Search

Tuesday, November 10, 2026

জাতীয় সংগীত অবমাননা!

আমাদের ধর্মীয় শিক্ষকদের এহেন কোন জ্ঞান নাই যে এদের নাই [১]! তবে এদের বুদ্ধিশুদ্ধির কিছু নমুনা পাওয়া যাবে এখানে:

আব্দুর রাজ্জাক নামের এই লোক কী পরিমাণ অর্বাচীন—বলছেন, আমাদের জাতীয় সংগীতে আছে,

...ও কালীমা তোমার আকাশ, ও কালীমা তোমার বাতাস...!... কোন মুসলমানের মুখ দিয়ে এ সংগীত বের হতে পারে না!

আব্দুর রাজ্জাক নামের এই লোকটাকে আটকিয়ে কোর্টে জাজের সামনে হাজির করা প্রয়োজন। রাষ্ট্রপক্ষ জানতে চাইবে, এটা আপনি কোথায় পেলেন? প্রমাণ দেন।

এবং প্রমাণ না-দিতে পারলে ১ বছরের জেল বা ৫০০০ টাকা জরিমানার জন্য জাজের কাছে আবেদন করবেন [*]।

এরপর আছেন আমাদের আরেক ধর্মীয় শিক্ষক কাম বি-রা-ট বিজ্ঞানী যিনি আবিষ্কার করেছেন গুইসাপ বাঁচে ৭৫০ বছর, মানুষের মস্তিষ্কের ওজন ৪০ গ্রাম, পুরুষের দেহে নারীর ৪ গুণ লোহা—এমন অনেক উদাহরণ [২]!

এই লোক গবেষণা করে বের করেছেন জাতীয় সংগীতে যথেষ্ঠ 'শিরকি কথাবার্তা' আছে!

'ও মা তোমার আকাশ, তোমার বাতাস...', 
আহা, এটা 'শিরকি কথা' হলে তো সর্বনাশ! এখন থেকে বিয়ে করে এসে 'মা, এটা তোমার বউ' বা 'ভাই, এটা না আমার বউ', এটাও তাহলে বলা যাবে না! তাহলে কী বলতে হবে, উস্তাদ জি? 
গোলাম আজমের [৩, ৪] পুত্র আজমি গুম থেকে [৫] ফিরে আসলেন। তার প্রতি আমাদের সমবেদনা (বাপের দায় ছেলের উপর বর্তাতে পারে না) নিমিষেই উবে গেল যখন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন গামছা মেলে ধরে একই সুর ধরলেন! জাতীয় সংগীত পাল্টাতে হবে:
দ্বিতীয় জীবন পেয়েই এ আর 'দিরং' করেনি, এসময় এর কাছে সবচেয়ে জরুরি ছিল জাতীয় সংগীত পরিবর্তন করা! যেন এর জীবনে আর কোন জরুরি কাজ নেই! 

আচ্ছা, আপনাদের এত গাত্রদাহ কেন! নাকি আওয়ামীলীগ এটার সঙ্গে জড়িত ছিল বলে। বেশ-বেশ, তাহলে এদের সময়ে যত গাছ জন্ম নিয়েছে, সব কেটে ফেলেন। এদের সময়ে যত শিশু জন্ম নিয়েছে সবাইকে শূলে চড়ান, নিজের সন্তানকেও!
আওয়ামীলীগের যেসব পান্ডা সরাসরি নৃশংস হত্যার সঙ্গে জড়িত ছিল এদেরই এখনও বিচার করতে পারেননি! পারেন কেবল সাধারণ কর্মীদের হেনস্তা করতে!

আমার সাফ কথা, এটা কোরানের বানী না যে একটা দেশের জাতীয় সংগীত পরিবর্তন করা যাবে না! প্রয়োজনে গনভোট করেন কিন্তু দুনিয়ার সব কাজ বাদ দিয়ে এটার পেছনে লেগে গেলেন কেন!

আরেকটা কথা, রিমেম্বার, যতদিন পর্যন্ত না জাতীয় সংগীত পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এর প্রতি সম্মান প্রদর্শন করবেন, নিদেনপক্ষে অসম্মান করবেন না! 
Mahjoub Mahjoubi নামের এই লোক ৩৮ বছর ধরে ফ্রান্সে বসবাস করার পরও সর্বশেষ পতাকা নিয়ে কটুক্তি করায় ১২ ঘন্টার মধ্যে দেশ থেকে বের করে দিয়েছে। 
আপনিও কোন দেশে বসবাস করে সেই দেশের আইন মানতে না-চাইলে বের হয়ে যান। বেত্রাহত বেড়ালের মত—রাষ্ট্র পদাঘাত করার পূর্বেই!  

কী একটা অবস্থা! মানে, দেশে একটা অরাজকতা শুরু হয়ে গেছে। যে যা খুশি তাই করে বেড়াচ্ছে! 

পরীমনির মত অসভ্য ইতর মহিলা জাতীয় সংগীত নিয়ে নোংরামি করে স্ট্যাটাস দেয়—আবার কী দাপটের সঙ্গেই-না মিডল-ফিঙ্গার দেখিয়ে মুক্ত ঘুরে বেড়ায়!

সুত্র:

১. আমাদের ধর্মীয় শিক্ষক যা শেখান: https://www.ali-mahmed.com/2026/03/blog-post_11.html?m=1

২. গুইসাপ বাঁচে ৭৫০ বছর: https://www.ali-mahmed.com/2026/10/blog-post_12.html?m=1

৩. গোলাম আজমের চোখে: https://www.ali-mahmed.com/2007/06/blog-post_29.html?m=1

৪. মুক্তিযুদ্ধ এবং গোলাম আজম: https://www.ali-mahmed.com/2007/07/blog-post_3179.html?m=1

৫. গুম: https://www.ali-mahmed.com/search/label/%E0%A6%97%E0%A7%81%E0%A6%AE?m=1

* বাংলাদেশের জাতীয় সংগীত অবমাননার আইন:

মূল আইন:

"The Bangladesh National Anthem, Flag and Emblem Order, 1972

President's Order No. 130 of 1972 তারিখ: 31 October, 1972

শাস্তির ধারা — 4A:

এই ধারা 2010 সালের সংশোধনী আইন দ্বারা যোগ করা হয়েছে।

Bangladesh National Anthem, Flag and Emblem (Amendment) Act, 2010

Act No. XLIV of 2010, ধারা 2

মূল ইংরেজি পাঠ:

4A. Whoever contravenes any provision of this Order or of any rules made thereunder shall be punishable with imprisonment for a term which may extend to one year or with fine which may extend to Taka five thousand, or with both.

যে কেউ এই আদেশের কোনো বিধান বা এর অধীনে প্রণীত কোনো বিধি লঙ্ঘন করবেন, তিনি সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

** পুরো সংগীত বদলেছে:

১. নাইজেরিয়া: 1960-1978: 'Nigeria, We Hail Thee', ১৯৭৮-২০২৪: 'Arise, O Compatriots', ২৯ মে ২০২৪: আবার পুরনোটায় ফেরত।

২. দক্ষিণ আফ্রিকা: ১৯৯৪ সালে ২টা সংগীত একসাথে চলতো, ১০ অক্টোবর ১৯৯৭ সালে ২টা মিলিয়ে একটা সংক্ষিপ্ত সংগীত করা হয়

৩. রাশিয়া: ১৯৯০-২০০০: কথাহীন 'Patriotic Song', ডিসেম্বর ২০০০: পুরনো সোভিয়েত সুর ফিরিয়ে নতুন কথা দেওয়া হয়।

৪. রুয়ান্ডা: ৩১ ডিসেম্বর ২০০১: পুরনো 'Rwanda Rwacu' বাদ দিয়ে Rwanda Nziza'.

৫. ইরাক: ১৯৮১-২০০৩: Ardulfurataini' (সাদ্দামের আমল), ২০০৩-২০০৪: সাময়িক পুরনো যন্ত্রসংগীত, নভেম্বর ২০০৪: বর্তমান 'Mawtini'.

৬. লিবিয়া: ১৯৫৫-১৯৬৯: 'Libya, Libya, Libya', ১৯৬৯-২০১১: 'Allahu Akbar', ২০১১: আবার 'Libya, Libya, Libya-তে ফেরত, রাজার প্রশংসার লাইন বাদ দিয়ে। 

৭. নেপাল: ১৯ মে ২০০৬: পুরনো রাজতন্ত্রের সংগীত স্থগিত, ৩ আগস্ট ২০০৭: নতুন 'Sayaun Thunga Phulka' গৃহীত

৮. জার্মানি: ১৯২২ সালে পুরো গান, ১৯৫২ সাল থেকে শুধু ৩য় স্তবক গাওয়া হতো, ১৯৯১ সালে পুনরেকত্রীকরণের পর আনুষ্ঠানিকভাবে শুধু ৩য় স্তবকই জাতীয় সংগীত।

শুধু কথা বদলেছে:

৯. কানাডা: ৩১ জানুয়ারি ২০১৮: 'in all thy sons command' থেকে 'in all of us command', শুধু ইংরেজি সংস্করণে, ফরাসি সংস্করণে কোনো বদল নাই।

১০. অস্ট্রেলিয়া: ১ জানুয়ারি ২০২১ থেকে: 'young and free থেকে 'one and free'.

১১. অস্ট্রিয়া: ১ জানুয়ারি ২০১২ থেকে: 'great sons' থেকে 'great daughters and sons', আর 'fraternal choirs' থেকে jubilant choirs'.

... ... ... 

আমাদের জাতীয় সংগীতকে কী অসাধারণ করে গাওয়া যেতে পারে এর নমুনা এটা। অবশ্য এটাকে রবীন্দ্রসংগীত হিসাবে গণ্য করাটাই সমীচীন হবে:



1 comment:

Badal Khandker said...

আমাদের জাতীয় সংগীতটি এখানে কোনো এক অসাধারণ কণ্ঠে শুনতে চাই…! ❤️

WhatsApp