তথাগত রায় (Tathagata Roy)। ওনাকে দাদা বলতে পারলে আরাম পেতাম কিন্তু তিনি কেবল রায় 'ভংশের' লোকই না উনার পদ-পদবী, 'ল্যাকাপড়া' দবদবার এন্টেনা এতোই উপরে যে আমি এর নাগাল পাব না। চাঁদ কী আর নাগাল পাওয়া যায়, রে পাগল!
Tuesday, September 15, 2020
একজন তথাগত রায় বনাম একটা চলমান দানব!
বিভাগ
চাবকানো প্রয়োজন
Monday, September 14, 2020
একজন ওসি প্রদীপ, একজন স্যার এবং একটি বিদেশী দূতাবাস!
এই সত্য গল্পটা এই বঙ্গালদেশের বঙ্গবুদ্ধিজীবীরা পেছনে চশমা লাগিয়ে (পেছনে চশমা লাগাবার স্থানটা নিয়ে আমি কারও সঙ্গে বিতর্কে যাব না কারণ আদতে চোখও একটা গর্তই...) যতটা সহজ-রঙিন দেখবেন বিষয়টা আসলে এতোটা রঙিন না।
বিভাগ
ধৃষ্টতা!
Thursday, September 10, 2020
ইউনিলিভার পিউরইটের আপত্তিকর বিজ্ঞাপন!
'পিউরইট' নামের একটি ব্রান্ডের ফিল্টার যা পানি বিশুদ্ধ করে, এটি ইউনিলিভার নামের বহুজাতিক কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও বাজারজাত করে থাকে। এরা দাবী করে থাকে এদের পানি অমায়িক বিশুদ্ধ।
বিভাগ
অন্যায়
Tuesday, September 8, 2020
ভাইয়া, তুম ক্যায়সে হো?
ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মহোদয় ঢাকা আগমণ উপলক্ষে যে-এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আমার দূর্ভাগ্য এটা আগে দেখার সুযোগ হয়নি। কেন হয়নি? সে এক কাহন, তবে সৌভাগ্য আজই এটা দেখার সুযোগ হল।
বিভাগ
গর্ব
Sunday, August 30, 2020
এক অগ্নিপুরুষ- একাত্তরের গেরিলা: হাবিবুল আলম, বীর প্রতীক।
লেখক: Golam Mortoza (লেখকের অনুমতিক্রমে হুবহু প্রকাশিত।)
"
"
১৯৭১ সালের ২৯ আগষ্ট পাকিস্তানি আর্মিদের হাতে গ্রেপ্তার হন ঢাকা কাঁপানো ২ নম্বর সেক্টরের অন্যতম গেরিলা বদিউল আলম বদি, বীর বিক্রম। তারপর গ্রেপ্তার হয়েছিলেন গেরিলা আবদুস সামাদ। সামাদের স্বীকারোক্তিতে গ্রেপ্তার হন আলতাফ মাহমুদসহ গেরিলা দলের অনেকে। বদির গ্রেপ্তার হওয়া নিয়ে অনেকে অনেক রকমের গল্প বলার চেষ্টা করেন। প্রকৃত ঘটনার বর্ণনা দিয়েছেন প্রখ্যাত গেরিলা হাবিবুল আলম বীর প্রতীক। সাক্ষাৎকারটি নিয়েছিলাম ২০১৪ সালের ডিসেম্বর মাসে।
বিভাগ
অতিথিদের লেখা
Saturday, August 29, 2020
উহাদের দেশের জনগণ খুব 'খ্রাপ', বড়ই বেতমিজ!
ইউকের মাননীয় প্রধানমন্ত্রী ক্যামেরন মহোদয়কে তারই দেশের এক পাজি ডাক্তার তুলাধোনা করলেন নাকি মরিচধোনা করলেন এটা নিয়ে একটা হালকা-পাতলা গবেষণা হতেই পারে!
বিভাগ
আয়না
Sunday, August 23, 2020
উম্মাদ, বদ্ধউম্মাদ!
কাউকে-কাউকে নিয়ে লেখাটা আমার ভাষায়, 'শব্দের অপচয়'। কালে-কালে আমি একজন অপচয়কারী রূপে পরিণত হচ্ছি। তসলিমা নাসরিনকে নিয়ে পূর্বে লেখায় সময়ও একই কথা বলেছিলাম [১], [২], [৩]...।
বিভাগ
উম্মাদ
Monday, August 17, 2020
PRAN-RFL: দানব হয়ে উঠা!
প্রাণ গ্রুপ। বাংলাদেশের একটা কোম্পানি নিজেকে যে স্থানে নিয়ে গেছে এ এক অভূতপূর্ব! একটা ব্রান্ড দাঁড় করাতে যেখানে দম বেরিয়ে যায় সেখানে এদের ঠিক কতগুলো ব্রান্ড/প্রডাক্ট আছে তা আঙ্গুলে গুণে বের করা প্রায় অসম্ভব।
বিভাগ
অন্যায়
Sunday, August 16, 2020
একজন কেতাদুরস্ত-পরিপাটি মানুষ এবং রাজনীতিবিদ!
সবগুলো ছবিই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের 'ফেসবুক-ওয়াল' থেকে নেওয়া।
Friday, August 14, 2020
Kitty must die!
Kitty must die: 1
There once was a country inside a country. This unbelievably beautiful country was called Akhuradesh. Kitty lives in this country. Kitty has never seen his father, and his mother also died! His mother died yesterday, and just thinking about her makes kitty feel like his heart will explode from grief. So much pain! Kitty whispered, “Mother, oh Mother!”
বিভাগ
in plain english
Sunday, August 9, 2020
হায় সিনহা এবং বেচারা প্রদীপ!
পুলিশের প্রথম বক্তব্য ছিল এমন, মেজর (অবঃ) সিনহা নাকি অস্ত্র বের করেছিলেন যে কারণে পুলিশকে গুলি চালাতে হয়েছিল। সিনহা নামের যে মানুষটা ৫ সেকেন্ডে নির্দিষ্ট লক্ষ্যে ৮টা গুলি করতে পারেন, তিনি কেবল একজন এসএসএফই ছিলেন না, একজন কমান্ডো, একজন শার্প শুটার!
তিনি অস্ত্র বের করে তাক করবেন আর 'পেটলা'-এক এস, আই তাকে শুইয়ে ফেলবে!
বিভাগ
পোকা পড়ুক।
Tuesday, August 4, 2020
ভুলে যাওয়া জেদি-এক 'আগুনমানুষ'!
লেখক: Debabrata Chakrabarty (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"মোহাম্মদ সিং আজাদ ( উধম সিং)।
আজ থেকে ৮০বছর পুর্বে (৩১শে জুলাই ১৯৪০) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের খলনায়ক জেনারেল ডায়ারকে খোদ ইংল্যান্ডের মাটিতে প্রতিশোধ নেওয়ার দায়ে উধম সিংকে পেন্টোনভিলের জেলে ফাঁসিতে চড়ানো হয়।
বিভাগ
অতিথিদের লেখা
Sunday, August 2, 2020
"বৌন অভ মাই বৌন, ফ্লেশ অভ মাই ফ্লেশ!"
এই লেখাটা না-লিখতে পারলে সুখি হতাম কিন্তু আমি আমার লেখালেখির সময় পুরোপুরি কলমের নিয়ন্ত্রণে থাকি। আহ, কখনও আমি এড়িয়ে যেতে চাইলেও এই তিন টাকা দামের কলমের হাত থেকে আমার মুক্তি নেই। এই কারণে আমাকে কম যন্ত্রণা সহ্য করতে হয়নি!
বিভাগ
ভাললাগা
Thursday, July 30, 2020
আমার 'হাই-ভোল্টেজ' বন্ধু!
প্রবাসে থাকেন এমন একজন মানুষ দুম করে আমার কাছে জানতে চাইলেন, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কিনা? ইয়েস-ইয়েস-ইয়েস বলতে পারলে বেশ অনেকখানি আরাম পেতাম। কারণ তাহলে জ্ঞানের টুকরিটা মাথায় নিয়ে খানিকটা পা ফাঁক করে হাঁটতে আমার সুবিধা হত। কে জানে, হয়তো ভারতীয় দূতাবাস আমাকে কাছে টেনে নিত। বা বাংলাদেশের উপর নজরদারি করার জন্য আমাকে বেছে নিত। আফসোস...!
বিভাগ
চুতিয়া
Monday, July 27, 2020
জঙ্গলে জঙ্গলের আইন!
কখনও-কখনও কিছু ঘটনা সময়কে আটকে ফেলে! সময় থেমে যায় না এ সত্য কিন্তু কেবল গভীর বেদনা পাক খেয়ে উঠে আহা, ওই সময়টাকে যদি মুছে ফেলা যেত। এমনই একটা ঘটনা ঘটে গেল।
বিভাগ
চাবকানো প্রয়োজন
Friday, July 24, 2020
আপনাদের আবেগ এতো বেশি কেন, জনতা?
লেখক: Annando Kutum (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"ফাহিম সালেহ নামের যে মার্কিন উদ্যোক্তাকে হত্যা করা হয়েছে তিনি না বাংলাদেশে জন্মেছেন, না বাংলাদেশে বড় হয়েছেন, না বাংলাদেশে পড়ালেখা করেছেন, না বাংলাদেশে থাকেন, না বাংলাদেশে হত্যা হয়েছেন?
"ফাহিম সালেহ নামের যে মার্কিন উদ্যোক্তাকে হত্যা করা হয়েছে তিনি না বাংলাদেশে জন্মেছেন, না বাংলাদেশে বড় হয়েছেন, না বাংলাদেশে পড়ালেখা করেছেন, না বাংলাদেশে থাকেন, না বাংলাদেশে হত্যা হয়েছেন?
বিভাগ
অতিথিদের লেখা
Tuesday, July 21, 2020
তাঁহাদের ইশকুল!
লেখক: Hassan Bipul (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"আমি চাইলে ওই ডাক্তারের নাম খুঁজে বের করতে পারতাম। এই পোস্টে ওই নাম উল্লেখ করে এক হাত নিতে পারতাম। হাসপাতালের নামও বলতে পারতাম। কিন্তু সেটা করবো না। কারণ পরে বলছি।
"আমি চাইলে ওই ডাক্তারের নাম খুঁজে বের করতে পারতাম। এই পোস্টে ওই নাম উল্লেখ করে এক হাত নিতে পারতাম। হাসপাতালের নামও বলতে পারতাম। কিন্তু সেটা করবো না। কারণ পরে বলছি।
বিভাগ
অতিথিদের লেখা
Monday, July 20, 2020
জননী!
এঁকে স্পর্শ করার ক্ষমতা আছে কিন্তু এঁর মমতাকে স্পর্শ করার ক্ষমতা নাই, কারও নাই! আমি বলছিলাম মার কথা। মা বলতে আমি কেবল আমাদের মত দুপেয়েদের মার কথাই বলছি না। মা তো মা-ই, দুপেয়ে-চারপেয়ে কী আবার! পৃথিবীর তাবৎ মা, এঁদের অবয়ব সম্ভবত একই রকম!
বিভাগ
কষ্ট
Saturday, July 18, 2020
পাহাড়...!
লেখক: হাসান শান্তনু
"(বিতর্কিত বইটির ব্যাখ্যাটা আর লিখতে পারেননি তিনি)
কথিত বইটা না থাকলেও ড. এমাজউদ্দীন আহমদের মতো রাষ্ট্রবিজ্ঞানীর কিছুই হতো না। ওই বই প্রকাশিত হওয়ার অনেক আগেই তিনি শিক্ষাবিদ, গবেষক, পর্যালোচক হিসেবে শুধু দেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়ায় প্রখ্যাত।
বিভাগ
অতিথিদের লেখা
জনক
লেখক: Hassan Bipul (লেখকের লিখিত অনুমতিক্রমে প্রকাশিত)
"একজন আদর্শ বাবা বলতে যে ছবিটি সাধারণত চোখের সামনে ভেসে ওঠে, আমার বাবা সম্ভবত তেমন কেউ ছিলেন না।
আজ যখন তাকে নিয়ে ভাবি, আমার সামনে বরং এমন একটি জীবন ভেসে ওঠে যার মধ্যে নানামুখী বৈপরিত্য দেখতে পাই। অনেকের বাবা অনেক কিছু করেছেন, সন্তানদের গর্ব করে অনেক কথা বলতে শুনি।
বিভাগ
অতিথিদের লেখা
Wednesday, July 15, 2020
ঐশী নামের নক্ষত্রটা...!
লেখক: Ahmed Rashid joy
"আমাদের মেয়ে ঐশী আল্লাহর কাছে চলে যায় ১১ই নভেম্বর। প্রথম কয়েকদিন আমাদের কোনও হুঁশ ছিল না। কিছুই বুঝতে পারছিলাম না মেয়েটি কেন এভাবে চলে গেল!
"আমাদের মেয়ে ঐশী আল্লাহর কাছে চলে যায় ১১ই নভেম্বর। প্রথম কয়েকদিন আমাদের কোনও হুঁশ ছিল না। কিছুই বুঝতে পারছিলাম না মেয়েটি কেন এভাবে চলে গেল!
ওর স্কুলের ভিপি আমাকে লিখেছিলেন, 'I cannot tell you how shocked and saddened I am, in fact the whole school is, on hearing of the very tragic demise of the lovely girl, who was so friendly and full of life.'
বিভাগ
অতিথিদের লেখা
Saturday, July 11, 2020
Catch me if you can!
শাহেদনামা:
শাহেদ নামের এই মানুষটার একটা ঠ্যাং আমার। আরে না, এটা মুরগিসংক্রান্ত ঘটনা না যে কপাকপ করে খেয়ে ফেললাম। কসম, ভরা-বাজারে সবার সামনে ঠ্যাং ধরে কদমবুসি- সালাম করার জন্য। শাহেদ স্যারকে নিয়ে যদি মুভি তৈরি করা হয়, 'আমি শাহেদম্যান, ক্যাচ মি মাই ঠ্যাং', এটার পাশে হলিউডের 'ক্যাচ মি ইফ ইয়্যু ক্যান' দাঁড়ানো দূরের কথা এক টেবিলে বসতে সাহস করবে না!
বিভাগ
দু:স্বপ্নের ফেরিওয়ালা
Friday, July 10, 2020
অপরাধ- ছোট আর বড়!
ইনি দাবী করেছেন এই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক এক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ করছেন। ঘটনাটা বরিশালের। এই শিক্ষক যদি, আবারও বলি যদি নুরুল হক না-ও হয়ে থাকেন কিন্তু ঘটনাটা সত্য।
বিভাগ
অসভ্য কান্ড
Tuesday, July 7, 2020
আমার শৈশবকাল!
আমার একটা সাদামাটা শৈশব ছিল। কথাটা অনেকখানি ভুল হলো। ছিল কেন? এখনও আছে। আমার দূর্ভাগ্য আমি শৈশবকাল থেকে এখনও বেরুতে পারিনি। ফল যা হয়েছে ক্রমশ হয়েছি, 'আ বিগ জিরো'। এই নিয়ে আমার কোন দুঃখ নাই, লাজ নাই।
বিভাগ
মমতায় মাখামাখি
Sunday, July 5, 2020
ঢোল-পেট একাকার!
আগেও বলেছি আবারও বলি, কে বলেছে যে নগ্ন গাত্রই অশ্লীল! যেমনটা কেউ পাবে গিয়ে দুধ চাইলে তাও অশ্লীল।
আমাদের অনন্ত জলিল নামের মানুষটার অভিনয় নিয়ে এখানে আলোচনা করতে বসিনি। কারণ এই বিষয়ে তিনি আলোচনার উর্ধ্বে! আমার এক ডাক্তার বন্ধু চমৎকার বলেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এমন কৌতুকময় অভিনয় দেখতে পাওয়া বিরল। বলে কী, হুঁকরে কান্নার দৃশ্যতেও যদি কেউ হেসে গড়িয়ে পড়ে তাহলে তো মুশকিল।
বিভাগ
অসভ্য কান্ড
Friday, July 3, 2020
ভুলে যাওয়া বীর!
লেখক: Amirun Nahin
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম। গ্রামটি বাংলাদেশের অংশ হলেও ভারত দীর্ঘদিন তা অপদখল করে রেখেছিলো। অনেকবার দাবী জানাবার পরও তারা গ্রামটি ফেরত দিচ্ছিল না।
বিভাগ
অতিথিদের লেখা
Wednesday, July 1, 2020
আমাদের বুড়াটা!
আমরা যারা পোকাকে 'পুকা' বলি কেবল তারাই না হরহামেশা পত্রিকায়ও ছাপা হয় ইঞ্জিন। ইঞ্জিন লাগাও, ইঞ্জিন পড়ে গেছে, ইঞ্জিন উঠাও, নামাও...।
বিভাগ
স্বপ্নের ফেরিওয়ালারা
Tuesday, June 30, 2020
একালের হিমু!
লেখক: Ratul Khan
"‘নাম কি?’ রমনা থানার ওসি রবিউল্লাহ খাদেম নাক চুলকাতে চুলকাতে জিজ্ঞেস করলেন।
‘জ্বি, হিমু। ভাল নাম হিমালয়। হিমালয় থেকে হিমু।’
"‘নাম কি?’ রমনা থানার ওসি রবিউল্লাহ খাদেম নাক চুলকাতে চুলকাতে জিজ্ঞেস করলেন।
‘জ্বি, হিমু। ভাল নাম হিমালয়। হিমালয় থেকে হিমু।’
‘এত রাতে রাস্তায় কি করছিলেন?’ ঘোঁতঘোঁত করে উঠলেন ওসি সাহেব।
বিভাগ
অতিথিদের লেখা
Saturday, June 27, 2020
আমাদের বাতিঘর- জাফর ইকবাল ভাজনেষু, 'দানবনেষু'!
কেউ-কেউ অন্য রকম ক্ষমতা নিয়ে জন্ম নেন- অন্যরা চেষ্টা করলেই তা পান না। এমনই এক ক্ষমতা নিয়ে জন্ম নিয়েছেন ড. জাফর ইকবাল। এ-ও ফের, ক্ষমতার ফের- কারও কিসসুটি করার নাই। গ্রামের একটা চালু কথা আছে।
বিভাগ
অন্যায়
Wednesday, June 24, 2020
জ্বী দাদা, আমরা এমনই!
চীন বাংলাদেশকে শুল্ক সুবিধা দিচ্ছে। এই দুনিয়ায়, দুনিয়ার বাইরেও সবাই নিজের বন্দনা খুব ভাল বোঝে, ইশ্বরও! এখন চীন কেন বাংলাদেশকে এই সুবিধা দিল-ল-ই এই নিয়ে আমাদের ভারত মহোদয়ের মারাত্মক গাত্রদাহ হচ্ছে। হতেই পারে। এই সব লুকিয়ে রাখারই নিয়ম কিন্তু দাদারা পারে না।
বিভাগ
অহংকার
Sunday, June 21, 2020
আমার পাপ- চোখের পাপ!
একজন জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেলেন। এটা আমাদের দেশের জন্য নতুন কোন খবর না। কিন্তু মুশকিল হচ্ছে ছোট-ছোট বাচ্চারা বাচ্চাদের মত আচরণ করে। এরা আমাদের বড়দের অনেক বিষয় বুঝতে চায় না।
Saturday, June 20, 2020
চাপাপড়া ইতিহাস: ৮০'র দশকে ফিলিস্তিনের জন্য লড়েছিলেন যে বাংলাদেশীরা
লেখক: Umayir Chowdhury
"অতীতে ফিরে যাওয়াঃ ১৯৮০'র দশকে ফিলিস্তিনের জন্য লড়াই করেছিল যে বাংলাদেশী যোদ্ধারা:
সশস্ত্র অবস্থায় একটা সাদা-কালো গ্রুপ ফটোগ্রাফ আর একটা কবর এ দুটো জিনিসই কালের আবর্তে টিকে আছে।
"অতীতে ফিরে যাওয়াঃ ১৯৮০'র দশকে ফিলিস্তিনের জন্য লড়াই করেছিল যে বাংলাদেশী যোদ্ধারা:
সশস্ত্র অবস্থায় একটা সাদা-কালো গ্রুপ ফটোগ্রাফ আর একটা কবর এ দুটো জিনিসই কালের আবর্তে টিকে আছে।
বিভাগ
অতিথিদের লেখা
Thursday, June 18, 2020
Do's and Don’t's: হ্যাপি ফেসবুকিং!
লেখক: A.t.m Golam Kibria
"সোশ্যাল মিডিয়ার Do's and Don’t's নিয়ে একটি অপেশাদারী লেখা লিখতে চাইছিলাম বহুদিন ধরে। ১৯৯৮ সালে বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কি’র স্ক্যান্ডাল নিয়ে আমেরিকা যখন উত্তাল, সেই সময়ের প্রেক্ষিতে এক ক্লাসিক প্রফেসরের অসমবয়সী প্রেম নিয়ে Philip Roth লেখেন 'The Human Stain'. যেটাকে Roth এর সেরা দুইটা কাজের একটা হিসেবে ধরা হয়।
"সোশ্যাল মিডিয়ার Do's and Don’t's নিয়ে একটি অপেশাদারী লেখা লিখতে চাইছিলাম বহুদিন ধরে। ১৯৯৮ সালে বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কি’র স্ক্যান্ডাল নিয়ে আমেরিকা যখন উত্তাল, সেই সময়ের প্রেক্ষিতে এক ক্লাসিক প্রফেসরের অসমবয়সী প্রেম নিয়ে Philip Roth লেখেন 'The Human Stain'. যেটাকে Roth এর সেরা দুইটা কাজের একটা হিসেবে ধরা হয়।
Tuesday, June 16, 2020
আমাদের বাংলার রুশো: মহামতি আব্দুন নূর তুষার
মহামতি আব্দুন নুর তুষার কেমন করে বাংলার রুশো হয়ে উঠলেন সেটা আপনাদেরকে পরে বলছি। আগের কাজ আগে। আমার মত সাধারণ মানুষদের মহামতি তুষারের ন্যায় আগের কাজ পরে, পরের কাজ আগে করলে তো চলবে না!
তো, 'কেমন করিয়া আমি ইহাকে (মহামতি তুষারকে) পাইলাম' -আমার ভাঙ্গা মনিটরে থইথই জ্যোৎস্নার মেঘ সরিয়ে-সরিয়ে সেই গল্পটা বরং বলা যাক।
তো, 'কেমন করিয়া আমি ইহাকে (মহামতি তুষারকে) পাইলাম' -আমার ভাঙ্গা মনিটরে থইথই জ্যোৎস্নার মেঘ সরিয়ে-সরিয়ে সেই গল্পটা বরং বলা যাক।
বিভাগ
লাউ-কদু
Monday, June 15, 2020
স্যালুট, সাইফুল আজম: নিভে গেল এক আগ্নেয়গিরি!
সাইফুল আজম। এক নক্ষত্রের পতন! এই প্রজন্ম এই নক্ষত্রকে চেনেই না, মায় মিডিয়া পর্যন্ত! নামকরা এক নিউজ পোর্টাল দেখলাম গতকাল তাঁর মৃত্যুতে (আমি বলি, খোলস বদলের দিন) তাঁকে নিয়ে লেখা ছেপেছে, সংগ্রহীত। মানে সোজা, নিজেদের করোটিতে কিছু নাই! দেশই যাকে যথার্থ সম্মান দেয়নি মিডিয়া কোন ছার!
গতকালই এক মুক্তিযুদ্ধ গবেষককে দেখলাম, লিখেছেন, মুক্তিযুদ্ধে তাঁর (Saiful Azam) অবদান নেই কেবল তাই না তিনি ইচ্ছা করেই ১৯৭১সালে বাংলাদেশে যুদ্ধের জন্য আসেননি এবং তিনি ওখানে খুবই সুখে-শান্তিতে হালুয়াপুরি খেতে-খেতে বসবাস করছিলেন।আফসোস, এই সমস্ত গবেষকরা এখন লেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস! আসুন, আমরা একটু সাইফুল আজমের স্ত্রীর মুখে শুনি ওসময় আসলে কী ঘটেছিল?
সাইফুল আজম কেবল আটকই হননি। ওসময়ে জন্ম নেওয়া তাঁর মেয়েকে হারিয়েছিলেন! ও আচ্ছা, ওঁর স্ত্রীর মুখে শুনলে হবে না আবার। তাতে গবেষণা ব্যহত হয়! তা আমাদের দেশের এয়ারফোর্সে কী বলা হচ্ছে:
![]() |
| ঋণ: Saeed Milton |
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান এক সাক্ষাৎকারে (সাপ্তাহিক ২০০০, ১৮.০৩.০৫) বলেছিলেন:
"...ফ্লাইং করার অনুমতি মিলল না। সব বাঙালি অফিসারদের গ্রাউন্ডেড করে রাখা হলো। মতিকে করা হলো ফ্লাইট সেফটি অফিসার। No Flying কিন্তু প্রয়োজন হলে প্লেনের কাছে যেতে পারবে।"
(এই সুবিধার কারণে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্য প্লেন নিয়ে পালাবার সুযোগ এসেছিল)
চার-চারটি এয়ারফোর্সে সার্ভ করার বিশ্ব-রেকর্ড এই মানুষটির!
তাও আমাদের মত ছাতার ফেসবুকে বসে-বসে গবেষণা করে না, বিশ্ব কাঁপিয়ে দিয়ে:
সাইফুল আজম, এক আগ্নেয়গিরির নাম:
এমেরিকানরা পর্যন্ত স্বীকার করে নিয়েছিল: এ ভলকানো, এ টপ-গান!
সাইফুল আজম, এক আগ্নেয়গিরির নাম:
এমেরিকানরা পর্যন্ত স্বীকার করে নিয়েছিল: এ ভলকানো, এ টপ-গান!
এই প্রজন্ম টম ক্রজের টপ-গানের বিলক্ষণ খোঁজ রাখে কিন্ত আমাদের টপ-গান সাইফুল আজমের খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না। আফসোস, বড়ই আফসোস! মননে দরিদ্র দেশের অতি দরিদ্র প্রজন্ম!
(এই ভিডিওটা হেডফোন লাগিয়ে দেখার জন্য অনুরোধ করি)
Living Eagel
প্যালেস্টাইনিরা
এই মানুষটার জন্য ভারী দুঃখিত হয়েছে। কেনই-বা করবে না! ওদের যে আমাদের আগুনমানুষ আজমের মত এমন-এক দেবদূতের প্রয়োজন। কেন প্রয়োজন? যার মত টপ-গান এই ইসরাইলি পশুদেরকে
ছিন্নভিন্ন করের দেবেন।
"অস্ত্র দিয়ে যুদ্ধ অনেক হয়েছে এবার ধর্ষণ যুদ্ধ শুরু করতে হবে। গাজার ঘরে-ঘরে ঢুকে ওদের নারীদের ধর্ষণ করতে হবে। মা-বোন-স্ত্রী-কন্যা কেউ যেন বাদ না যায়"।
বিভাগ
অহংকার
Saturday, June 6, 2020
যুদ্ধ-বীরত্ব-অন্ধকার!
লেখক: Galib Choudhury
বিভাগ
অতিথিদের লেখা
এ গ্রহের এক হিংস্র প্রাণী, হোমো সেপিয়েন্স!
লেখক: শত্রুঘ্ন অর্পিত (Arpit Chowdhury)
"কেরালায় হাতি মারা তো কিছুই না। মানুষ নামের প্রাণীটার কিছু কীর্তিকলাপের কথা বলি। শুনেন, ইউরোপীয়রা আসার আগে সারা আমেরিকার তৃণভূমি গুলো জুড়ে লাখ-লাখ বাইসন ঘুরে বেড়াত। বাইসন মানে আমেরিকান বুনো মহিষ, আমাদের গয়ালের মত। এক একটা ঝাঁকে কয়েক হাজার বাইসন থাকত, এরকম কয়েক শ ঝাঁক। মনের আনন্দে সবুজ ঘাস চিবিয়ে দিননিপাত করত তারা। শিকারী বলতে পুমা/নেকড়ে এরকম কিছু প্রাণী ছিলো। তবে মানুষ নামের দো-পেয়ের কাছে তারা কিছুই না।
"কেরালায় হাতি মারা তো কিছুই না। মানুষ নামের প্রাণীটার কিছু কীর্তিকলাপের কথা বলি। শুনেন, ইউরোপীয়রা আসার আগে সারা আমেরিকার তৃণভূমি গুলো জুড়ে লাখ-লাখ বাইসন ঘুরে বেড়াত। বাইসন মানে আমেরিকান বুনো মহিষ, আমাদের গয়ালের মত। এক একটা ঝাঁকে কয়েক হাজার বাইসন থাকত, এরকম কয়েক শ ঝাঁক। মনের আনন্দে সবুজ ঘাস চিবিয়ে দিননিপাত করত তারা। শিকারী বলতে পুমা/নেকড়ে এরকম কিছু প্রাণী ছিলো। তবে মানুষ নামের দো-পেয়ের কাছে তারা কিছুই না।
বিভাগ
অতিথিদের লেখা
Thursday, June 4, 2020
ওষুধ কোম্পানির এক মহান ফেরিওয়ালা!
চারদিক যখন আধারে ছেয়ে গেছে তখন আমাদেরকে থই থই আলো দেখাচ্ছেন প্রফেসর ডা. মো. রাশিদুল হাসান মহোদয়। তিনি এক অতি জরুরি ভিডিও বার্তায় আমাদেরকে জানাচ্ছেন, 'ভয় নাই উড়ে ভয় নাই,'।
তিনি দেশ করোনাশূন্য করে ফেলার দাওয়াই বাতলেছেন। কেমন করে? তিনি জানাচ্ছেন এই দেশের সবাইকে এখনই এই ওষুধগুলো খাইয়ে দিলে দেশ থেকে করোনা নানা-বাপ-চাচা বলে পালাবে।
বিভাগ
অন্যায়
Saturday, May 30, 2020
বোতলে ভুল ওষুধ!
অধ্যাপক ডাঃ এবিএম আবদুল্লাহ মহোদয়ের নিকট সবিনয়ে প্রশ্ন, স্যার, আপনি মাইক্রেফোন টেস্টিং ওয়ান-টু-থ্রি বলা মাত্রই মস্তিষ্ক প্রক্ষালন করে শব্দ উৎক্ষিপ্ত-বিক্ষিপ্ত-প্রক্ষিপ্ত করা শুরু করে দেন নাকি!
আহা, তার পূর্বে কী আপনি চোখ বুজে একটুও চিন্তা করেন না যে আপনার মত ডাক্তারদের হাতে আমাদের প্রাণ! এই গ্রহের সবচেয়ে শক্তিশালী মানুষটাও আপনার মত ডাক্তারের সামনেই নগ্ন কাতর হয়ে শুয়ে থাকে, হাত-পা ছড়িয়ে। তখন তারচেয়ে অসহায় একটা পিঁপড়া-মাছিও না।
আহা, তার পূর্বে কী আপনি চোখ বুজে একটুও চিন্তা করেন না যে আপনার মত ডাক্তারদের হাতে আমাদের প্রাণ! এই গ্রহের সবচেয়ে শক্তিশালী মানুষটাও আপনার মত ডাক্তারের সামনেই নগ্ন কাতর হয়ে শুয়ে থাকে, হাত-পা ছড়িয়ে। তখন তারচেয়ে অসহায় একটা পিঁপড়া-মাছিও না।
বিভাগ
অন্যায়
Tuesday, May 26, 2020
মন, এক শক্তিশালী অস্ত্র!
বিভাগ
অতিথিদের লেখা
Sunday, May 10, 2020
একালের ডাকাত!
আগে চোরাবেটা চুরি করত, ভয়ে-ভয়ে। আদুল গায়ে বিস্তর তেল-টেল মেখে। ধরা পড়লে খালি গা চুপচুপে তেলের কল্যাণে যদি বাঁচা যায়। ডাকাতরা অবশ্য এইসবের ধার ধারত না তবে লোকজন হারে-রেরে-রে-রেরে করে তেড়ে আসলে 'উক্কা দৌড়'। যারা খানদানি তাদের কথা সামান্য আলাদা। মানির মান বলে কথা-তারা পালিয়ে যাওয়ার পূর্বে দু-চারটা ফাঁকা গুলি ফুটিয়ে যেত।
সেসব সেকালের কথা। এখনকার নিয়ম অনেকখানি আলাদা।
বিভাগ
অসভ্য কান্ড
Tuesday, May 5, 2020
আমার বাবা নামের মানুষটা!
লেখক: মনোরম পলক
"৫৩ দিন পরে ৫৪ ধারার মামলা। পিঠমোড়া করে তো শুধু কাজলকে বাধেনি আমাদের পুরো পরিবারটিকে বেঁধেছে একসাথে। একটার পর একটা মামলা দিয়ে বাঁধছে।
আমাদের পরিবারে আমরা ৫ জন মানুষ। মাথাপ্রতি একটি করে মামলা। তিনটি Digital sequrity act মামলা দিয়েছে।
বিভাগ
অতিথিদের লেখা
Monday, May 4, 2020
গুণের নুন-নুনের গুণ!
আমি পূর্বের অনেক লেখায় বলেছি একটা দেশকে চেনার জন্য প্রথমেই তাকাতে হবে ওই দেশের বুদ্ধিজীবীদের পানে। এরা সাদাকে সাদা, কালোকে কালো বলছেন নাকি গাজীকে পাজি, পাজিকে গাজি বলছেন। আমাদের পোড়া এই দেশে সেই গাটসওয়ালা সেই বলসওয়ালা 'এমন লুকের' বড় অভাব!
বিভাগ
ক্ষোভ
Saturday, May 2, 2020
আনন্দ-বঞ্চনার কাব্য।
"এই এপ্রিলেই রচিত হয়েছিলো আমাদের আরেকটি সাহসী গল্প, বীরত্বপূর্ণ ইতিহাস, আরেকটি গৌরবোজ্জ্বল দিন। কিন্তু ১৯ বছর আগের ঘটে যাওয়া সেই বীরত্বগাঁথা মনে রাখেনি কেউ। হয়নি কোথাও স্মৃতিচারণ। জীবন বাজি রাখা যোদ্ধারা পাননি কোনো স্বীকৃতি। সার্বভৌমত্ব রক্ষার সে যুদ্ধে প্রাণ হারানো শহীদের পরিবারগুলো পায়নি কোনো প্রণোদনা। গৌরবান্বিত দিনটি ঘিরে পালিত হয় না কোনো দিবস। নিভৃতে চলে গেলো পুরো এপ্রিল কিন্তু মেলেনি কোথাও একবিন্দু সাড়া!
বিভাগ
অতিথিদের লেখা
Friday, May 1, 2020
জাফর ইকবালের ট্রেঞ্চ!
লেখক, জেনারেল Alm Fazlur Rahman, [১] তাঁর অনুমতিক্রমে লেখাটা এখানে হুবহু দেয়া হল।
বিভাগ
অতিথিদের লেখা
Sunday, April 26, 2020
শিশুর চোখে করোনাকাল এবং ফিরে দেখা...।
মিডিয়ার একজনকে একবার জিজ্ঞেস করেছিলাম, 'আচ্ছা, আপনি এই মানুষটাকে চেনেন'? তিনি খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন, 'শিশু-শিশু'!
যার সম্বন্ধে জানতে চেয়েছিলাম, এই শিশু নামের মানুষটা হচ্ছেন, শংকর সাঁওজাল। অল্প কিছু মানুষ থাকেন এঁরা নিজেরা কী সেটা ছাপিয়ে যায় যে এঁরা 'স্বপ্নবাজ' বানাবার মেশিন।
এই মানুষটার সঙ্গে আমার দেখা হয় কালেভদ্রে।
বিভাগ
মমতায় মাখামাখি
Saturday, April 25, 2020
আমার আমি!
লেখক: Shawkat Ali
"যন্ত্র আমাদের অনেক কাজ আজকাল সহজ করে দিচ্ছে। এখন আর কষ্ট করে দিন তারিখ মনে রাখা লাগে না। ফেসবুক আমাদের মনে করিয়ে দিচ্ছে আজ তোমার জন্মদিন, দিনটা তুমি অন্যরকম ভাবে পালন কর। আর কিছু না পার তো মাথাই কামিয়ে ফেল। অথবা উপদেশ বিতরণ করছে আজ তোমার বউ এর ম্যারেজ ডে, ঝামেলা বাঁধার আগেই তাকে উইশ কর। তারপরও
"যন্ত্র আমাদের অনেক কাজ আজকাল সহজ করে দিচ্ছে। এখন আর কষ্ট করে দিন তারিখ মনে রাখা লাগে না। ফেসবুক আমাদের মনে করিয়ে দিচ্ছে আজ তোমার জন্মদিন, দিনটা তুমি অন্যরকম ভাবে পালন কর। আর কিছু না পার তো মাথাই কামিয়ে ফেল। অথবা উপদেশ বিতরণ করছে আজ তোমার বউ এর ম্যারেজ ডে, ঝামেলা বাঁধার আগেই তাকে উইশ কর। তারপরও
বিভাগ
অতিথিদের লেখা
Friday, April 10, 2020
করোনা কারও না- কে বাঁচব জানি না! করোনার সালতামামি...।
(একবার মরলে তো আর বাঁচব না! কেউ-না-কেউ বেঁচে থাকবেন নিশ্চই। ভাগ্যিস, করোনা লেখালেখি আক্রমণ করা শেখেনি! আমি না-থাকলেও আমার এই সমস্ত হাজার-হাজার লেখা হয়তো থেকে যাবে। বেলা-অবেলায়, গুগল ভুলচক্করে কাউকে-না-কাউকে আমার লেখা পড়িয়ে ছাড়বে। এ-ও এক সূখ!)
আহা, করোনা মানুষ হলে তার পায়ে ধরে সালাম করতাম। আহ, এক জনমে আর কী দেখা লাগে। করোনার কল্যাণে কী দেখেছি এটা না-বলে বলা সমীচীন কী দেখিনি! 'নিউইয়র্ক কখনও ঘুমায় না'।
বিভাগ
হাহাকার
Sunday, April 5, 2020
দুই পয়সার 'ছুটিআপ' তিন পয়সার 'লকডাউন'।
রাষ্ট্র যার আরেক নাম পিতা, কেমন করে অন্যায় করে এর একটা উদাহরণ হতে পারে এটা। গত মাসের
২৩শে মার্চ তৈরি পোশাক কারখানায় ছুটি হবে কি না- জানতে চাইলে মূখ্য সচিব আহমেদ কায়কাউস
বলেন, “পোশাক কারখানায় যারা কাজ করেন, তারা কারখানা ও তাদের জায়গায় থাকেন, যেটি নিবিড়
পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রণ থাকার কথা জানিয়ে তিনি
বলেন, সে ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে তারা কী করবে”।
সেদিনই আমাদের
কফিনে ঠুকে দেওয়া হলো।
বিভাগ
পোকা পড়ুক।
Monday, March 23, 2020
করোনার আঁতুড়ঘর!
লেখক: Saalim Aurnab
"'করোনা' ভাইরাস
নয়, শক্তিশালী জৈব রাসায়নিক মারণাস্ত্র! এই বিষয়টি নিয়ে ড. ফ্রান্সিস
বয়েলের দাবির আগে থেকেই চিন্তা করেছেন অনেকে। অনেকে হাস্যকর মনে করলেও
বাস্তবতা হচ্ছে বিশ্ব-অর্থনীতির নিয়ন্ত্রণ নিতে গিয়ে শয়তানের দল এই কাজটা করেছে। গুপ্তগোষ্ঠী সিরিজ এর দ্বিতীয় বই গুপ্তগোষ্ঠী ইলুমিনাতি
লিখতে গিয়ে খেয়াল করেছি সার্স, অ্যানথ্রাক্স, রুবেলা ও বসন্ত রোগের জীবানু
কিভাবে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ধনকুবের রথচাইল্ড পরিবার
বিভাগ
অতিথিদের লেখা
Subscribe to:
Posts (Atom)























