Search

Thursday, June 18, 2026

হাদিসের আলোকে তৎকালীন সময়ের দাস-দাসী!

১.
হাদিস নম্বর: Sahih al-Bukhari 2534 বাংলা: জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: আমাদের মধ্যে একজন ব্যক্তি ঘোষণা করল যে তার মৃত্যুর পর তার দাসকে মুক্ত করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই দাসকে ডেকে পাঠালেন এবং তাকে বিক্রি করে দিলেন। দাসটি সেই বছরেই মারা যায়।
English: Narrated Jabir bin Abdullah: A man amongst us declared that his slave would be freed after his death. The Prophet called for that slave and sold him. The slave died the same year. আরবি: حدثنا آدم بن أبي إياس، حدثنا شعبة، حدثنا عمرو بن دينار، سمعت جابر بن عبد الله رضي الله عنهما - قال أعتق رجل منا عبدا له عن دبر، فدعا النبي صلى الله عليه وسلم به فباعه. قال جابر مات الغلام عام أول.
*এখানে প্রশ্ন আসতে পারে তখনই মুক্ত না-করে দাসকে বিক্রি করে দেওয়া হলো কেন!
এই হাদিসে সাহাবী বলছিলেন, 'আমার মৃত্যুর পর দাস মুক্ত'। আরবিতে একে বলে 'তাদবীর'। তাদবীর করা দাস মালিকের মৃত্যুর পর অটো মুক্ত হয়ে যায়, মালিকের ওয়ারিশরা বাধা দিতে পারে না। সমস্যা হলো: সাহাবীর ঋণ ছিল, কিন্তু সম্পদ কম। তিনি মারা গেলে ওয়ারিশরা ঋণ শোধ করতে পারত না। ইসলামে ঋণ শোধ করা ফরজ। মৃতের সম্পদ দিয়েই আগে ঋণ দিতে হয়, তারপর ওসিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন তাদবীর করা দাসটা সাহাবীর একমাত্র দামী সম্পদ। যদি মুক্ত করে দেন, তাহলে ঋণদাতারা টাকা পাবে না। তাই তিনি দাসকে বিক্রি করে ঋণ শোধের ব্যবস্থা করলেন।
২.
হাদিস নম্বর: Sahih al-Bukhari 4350 বাংলা: বুরাইদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রা. কে খালিদ রা. এর কাছে খুমুস নিয়ে আসার জন্য পাঠালেন।
আমি আলীকে অপছন্দ করতাম। আলী রা. খুমুসের আওতায় থাকা এক দাসীর সাথে মিলনের পর গোসল করেছিলেন।
আমি খালিদকে বললাম, আপনি কি একে দেখছেন না?
যখন আমরা নবীর কাছে আসলাম, আমি তাঁকে এটা জানালাম। তিনি বললেন, হে বুরাইদা! তুমি কি আলীকে অপছন্দ করো? আমি বললাম, হ্যাঁ।
তিনি বললেন, তাকে অপছন্দ করো না, কারণ খুমুসে তার প্রাপ্য এর চেয়েও বেশি।
**খুমুস শব্দটা এসেছে আরবি "خمس" থেকে। অর্থ, যুদ্ধলব্ধ মালামালের পাঁচ ভাগের এক ভাগ, ২০% এবং এরমধ্যে দাস-দাসীও অন্তর্ভুক্ত। English: Narrated Buraida: The Prophet sent Ali to Khalid to bring the Khumus and I hated Ali, and Ali had taken a bath after a sexual act with a slave-girl from the Khumus. I said to Khalid, "Don't you see this?" When we reached the Prophet I mentioned that to him. He said, "O Buraida! Do you hate Ali?" I said, "Yes." He said, "Do not hate him, for he deserves more than that from the Khumus." আরবি: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ سُوَيْدِ بْنِ مَنْجُوفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا إِلَى خَالِدٍ لِيَقْبِضَ الْخُمُسَ وَكُنْتُ أُبْغِضُ عَلِيًّا، وَقَدِ اغْتَسَلَ، فَقُلْتُ لِخَالِدٍ أَلاَ تَرَى إِلَى هَذَا فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ ‏"‏ يَا بُرَيْدَةُ أَتُبْغِضُ عَلِيًّا ‏"‏‏.‏ فَقُلْتُ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ لاَ تُبْغِضْهُ فَإِنَّ لَهُ فِي الْخُمُسِ أَكْثَرَ مِنْ ذَلِكَ ‏"‏‏.
৩. হাদিস নম্বর: Sahih al-Bukhari 2152 বাংলা: আবু হুরায়রা ও যায়িদ বিন খালিদ রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কোনো দাসী ব্যভিচার করে তবে তাকে বেত্রাঘাত করো। যদি আবার করে তবে আবার বেত্রাঘাত করো। তৃতীয় বা চতুর্থবার করলে সামান্য মূল্যের (চুলের বেণী) বিনিময়ে হলেও বিক্রি করে দাও। English: Narrated Abu Huraira and Zaid bin Khalid: The Prophet said, "If a slave-girl commits illegal sexual intercourse, flog her; if she does it again, flog her again; if she repeats it, flog her again. On the third or fourth offence, sell her even for a hair rope." আরবি: حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَزَيْدَ بْنَ خَالِدٍ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِذَا زَنَتِ الأَمَةُ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ ‏"‏‏. ৪. হাদিস নম্বর: Sahih al-Bukhari 4138 বাংলা: আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, আমরা বনু মুস্তালিক যুদ্ধে বন্দী নারীদের পেলাম। আমাদের স্ত্রীদের থেকে দূরে থাকায় কষ্ট হচ্ছিল, তাই আমরা আজল করতে চাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমরা আজল না করলে তোমাদের কোনো ক্ষতি নেই। কিয়ামত পর্যন্ত যত প্রাণ সৃষ্টি হওয়ার আছে তা অবশ্যই সৃষ্টি হবে। English: Narrated Abu Sa'id Al-Khudri: We went with Allah's Messenger in the Ghazwa of Bani Al-Mustaliq and we captured some of the Arabs as captives, and the long separation from our wives was pressing us hard and we wanted to practice coitus interruptus. We asked Allah's Messenger about it and he said, "It is better for you not to do so, for if any soul is predestined to exist, it will exist." আরবি: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، قَالَ رَأَيْتُ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ فَسَأَلْتُهُ فَقَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ بَنِي الْمُصْطَلِقِ فَأَصَبْنَا سَبْيًا مِنْ سَبْىِ الْعَرَبِ... فَقَالَ ‏"‏ مَا عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا، مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلاَّ وَهْىَ كَائِنَةٌ ‏"‏‏. ৫. হাদিস নম্বর: Sahih al-Bukhari 5210 বাংলা: আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, আমরা যুদ্ধের বন্দী নারীদের সাথে আজল করতাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি তিনবার বললেন, তোমরা কি সত্যিই তা করো? কিয়ামত পর্যন্ত যত প্রাণ সৃষ্টি হওয়ার আছে তা অবশ্যই সৃষ্টি হবে। English: Narrated Abu Sa`id Al-Khudri: We got female captives in the war booty and we used to do coitus interruptus with them. So we asked Allah's Messenger about it and he said, "Do you really do that?" repeating the question thrice, "There is no soul that is destined to exist but will come into existence." আরবি: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ أَصَبْنَا سَبْيًا فَكُنَّا نَعْزِلُ فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَوَإِنَّكُمْ لَتَفْعَلُونَ قَالَهَا ثَلاَثًا مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلاَّ هِيَ كَائِنَةٌ ‏"‏‏. ৬. হাদিস নম্বর: Sahih al-Bukhari 4211 বাংলা: আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: আমরা খাইবারে পৌঁছালাম। আল্লাহ যখন তাঁর রাসূলকে দুর্গ বিজয়ে সাহায্য করলেন, তখন সাফিয়্যা বিনতে হুয়াই বিন আখতাবের সৌন্দর্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বলা হলো। তার স্বামী বাসর রাতেই নিহত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের জন্য বেছে নিলেন। আমরা সিদ্দ আস-সাহবা নামক স্থানে পৌঁছালে সাফিয়্যা হায়েজ থেকে পবিত্র হলেন। তখন আল্লাহর রাসূল তাকে বিয়ে করলেন। একটি ছোট চামড়ার দস্তরখানের উপর হাইস নামক আরবীয় খাবার তৈরি করা হলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন: তোমার আশেপাশের লোকদের দাওয়াত দাও। এটাই ছিল নবী ও সাফিয়্যার ওয়ালিমা। এরপর আমরা মদীনার দিকে রওনা হলাম। আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার চাদর দিয়ে সাফিয়্যার জন্য উটের পিঠে এক ধরনের গদি বানিয়ে দিলেন। তারপর তিনি উটের পাশে বসে হাঁটু পেতে দিলেন যাতে সাফিয়্যা পা রেখে উটে উঠতে পারেন। English: Narrated Anas bin Malik: We arrived at Khaibar, and when Allah helped His Apostle to open the fort, the beauty of Safiya bint Huyai bin Akhtab whose husband had been killed while she was a bride, was mentioned to Allah's Apostle. The Prophet selected her for himself, and set out with her, and when we reached a place called Sidd-as-Sahba, Safiya became clean from her menses then Allah's Apostle married her. Hais, an Arabian dish, was prepared on a small leather mat. Then the Prophet said to me, I invite the people around you. So that was the marriage banquet of the Prophet and Safiya. Then we proceeded towards Medina, and I saw the Prophet, making for her a kind of cushion with his cloak behind him on his camel. He then sat beside his camel and put his knee for Safiya to put her foot on, in order to ride on the camel. আরবি: حَدَّثَنَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْنَا خَيْبَرَ، فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَى نَبِيِّهِ صلى الله عليه وسلم الْحِصْنَ ذُكِرَ لَهُ جَمَالُ صَفِيَّةَ بِنْتِ حُيَىِّ بْنِ أَخْطَبَ، وَقَدْ قُتِلَ زَوْجُهَا وَكَانَتْ عَرُوسًا، فَاصْطَفَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ، فَخَرَجَ بِهَا، حَتَّى بَلَغْنَا سَدَّ الرَّوْحَاءِ، حَاضَتْ، فَطَهُرَتْ، فَتَزَوَّجَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، وَحَيْسًا فِي نِطَعٍ صَغِيرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ آذِنْ مَنْ حَوْلَكَ ‏"‏‏.‏ فَكَانَتْ تِلْكَ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى صَفِيَّةَ‏.‏ ثُمَّ خَرَجْنَا إِلَى الْمَدِينَةِ، قَالَ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُحَوِّي لَهَا وَرَاءَهُ بِعَبَاءَةٍ، ثُمَّ يَجْلِسُ عِنْدَ بَعِيرِهِ، فَيَضَعُ رُكْبَتَهُ، فَتَضَعُ صَفِيَّةُ رِجْلَهَا عَلَى رُكْبَتِهِ حَتَّى تَرْكَبَ‏. ৭. হাদিস নম্বর: Sahih Muslim 1438a বাংলা: আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, আমরা বনু মুস্তালিক যুদ্ধে অভিজাত আরব নারীদের বন্দী করলাম। আমাদের দীর্ঘকাল স্ত্রী-বিচ্ছেদ কষ্ট দিচ্ছিল। তাই আমরা তাদের সাথে মিলন করবো কিন্তু আজল করবো বলে সিদ্ধান্ত নিলাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তোমরা আজল না করলেও কোনো ক্ষতি নেই। কিয়ামত পর্যন্ত যত প্রাণ সৃষ্টি হওয়ার আছে তা অবশ্যই সৃষ্টি হবে। English: Narrated Abu Sa'id: We went with Allah's Messenger on the expedition to Bi'l-Mustaliq and took captive some excellent Arab women; and we desired them... we decided to have sexual intercourse with them but by observing 'azl. We asked Allah's Messenger and he said: It does not matter if you do not do it, for every soul that is to be born up to the Day of Resurrection will be born. আরবি: وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي رَبِيعَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ، أَنَّهُ قَالَ دَخَلْتُ أَنَا وَأَبُو صِرْمَةَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَسَأَلَهُ أَبُو صِرْمَةَ فَقَالَ يَا أَبَا سَعِيدٍ هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ الْعَزْلَ فَقَالَ نَعَمْ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَزْوَةَ بَلْمُصْطَلِقِ فَسَبَيْنَا كَرَائِمَ الْعَرَبِ فَطَالَتْ عَلَيْنَا الْعُزْبَةُ وَرَغِبْنَا فِي الْفِدَاءِ فَأَرَدْنَا أَنْ نَسْتَمْتِعَ وَنَعْزِلَ فَقُلْنَا نَفْعَلُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ أَظْهُرِنَا لاَ نَسْأَلُهُ ‏.‏ فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا مَا كَتَبَ اللَّهُ خَلْقَ نَسَمَةٍ هِيَ كَائِنَةٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلاَّ سَتَكُونُ ‏"‏‏. ৮. হাদিস নম্বর: Sahih al-Bukhari 6949 বাংলা: সাফিয়্যা বিনতে আবু উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন: সরকারি এক দাস খুমুসের যুদ্ধবন্দী এক দাসীর উপর জোর করে ধর্ষণ করে তার সতীত্ব নষ্ট করল। উমার রা. তাকে হদ বেত্রাঘাত করলেন ও নির্বাসন দিলেন, কিন্তু দাসীকে বেত্রাঘাত করলেন না, কারণ দাসটি তাকে জোর করেছিল। English: Narrated Safiyya bint Abi Ubaid: A governmental male-slave from the slaves of the administration had intercourse by force with a slave-girl from the war captives of Khumus and deflowered her. So Umar flogged him the legal punishment and exiled him, but he did not flog the girl because the male-slave had forced her. আরবি: وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ صَفِيَّةَ ابْنَةَ أَبِي عُبَيْدٍ، أَخْبَرَتْهُ أَنَّ عَبْدًا مِنْ رَقِيقِ الإِمَارَةِ وَقَعَ عَلَى وَلِيدَةٍ مِنْ سَبْيِ الْخُمُسِ فَأَفْضَاهَا، فَجَلَدَهُ عُمَرُ الْحَدَّ، وَنَفَاهُ وَلَمْ يَجْلِدِ الْجَارِيَةَ، لأَنَّهُ اسْتَكْرَهَا. কোন ধর্ম নিয়ে লিখতে গিয়ে আমি ভয়ে কাঠ হয়ে থাকি—এই রে, অজান্তেই কোন ভুল লিখে ফেললাম না তো! এই লেখাটা Meta AI-কে দিয়েছিলাম কোন ভুল তার চোখে (এআই-দের কোন চোখ থাকে না, এটা কথার কথা) পড়ে কি না দেখে দেওয়ার জন্য। সে মাথা-টাথা চুলকে এই উত্তর দিয়েছে:
আমার মনে হলো, Grok AI, এই ব্যাটাকেও জিজ্ঞেস করে দেখি। এ আবার হাইকোর্টের বিচারপতির মত কিছু পর্যবেক্ষণ দিয়েছে:




No comments:

WhatsApp