(চীনের কয়লার খনিতে ৯০ জনের মৃত্যুতে)
প্র. ইউনূস চীনের প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছেন। আমি খানিকটা ভয়ে-ভয়ে আছি, চোখের পানিতে 'ঘাড়-কাটা ফতুয়া' ভিজে পানি নীচের দিকে না গড়িয়ে পড়ে!
এমনিতে অবশ্য প্র. ইউনূসের শোক-কান্না দেখে আমার 'একচোখে জল একচোখে পানি', চলে এসেছে!
সইয়ের নীচে আবার এটাও উল্লেখ করেছেন, নোবেল লরিয়েট, ২০০৬! ২০০৬, পুরনো খবর হালের একজন নোবেল লরিয়েট আছেন, কী 'মাচাদো' যেন নাম...!
এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে! হাসপাতালে এসেছে প্রায় ৬৫ হাজার শিশু!
হাম-টিকা নিয়ে ভয়াবহ গাফিলতি হয়েছে এতে অন্তত আমার কোন সন্দেহ নাই!
প্র. ইউনূস এক অপদার্থকে স্বাস্থ্য-উপদেষ্টা বানিয়ে ছিলেন। এই ভদ্রমহিলার মানসিক সুস্থতা নিয়ে আমার গভীর সন্দেহ আছে!
আমি নিজে ঘুমাতে গেলাম ভালমানুষের মত—শ্লা, ঘুম থেকে উঠে দেখি অপরাধী হয়ে গেছি! ভাগ্যিস, এই ভদ্রমহিলা এটা বলেননি যে, মার পেটে যে বাচ্চা ওর-ও এতে দায় আছে! ভ্রুণ, বেচারা, তাহলে জন্মের আগেই অপরারাধী হয়ে যেত!
হামে যে শিশুরা খুন হচ্ছে এর দায় প্র. ইউনূস এড়াতে পারেন বলে আমি মনে করি না!
এই সব যদি আমি একপাশে সরিয়েও রাখি, আমাদের প্র. ইউনূস এখন পর্যন্ত একটা শোকবার্তা দিতে পারেননি এতগুলো শিশুর মৃত্যুতে!
চীনের জন্য কাঁদতে-কাঁদতে বেচারার হেঁচকি উঠে যায়—কাঁদতে-কাঁদতে তহবন ভিজে যায় কিন্তু এই শিশুদের জন্য চোখ হয়ে যায় অবিকল পাথরের!
আসলে এই লোকটা এই দেশের ছিলই না কখনও! এই দেশ প্র. ইউনূস নামের মানুষটাকে আলো-বাতাস-বৃষ্টি-খাবারই কেবল দেয়নি, ইউনূস সেন্টার নামে এন্তার লুটপাটের সুযোগও করে দিয়েছে! এই ইউনূসনামা [১] বলে শেষ করা যাবে না!
কেউ-কেউ বলেন, এই গ্রহের সবচেয়ে ভারী বস্তু নাকি বাবার কাঁধে সন্তানের নিষ্প্রাণ দেহ! বাবাটা সেই অসীম ওজনে নাকি শ্বাস নিতে পারেন না! জানি না, আমি! এটা হয়তো বাড়িয়ে বলা হয়!
আমি কেবল এটা জানি, আমাদের বাচ্চাদের পরীক্ষায় আসবে, তোমার দেশের সবচেয়ে ভারী বস্তুর নাম কি? বাচ্চারা গোটা-গোটা অক্ষরে লিখবে, আমাদের প্রিয় ইউনূস স্যার!
বাচ্চারা কী লিখবে এটা নিয়ে আমি চিন্তিত না—আমি কেবল কাতর বেচারা দেশমা-টা শ্বাস নিতে পারছে না...!
সূত্র:
১. ইউনূসনামা: https://www.ali-mahmed.com/2026/05/blog-post_10.html?m=1
কৃতজ্ঞতা: চীনের প্রেসিডেন্টকে লেখা চিঠির কপি নেওয়া হয়েছে, ইউনূস স্যারের ফেসবুক পেজ থেকে:
এবং এটাও জেনে ভাল লাগছে, ইউনূস স্যারকে মিলিয়ন-মিলিয়ন মানুষ ফলো করলেও তিনি ফলো করেন কেবল, ২১ জনকে! কাকে-কাকে ফলো করেন জানতে পারলে ভাল হতো! আমি এদের পা ধুয়ে পানি খেতাম কিন্তু প্রাইভেট হওয়ার কারণে পানি খেতে পারলাম না, আফসোস!





No comments:
Post a Comment