(দুর্বলচিত্তের কাউকে এই লেখাটা না-পড়তে অনুরোধ করি।)
আমাদের দেশের হিসাবে কেবল ৪টা সংখ্যা! আদতে ৪টা প্রাণ! ট্রেনে কাটা পড়ে এরমধ্যে ২জনের মৃত্যু হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে খুব বড় একটা খবর এটা না—হরহামেশাই অপমৃত্যু হতেই থাকে।
না, এখানে আমি সরকার বা প্রশাসনের মুন্ডুপাত করার জন্যও বসিনি! এ সত্য, দোষ অন্য কারও না, এই পরিবারেরই!
এই ছোট্ট পরিবার—বাবা, মা, ছোট্ট মেয়েটা এবং কোলের বাচ্চা! ট্রেনে কাটা পড়ে মা এবং কোলের বাচ্চাটার মৃত্যু হয়!
![]() |
এই স্থির ছবিগুলোতে দরিদ্র এই পিতাকে দেখা যাচ্ছে। কাঁধে স্ত্রীর নিথর দেহ, একহাতে কোলের নিথর সন্তান, অন্য হাতে লাল জামা-পরা ফুটফুটে মেয়েটি শক্ত করে ধরে রেখেছেন! ওরা হেঁটে যাচ্ছে...!
কিন্তু এই ভিডিও ক্লিপটায়, ২০ সেকেন্ডের এই ভিডিও-ক্লিপটায় সময় যেন স্থির হয়ে যায়!
কী ভয়াবহ-কী ভয়ংকর! কেবল বাবাটার ভঙ্গিটাই না—চারপাশের গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখা মানুষগুলো! কে জানে, ওখানে ভাল করে খুঁজলে হয়তো আমাকেও পাওয়া যাবে—আমিও তো এই দেশেরই একজন!
একটা মানুষও এগিয়ে আসছে না...! কেমন করে এটা সম্ভব, কেমন করে! কেবল একজন মানুষ দয়া করে ব্যাগটা তুলে দিয়েছে।
এত ধার্মিকের দেশ! উপচে-পড়া মসজিদ, রাস্তায় মুসুল্লি!
গভীর রাত্রব্যাপি ওয়াজ!
এই ওয়াজ যিনি করছেন তিনি একজন শায়েখ এবং ডক্টর ডিগ্রিধারীও। তিনি বলছেন:
বেনামাজিকে মেরে ফেলতে হবে। ফাঁসিতে নইলে জবাই করে, এই বিষয়ে ইমাম-মৌলভি-মোল্লাদের কোন দ্বিমত নাই। কেবল খানিকটা দ্বিমত আছে যে, হত্যা করার পর ওই মানুষটার জানাজা পড়া হবে, কি হবে না?
... পশুকে যেভাবে পায়ে দড়ি বেঁধে গর্তে ফেলে দেওয়া হয়, ওই মানুষকেও ওভাবে গর্তে ফেলে দেওয়ার নির্দেশও তিনি দিচ্ছেন...!
এদিকে মহা উল্লাসে লক্ষ-লক্ষ পশু কোরবানির মাধ্যমে মনের পশুটাকে আমরা কোরবানি দিয়ে দিচ্ছি!
আমি যেটা বারবার বলে আসার চেষ্টা করছি, গোটা দেশটা ভরে গেছে অসুস্থ মানুষে। 'মোস্ট আনপ্রেডিক্টেবল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড'!
যে দেশে সবচেয়ে বেশী দূর্নীতি হয় পবিত্র রমজান মাসে—যে দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ পেশা মহান ডাক্তারি—যে দেশে আল্লাহর ঘর মসজিদ থেকে জুতা চুরি হয়—যে দেশে মানসিক ভারসাম্যহীনকে কাউকে আমরা পাগল বলি, ওদের দেখে হাসতে-হাসতে গড়িয়ে পড়ি—যে দেশে আমরা কবর থেকে লাশ উঠিয়ে এনে শত-শত মানুষের সামনে আগুনে পুড়িয়ে দেই; সেদেশে আসলে আমরা নিজেরাই পশু...!
অহেতুক এদেরকে আমরা পশু বলি:




No comments:
Post a Comment