বিশ্বকাপের উম্মাদনা প্রায়শ সীমা ছাড়িয়ে যায় এ সত্য। কিন্তু এ-ও সত্য, আমাদের গল্প করার মত গল্প কম!
বৈচিত্র্যহীন জীবনে মাঝে-মাঝে বৈচিত্রের প্রয়োজন আছে বৈকি।
আমাদের ধর্মীয় শিক্ষকরা সব কিছুতে বাম হাত ঢুকিয়ে দেন—একটা-না-একটা ফতোয়া কামানের গোলার মত ছুড়ে দেবেন নির্ঘাত!
নামাজ শুরু হওয়ার আগে ইমাম সাহেব নিয়ম করে বলবেন, টাখনুর উপরে কাপড় রাখার জন্য। আবার কিছু মোল্লা সাহেব 'গভেষণা' করে বের করেছেন টাখনুর নীচে কাপড় থাকলে পুরুষদের 'টেস্টা-ফেস্টারন' নিয়ে ভয়াবহ সমস্যা হয়। এই সমস্যা কেবল লিকলিকে বঙালদের হয় লম্বা রেসের ঘোড়া সৌদি-ফৌদিদের হয় না!
এই বিশ্বে পাক্কা মুছলমান সব হচ্ছে, বাংলাদেশে! অথচ সবচেয়ে বেশি দূর্নীতি হয় রমজান মাসে (এমন একজনকে যদি এনে দিতে পারেন যে ১১ মাস ঘুষ খায় কিন্তু রমজান মাসে খায় না, প্রকাশ্যে পা ধরে সালাম করব)!
মুরতাদের দেশ ব্রিটেন, ফ্রান্স এইসব দেশে রামাদান উপলক্ষে অন্তত ২৫ ভাগ ছাড় দিলেও আমরা সিয়ামের মাসে ২৫০ পার্সেন্ট লাভ করি!
কোথাও কোন প্রার্থনাস্থলে-মসজিদে জুতা চুরি হয় এবং নামাজে জুতা নিয়ে গেল কি না—এই নিয়ে মাথায় কেবল ঘুরপাক খায়, এ-ও এক বিরল দেশ, বাংলাদেশ! জাতীয় সংসদ থেকে সাংসদ হানজালার জুতা চুরি হয়ে গেল।
তারচেয়ে ভয়ংকর হলো, মসজিদে একবার আমার জুতা চুরি হলো। আমি এদিক-ওদিক খুঁজছি। (নামাজ পড়ে বেরিয়েছেন) একজন সহৃদয় মানুষ অমায়িক ভঙ্গিতে বললেন, 'আরে পাইবেন না, বাদ দেন। এইখান থিক্যা একটা নিয়া যান'।
অথচ শিখদের পবিত্র জায়গা গুরুদুয়ারায় অন্যদের জুতা পরিষ্কার করাকে পবিত্র কাজ মনে করা হয়!
শায়খ আহমাদুল্লা ফুটবল নিয়ে ফতোয়া দিয়েছেন।
'সতর' নাকি দেখা যায়! আমি ভুল শুনছিলাম 'চুতার'! 'চুতার' মানে '..ছা' দেখা গেলে অবশ্যই আপত্তিকর কারণ তাহলে বর্জ্য নিষ্কাশন যন্ত্রের ফুটো দেখা গেলে তো আমিও আপত্তি করতাম। কিন্তু 'সতর' (ستر)—পুরুষের সতর: নাভির নিচ থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত।
সাদা জার্সিতে সৌদি আরব খেলছে! নাভির নীচে খোলা তো দেখছি না মোজা-টোজা সহ ধরলে কেবল ইঞ্চি দুয়েক ফাঁকা!
এমনিতে আহমাদুল্লাহ ক্রিকেট খেললে সমস্যা নাই?
ভাল কথা, এই যে সচিত্র মানে ভিডিও করে আপনারা যে বিভিন্ন ফতোয়া দেন; এই যে ভিডিও-এর নামে ছবি তোলা হয় যেগুলো জোড়া দিলে হাজার-লক্ষ ছবি হবে এতে ধর্মীয় কোন নিষেধাজ্ঞা নাই?
আছে তো, মারাত্মক নিষেধাজ্ঞা আছে। তা, এটা পালন করেন না কেন! দু ইঞ্চি চামড়া খোলা থাকার জন্য বিরাট ফতোয়া দিবেন আর এই বিষয়ে উদাসীন থাকবেন এ কেমন বিচার!
No comments:
Post a Comment