনা এক পাশে সরিয়ে কেবল তিনটা কাজ করলাম না কেন?! পড়া-পড়া আর পড়া, এই...! দেখো দিকি কান্ড, হাজার-লক্ষ বই এখনও পড়ার বাকী- কিছুই তো পড়ার সুযোগ হল না। মানুষের জন্য ৩০০-৪০০ বছর কচ্ছপের আয়ু পাওয়াটা ভয়াবহ এক ব্যাপার কিন্তু বই পড়া কেবল এই একটা কারণে সেই ভয়াবহ ব্যাপারটাই এক তুলতুলে আরাম হয়ে যায়!

Thursday, August 17, 2023

পছন্দের ১০টি বই!

ছবিস্বত্ব: লেখক

লেখক, হিমাংশু কর (https://www.facebook.com/himangsu.kar)

"ইউরোপ আর এশিয়ার মাঝামাঝি রয়েছে বিশাল এক ঘাসি জমি। এই অঞ্চলটাকে বলা হয় স্তেপ। শুধুমাত্র নদীর পাড়গুলো ছাড়া এই বিশাল অঞ্চলে বড় কোন গাছ নেই।

Wednesday, June 7, 2023

ইলন মাস্কের গুইট-গুইট!

আমি পূর্বের এক লেখায় লিখেছিলাম, ইলন মাস্ক এই গ্রহের কেউ না। মানুষটা কিছুতেই হাল ছেড়ে দেন না! এটা এখনও বলি, তবে...! আমি আমার মোটা বুদ্ধিতে জ্ঞান বলতে বুঝি একটা সরল রেখা। একজন শিখতে থাকবে, শিখতেই থাকবে, থামাথামি নাই- নাথিং গনা স্টপ। যখন ভাবে শেখা শেষ তখন সেই সরল রেখা আর সরল থাকে না বৃত্ত হয়ে পড়ে। তখন কেবল একটাই কাজ বৃত্তে ঘুরপাক খাওয়া। কেউ এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাও কলুর বলদের মত ঘুরপাক খায়।

Friday, February 3, 2023

Saturday, October 22, 2022

একজন মাহমুদুল হাসান সোহাগ এবং ...!

 লেখক: আনসারি তৌফিক

" রকমারি প্রতিষ্ঠাতা, বুয়েটের সাবেক শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি-তে ঢাকা বোর্ডে স্ট্যান্ড করা ছাত্র, মাহমুদুল হাসান সোহাগ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি দীর্ঘদিন নাস্তিক ছিলেন। তারপর নাস্তিক থেকে এখন আস্তিক হয়েছেন। ব্যক্তি-মানুষের স্বাধীন চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার দৃষ্টান্ত হিসেবে খুবই চমৎকার ব্যাপার এটি। কে আস্তিক হবে, নাস্তিক হবে, সেটি তার তার ব্যক্তি বিবেচনা।

Sunday, October 2, 2022

এক Attention Seeker পিনাকি ভট্টা...

পিনাকিকে নিয়ে লেখা ক্রমশ শব্দের অপচয় মনে হচ্ছে কারণ মনোযোগ আকর্ষণ করতে গিয়ে কেউ নাঙ্গাপাঙ্গা হলে তো সমস্যা। তাই তাকে নিয়ে লেখা 'হুজ্জতে সমস্যা'! পূর্বের এক লেখায় [] শিক্ষককে নিয়ে লিখতে গিয়ে কাপড়ের সঙ্গে পিনাকীর চামড়াও খসে পড়ার কারণে  'হলুদাভ পদার্থ' উম্মুক্ত হয়ে পড়েছিল। ওয়াক...!

Friday, September 30, 2022

সাম্বা-ধিক!

 

লেখক: Anupam Shaikat Shanto (https://www.facebook.com/anupam.shanto)

 "আমাদের হরেক রকম টিভি চ্যানেল আমাদের সাফ জয়ী কন্যাদের লাইন দিয়ে ডাকছে। সাক্ষাৎকার নিচ্ছে। সেখানে এই বাচ্চামেয়েদের হরেক কিসিমের প্রশ্ন করছে। সবচেয়ে বেশি কিম্ভুত প্রশ্নের সম্মুখীন হচ্ছে সানজিদা। তার কিছু নমুনা:

Saturday, September 10, 2022

এক ব্ল্যাকহোল-কৃষ্ণগহ্বরের বিদায় এবং একালের দাস-সেকালের দাস!

বৃটেনের রানি মারা গেছেন। মারা যাওয়ার সময় লুট করে নিয়ে যাওয়া কোহিনুর তার মাথায় ছিল কিনা সেটা জানা যায়নি। জানা গেলে ভাল হত। কারণ কোন জাঁকালো অনুষ্ঠানে রাজমুকুটে সগর্বে এটা পরা হয়। বিদায়অনুষ্ঠানেও চোরের মার গলায় চুরির জিনিস থাকাটাই সমীচীন!  

Thursday, September 8, 2022

'ল্যাকক': ৫

ইমদাদুল হক মিলন নামের মানুষটা ভাল লেখক কিনা জানি না কিন্তু মন্দ একজন ঢুলি এটা বিলক্ষণ জানি! সেই টাইপ ঢুলি যারা ঢোল বাজিয়ে ঢোল ফাটিয়ে ফেলে। ঢোল বাজাবার নমুনা। তিনি যে পত্রিকায় চাকরি করতেন সেই পত্রিকায়ই লিখলেন [১]:
"...'ভালবাসার সুখ দুঃখ'...বইটি নিয়ে ক্রেজ সৃষ্টি হলো। এমনও দিন গেছে, আমাকে পুলিশ দিয়ে পাহারায় রাখতে হয়েছে। ...হাজার হাজার পাঠক লাইন দিয়ে বইটি কিনত। ...এমনকি ওই বইয়ের জন্য মেলায় মারামারি পর্যন্ত হয়েছে।...।" 

Monday, September 5, 2022

'ল্যাকক': ৪

আমি আমার সমস্ত জীবনে হাজার-হাজার বই পড়েছি যা অনেকের কাছে ঈর্ষনীয়। জ্ঞান অর্জন-টর্জন বুঝি না ক্ষিধা লাগলে যেমন খাবারের প্রয়োজন তেমনি অন্য-এক ক্ষিধার জন্য বই! কিন্তু এক বেদনা পাক খেয়ে উঠে এখনও এই গ্রহের লক্ষ-কোটি বই পড়া হয়নি অথচ মেঘে-মেঘে বেলা বয়ে যায়, মাঠে-মাঠে খেলা শেষ হয়ে যায়। সময় নাই রে, পাগলা- সময় নাই! কেবল এই একটা জায়গায় এসে মনে হয় কচ্ছপের মত দীর্ঘ বছর বাঁচলে মন্দ হত না।

Saturday, September 3, 2022

'ল্যাকক': ১

কারও-কারও ধারণা আমি এই-ওই ভাষা জানি। ভুল! আমি বাংলা ভাষাটাই ভাল জানি না! কেবল যে ভাষায় আমার মা কথা বলতেন সেই ভাষায় গুছিয়ে খানিকটা বলতে-লিখতে পারি।
আহা, তাই বলে লে-খক মমতা ব্যানার্জির ছড়া-কবিতার মর্ম অল্পও হলেও বুঝব না এমনটা নয়। আহ, মধু-মধু! কী অসাধারণ শব্দের ছন্দ! যেন একেকটা শব্দশেল! শব্দবোমা!! একের-পর-এক শব্দের বুনন, ভাবায়...! মননে ছন্দের-পর-ছন্দ পাক খেয়ে ওঠে। গোল হয়ে লাড্ডুর মত ঘুরপাক খায়...। এই যেমন 'আজব ছড়া' (মহা) গ্রন্হের ৩১ নম্বর পৃষ্ঠার :

Thursday, September 1, 2022

'ল্যাকক': ৩

'ল্যাকক' হওয়া [] বড় কষ্ট, জীবন নষ্ট! আহারে, কী যন্ত্রণাই না সইতে হয় হালের ল্যাককদের!

Saturday, August 27, 2022

লালন বেচারা মরে বেঁচে গেছেন!

লেখক: Rohit Hasan Kislu
"লালন ফকিরের নামে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। তার অপরাধ গুরুতর! তিনি নাকি বন্যপ্রাণীর অধিকার হরণ করে একটা গান লিখেছেন! এখন এই গান শুনে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়ে বন্যপ্রাণীর অধিকার হরণ করতে পারে! তাই এই ক্ষতিপূরণ মামলা!

Tuesday, August 23, 2022

একালের দাস!

লেখক: Muquit Mohammad

" ১.
রাষ্ট্রের উর্দি-পেটোয়াদের মাধ্যমে ভয় দেখিয়ে ধর্মঘট বন্ধ করে চা-বাগান শ্রমিকদের কাজে ফেরত যেতে বাধ্য করা হলো। এবং আর কখনো যেন এমন বেয়াদবি না-করে সেটার 'শিক্ষা' হিসেবে আগের দিন ঘোষিত প্রধানমন্ত্রীর পাঁচ টাকার উপহার সম্বলিত পঁচিশ টাকা বৃদ্ধির ঘোষণাও বাতিল করে দেয়া হলো।

Sunday, August 21, 2022

চা বাগান এবং 'চা বাগানের বিচিত্র জীবন'!

চা-বাগানে গেছি ম্যানেজার সাহেবের আমন্ত্রণে। সাহেব কাকে বলে সেদিন দেখলাম। ম্যানেজার সাহেব তার সেলফোনটা খোঁজ করামাত্র বাংলোর কাজের লোক সেলফোনটা নিয়ে এসেছে পিরিচে করে! নত চোখে, বড় তমিজের সঙ্গে। আর বাংলো? বারান্দাটা হচ্ছে ছোটখাটো ফুটবল খেলার মাঠ। আমার সঙ্গে ফৌজি একজন ছিলেন তিনি আবার গলফ খেলার জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। আমার মত আনাড়ির শেখার জন্য বারান্দায় খেলতে খুব একটা সমস্যা হচ্ছিল না। ডাইনিং টেবিলে ত্রিশ-বত্রিশ জন অনায়াসে খেতে পারবেন। তাও আবার দুইটা!

Thursday, August 11, 2022

ফাস্টিং!

"'দুই দিন ধরে কিচ্ছু খাই নাই, স্যার। কয়টা টেকা দেন'!

Wednesday, August 10, 2022

সন্দেশ!

লেখক: Sharif Hossen (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"ওভারব্রিজ থেকে অনেকটা দূরে এক বৃদ্ধ বসেছিলেন। আমি ট্রেনের সময়ের খানিকটা আগে বিরামপুর স্টেশনের ওভারব্রিজটার উপরে এসে কেবল সিগারেট ঠোঁটে নিয়ে দিয়াশলাইর জন্য পকেটে হাত দিতে যাবো, ওমনি... বলা নেই কওয়া নেই, লোকটি ফস করে দিয়াশলাই জ্বালিয়ে হাত বাড়িয়ে আগুনটা এগিয়ে দিতে দিতে বললেন, 'নারিকেলবাড়িয়া যাতিছেন?'

Tuesday, August 9, 2022

'ল্যাকক': ২

বিভিন্ন পদের 'ল্যাকক' দেখি আর মুগ্ধ হই! ল্যাকক হওয়ার তরিকার শেষ নেই- আহারে, আহারে। এক জীবনে কত কিছু করতে হয়। অসম্ভব জনপ্রিয় লেখককেও সাক্ষাৎকারে বলতে হয়, আমি নিজের আনন্দের জন্য লিখি। তা বেশ তো, দেওয়ালে পা তুলে দিয়ে পায়ের সঙ্গে যুক্ত রেখে পেট ভাসিয়ে নিজের লেখা নিজে পড়লে হয়। তা না, বইমেলায় শত-শত ছোকরা-ছুকরিকে বাদ্যসহ নাচানাচি করাতে হয়। কী কষ্ট-কী কষ্ট! কষ্ট করে লেখো আবার ইয়েদের মত ইয়েটা মেলে দাও।

Thursday, August 4, 2022

বিদ্যুৎ জ্বালানি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে কিছু কথা।

লেখক: Arifuzzaman Tuhin (লেখকের অনুমতিক্রমে প্রকাশিত)

"গত ২৫ জুলাই সমকাল রিপোর্টটিতে বলেছে, বিদ্যুৎ না কিনেই সরকারের খরচ ৯০ হাজার কোটি টাকা। গত নয় বছরে রেন্টাল ও আইপিপি বিদ্যুৎকেন্দ্রগুলোকে ৯০ হাজার কোটি টাকা দেয়া হয়েছে। সমকালের বক্তব্য, এই ৯০ হাজার কোটি টাকার বিনিময়ে সরকার কোনো বিদ্যুৎ কেনেনি।

Saturday, July 23, 2022

জাপানের লোডশেডিং।

লেখক: Ashir Ahmed (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"জাপানে কি লোডশেডিং হয়? হয় না মানে! প্রতি মিনিটে মিনিটে হয়, আমার সবজান্তা বন্ধুর ঝটপট উত্তর। আমি ভাবলাম, ৩৩ বছর জাপানে আছি, মাত্র ৩ বার কারেন্ট যাবার কাহিনি দেখেছি। এসব সে কি বলে!

আমি নিশ্চিত সে অন্য কিছু বোঝাতে চায়। সে বললো, আগে দেখ লোডশেডিং এর মানে বুঝস কিনা। আমি ফেসবুকে সমস্ত বন্ধুদের জিজ্ঞাস করলাম। লোডশেডিং এর মানে কি, এটার বাংলা কি? কত সুন্দর-সুন্দর উত্তর।

Sunday, July 17, 2022

হাসিবোমা!

Moin Akter নাকি ২০১১ সালে মারা গেছেন। কে বলে মইন আক্তাররা মারা যান এরা কেবল পারফর্ম করা বন্ধ করে দেন! কেন? তাঁর খুশি! ২০১১, ২০২১, ২০৩১...এঁদের মৃত্যু নেই। মৃত্যু এদের গা ছুঁয়ে বলার সাহস পায় না, পাগল রে, তোকে ছুঁয়ে দিলাম।

Wednesday, July 13, 2022

James Webb Space Telescope!

আমার মত এক-চামুচ (চা’র চামচ) ঘিলুর লোকজনেরা কোন-এক বিশালত্ব বোঝাতে গিয়ে দু-দিকে দু-হাত ছড়িয়ে দেই। অকল্পনীয় বিশালতা বোঝাতে গিয়ে সেই ছড়ানো হাত আরেকটু পেছনে নিয়ে যাই। এই আমাদের দৌড়!

Monday, July 11, 2022

অদেখা স্বর্গ...!

লেখক: Symon Abdullah (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"কাশ্মির বেড়ানোর প্ল্যান ছিলো ২০১৯ এ। ইন্ডিগো এয়ারের টিকেট কাটা ছিলো, শ্রীনগরে একরাতের জন্য হোটেলও বুক করেছিলাম। মোটামুটি ছক আঁকা ছিলো কোথায় বেড়াবো, কি করবো। সে সময়েই খবর এলো ৩৭০ ধারা রদের। সব ফ্লাইট ক্যান্সেল, কাশ্মির সবার জন্য নিষিদ্ধ! সেবার আর কাশ্মির যাওয়া হয়নি। ঘুরে এসেছিলাম শিমলা, মানালি। এরপর এলো করোনাকাল। ২ বছর সমস্ত ঘোরাঘুরি বন্ধ।

Wednesday, July 6, 2022

Ray Ban এবং একজন টম ক্রুজ!

লেখক: Syed Nazmus Sakib (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"সূর্যের রশ্মি বা Ray কে যেন বিমানের পাইলটদের চোখে যাওয়ার আগেই আটকে ফেলা যায়, বা Ban করা যায়- সেই ধারণা থেকেই একটি সানগ্লাস কোম্পানি চালু হয় ১৯৩৭ সালে। নামটা ছিল কাজের মতই, শর্ট এন্ড সিম্পল, Ray Ban. কোম্পানির দুজন মালিক ছিলেন Bausch and Lomb. প্রথমে প্লাস্টিকের তৈরি আর সবুজ লেন্স থাকলেও, পরের বছরেই মেটালের সানগ্লাস তৈরি হয়।

Sunday, July 3, 2022

একজন জুতাবাবা এবং একজন 'দানব-পিনাকী'!

শপথ আমার লেখালেখির, শপথ আমার সন্তানের- 'জুতাবাবা' এই কথাটা লিখতে আমার বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট! কিন্তু কেউ যখন তার বাপকে জুতা মারে, জুতা মেরে উল্লাস করে তখন সেই বাপকে 'জুতাবাবা' বলাটাই সমীচীন।

Monday, June 20, 2022

হাফ-কুকড ট্রুথ!

চমৎকার পর্যবেক্ষণ এবং অসাধারণ এই লেখাটি লিখেছেন লেখক। (এখানে লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)

Hasnath A Kalam (Suhan)

"ইন্টারনেটের হাফ-কুকড ট্রুথের জমানায় অনেক জিনিস ভাইরাল হয়, যা মূলত: পুরো সত্য জানলে অন্য অর্থ দাঁড়ায়। যেমন একটা হচ্ছে, বাবা দিবসে হুমায়ুন আহমেদের নামে। 'পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই'। শুরুর দিকে কয়েক বছর বেদবাক্যের মতো এই উক্তি ওঁর নামে চালানো হয়েছে।

Wednesday, June 15, 2022

আ মরি বাংলা ভাষা, আ মরি মায়ের ভাষা!

ভিসি স্যারের হড়বড় করে বলা সব কথা আমি বুঝিনি। মূল কথা যেটা বোঝা গেল তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাংকিং নিয়ে তিনি কাতর না।

Saturday, June 11, 2022

সাহেব আসিলেন, বিনা পয়সায় ট্রেনে চড়িলেন, ৬ হাজার কোটি টাকার প্রজেক্ট ৬ সেকেন্ডে দেখিলেন!

২০১৬ সালে আখাউড়া-লাকসাম ডাবল লাইনের খরচ ধরা হয়েছিল ৬৫০০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের তারিখ দেওয়া ছিল ২০২০ সালের জুন মাস। এখন ২০২২ সালের জুন মাস। অনায়াসে ২ বছর চলে গেছে কিন্তু এই কাজ এখনও চলমান। কবে নাগাদ শেষ হবে এটা আমরা প্রজাতন্ত্রের ট্যাক্সপেয়িরা জানি না বটে কিন্তু প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মচারিরা বিলক্ষণ জানবেন এমনটা আশা করাটা দোষের না। তবে অতীব আশার বিষয় হচ্ছে, আমাদের জীবদ্দশায় এর শেষ দেখে যেতে পারলেই আমরা খুশি!

Saturday, May 21, 2022

রে নচ্ছার, রে পাজি, রে...!

 


ঘটনাটা ভারতের দিল্লির। দিল্লির প্রতি আমার অন্য রকম মুগ্ধতা আছে। ওখানকার পুরনো স্থাপনা এক পাশে সরিয়ে রাখলেও উঠে আসে ক্যারিশম্যাটিক কেজরিওয়ালের কথা। এই আলোচনা অন্য কোন দিন।