Search

Thursday, September 1, 2022

'ল্যাকক': ৩

'ল্যাকক' হওয়া [] বড় কষ্ট, জীবন নষ্ট! আহারে, কী যন্ত্রণাই না সইতে হয় হালের ল্যাককদের!

এই যেমন এখানে দেখুন ল্যাকক মহোদয়ের কল্যাণে আমরা সোশ্যাল মিডিয়ায় জানতে পারছি পাঠক মাঠ-ঘাট-প্রান্তরে এই ঢাউস বইটা নিয়ে ঘুরে বেড়ান আত্মরক্ষার্থে না, পড়ার গোপন ইচ্ছায়।

আহারে-আহারে, বইটা ঢাউস হওয়ার কারণে পাঠক বইটা নিয়ে পাহাড়ে উঠতে পারলেন না! অসমাপ্ত বইকাহিনি। আফসোস, বড়ই আফসোস! আশা করছি, ট্রেকিং শেষে বইটা শেষ করেই ছাড়বেন, ইনশাল্লাহ...।
...
লেখাটা ছিল, ২০২২ সালের। মানুষ বদলায়—বদলায় না কেবল নগ্ন মানুষ। কারণ তার কাছে পোশাক বাহুল্য মাত্র! 


২০২৬ সালেও দেখছি এই লেখক মহোদয় বদলাননি!

লক্ষ-লক্ষ পাঠক (ম), যাদের আর কোন কাজ নাই...!

লিংক:

১. ল্যাকক হওয়ার তরীকা: ১: https://www.ali-mahmed.com/2022/08/blog-post_9.html 

No comments:

WhatsApp