Search

Sunday, May 17, 2026

ফ্রান্স: শিল্প-সাহিত্য-সৌরভ, একপেট আবর্জনা এবং একজন ম্যাক্রোঁ!

ফ্রান্সের ঔপনিবেশিক অত্যাচারের ১২ ঘটনা!


শিল্প-সাহিত্যে-সৌরভের সূতিকাগার, ফ্রান্সের বীর-বাহাদুররা কাটা মাথা নিয়ে দুর্দান্ত পোজ দিয়েছে!

১. আলজেরিয়া যুদ্ধ ১৯৫৪-১৯৬২:

ফ্রান্স আলজেরিয়াকে নিজের ভূখণ্ড ঘোষণা করে স্বাধীনতা আন্দোলন দমন করে।

১৭ অক্টোবর ১৯৬১-এ প্যারিসে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালায়। ফ্রান্স সরকার ২০২১ সালে কমপক্ষে  ১২০ জন নিহত স্বীকার করে।

Source: Wikipedia 
যুদ্ধে মোট মৃত্যু নিয়ে বিতর্ক আছে। ফ্রান্সের হিসাব ৩,৫০,০০০। আলজেরিয়ার হিসাব ১৫,০০,০০০।

রেফারেন্স: Ministère des Armées, "Guerre d’Algérie 1954-1962", 2004.  

-Discours d’Emmanuel Macron, 30 Sept 2021.


২. সেতিফ-গেলমা গণহত্যা ৮ মে ১৯৪৫:

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের দিন আলজেরিয়ানরা স্বাধীনতার দাবিতে মিছিল করে। ফ্রান্স সেনাবাহিনী, বিমান ও নৌ-গোলা দিয়ে দমন করে।


আলজেরিয়ার সরকারি হিসাব ৪৫,০০০ মৃত। ফরাসি ইতিহাসবিদরা  ৬,০০০ থেকে ২০,০০০ ধরে।

গণগ্রেফতার, নির্যাতন এবং গ্রাম পুড়িয়ে দেওয়া হয়।

রেফারেন্স: Jean-Pierre Peyroulou, Histoire de l’Algérie contemporaine, 2018.


৩. ইন্দোচীন যুদ্ধ ১৯৪৬-১৯৫৪: 

ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ায় শাসন ফেরাতে যুদ্ধ করে। ২৩ নভেম্বর ১৯৪৬-এ হাইফং বন্দরে ফ্রান্সের নৌবাহিনী গোলাবর্ষণ করে। নিরপেক্ষ হিসাবে ২,০০০ থেকে ৬০০০ বেসামরিক নিহত হয়।

৭ মে ১৯৫৪-এ Dien Bien Phu পতনের সময় ফ্রান্সের ক্ষতি ৭,৭৭৪ জন নিহত। ভিয়েতনামের ক্ষতি ২৩,০০০ জন নিহত। পুরো যুদ্ধে ভিয়েতনামের মোট ক্ষতি ২,৫৪,০০০ জন বলে ধরা হয়।

রেফারেন্স: Bernard Fall, "Street Without Joy", 1961.  

-Ministère des Armées, "Les morts pour la France en Indochine 1940-1954", 1992.


৪. মাদাগাস্কার অভ্যুত্থান দমন 1947-1948:

স্বাধীনতার দাবিতে অভ্যুত্থান হলে ফ্রান্স ১৮,০০০ সৈন্য পাঠায়। পূর্ব উপকূলে গ্রামে বোমা হামলা, গণগ্রেফতার, নির্যাতন চলে।

মৃত্যু নিয়ে বিতর্ক আছে। ফ্রান্সের প্রথম হিসাব ৮৯,০০০ জন। ১৯৫০ সালে ১১,৩৪২ জন বলে সংশোধন করে। আধুনিক ইতিহাসবিদরা ৩০,০০০  থেকে ৪০,০০০ ধরে। মালাগাসি হিসাব ৮০ হাজার থেকে ১ লাখ!

রেফারেন্স: Jacques Tronchon, "L’insurrection malgache de 1947", Karthala, 1986.


৫. ক্যামেরুন দমন ১৯৫৫-১৯৬০:

Union des Populations du Cameroun নিষিদ্ধ হয় ১৩  জুলাই  ১৯৫৫। ফ্রান্স সেনা Bamileke অঞ্চলে অভিযান চালায়। গ্রাম পোড়ানো, গণকবর, জোরপূর্বক স্থানান্তর হয়।

মৃত্যু: ইতিহাসবিদ Thomas Deltombe অনুমান করেন, ১,০০,০০০ থেকে ২,০০,০০০ জন।

রেফারেন্স: Thomas Deltombe, "Kamerun!", La Découverte, 2019, পৃষ্ঠা ৪১২-৪১৫.


৬. সাহারা পারমাণবিক পরীক্ষা ১৯৬০-১৯৬৬:

আলজেরিয়ার Reggane ও In Ekker-এ ১৭টি পরীক্ষা হয়। ১৩ ফেব্রুয়ারি ১৯৬০-এ প্রথম পরীক্ষা Gerboise Bleue, ৭০ কিলোটন।১৯৬১-এ In Ekker এ ভূগর্ভস্থ পরীক্ষায় তেজস্ক্রিয় মেঘ ফাঁস হয়।

৫ জানুয়ারি ২০১০-এ ফ্রান্স Loi Morin পাশ করে ক্ষতিপূরণের জন্য।

রেফারেন্স: Bruno Barrillot, "Les essais nucléaires français 1960-1996", CDRPC, 2003.


৭. রুয়ান্ডা গণহত্যা ১৯৯৪:

ফ্রান্স ১৯৯০ থেকে হাবিয়ারিমানা সরকারকে সামরিক সাহায্য দেয়। ২২ জুন ১৯৯৪-এ Operation Turquoise শুরু হয়।

২০২১-এ ফ্রান্সের Duclert রিপোর্ট বলে ফ্রান্স একেবারে অন্ধকারে ছিল এমন না, তাই ফ্রান্স হুতু চরমপন্থীদের দায় একেবারেই এড়াতে পারে না। অবশ্য রিপোর্টে সরাসরি অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এই হত্যাযজ্ঞের পেছনে ফ্রান্সের পরোক্ষ দায় স্পষ্ট!

রেফারেন্স: Rapport Duclert, "La France, le Rwanda et le génocide des Tutsi", 26 mars 2021.


৮. সিরিয়া-লেবানন ম্যান্ডেট ১৯২০-১৯৪৬:

লীগ অফ নেশনসের ম্যান্ডেটে ফ্রান্স শাসন করে ১৯২৫-১৯২৭, সিরিয়ান বিদ্রোহ দমনে দামাস্কাসে বিমান হামলা হয়।

২৯ মে ১৯৪৫-এ আলেপ্পো, হোমস, দামাস্কাসে গোলাবর্ষণ করে ফ্রান্স! ফরাসি রেকর্ডে ১২০০ থেকে ১৪০০ জনের মৃত্যুর কথা বলা হলেও সিরিয়ার দাবী এরচেয়ে অধিক বলা হয়েছিল!

রেফারেন্স: Philip Khoury, "Syria and the French Mandate", Princeton University Press, 1987.


৯. টিউনিসিয়া দমন ১৯৫২-১৯৫৬:

স্বাধীনতা আন্দোলন দমনে ফ্রান্স 'Operation Telex' চালায়। ৫ ডিসেম্বর, ১৯৫২-এ ট্রেড ইউনিয়ন নেতা ফারহাত হাশেদ হত্যা হন।

৮ ফেব্রুয়ারি ১৯৫৮-এ সাকিয়েত সিদি ইউসুফে বোমা হামলায় ৬৮ থেকে ৭৫ জন নিহত, ১০০-এর বেশি আহত হন।

রেফারেন্স:  Archives Nationales de Tunisie, "La répression 1952-1954", 2005.


১০. আলজেরিয়া স্বাধীনতার পর হরকি হত্যা ১৯৬২-১৯৬৩:

যারা ফ্রান্সের পক্ষে লড়েছিল সেই হরকিদের ফ্রান্স অনেককে সরায়নি।

স্বাধীনতার পর আলজেরিয়ায় ৩০,০০০ থেকে ১,০০,০০০  হরকি ও তাদের পরিবার মারা যান। ফ্রান্স ১৮ সেপ্টেম্বর ২০২২-এ আইন পাশ করে দায় স্বীকার করে ও ক্ষতিপূরণ দেয়।

রেফারেন্স: Rapport Jean-Marie Bockel, "Les Harkis", 2006.  

-Loi n°2022-1197 du 18 septembre 2022.


১১. গুয়াদেলুপ ১৯৬৭:

স্বাধীনতা আন্দোলন দমনে ফ্রান্স পুলিশ ও সেনা নামায়! ২৬-২৭ মে ১৯৬৭-এ Pointe-à-Pitre শহরে বিক্ষোভে গুলি চলে।

সরকারি হিসাব ৭ থেকে ৮ জন নিহত। ১৯৮৫ সালে ফরাসি রাষ্ট্রসচিব ৮৭জন নিশ্চিত করেন। অন্য অনুমান ৮০থেকে ২০০।

রেফারেন্স: Raphaël Confiant, "Guadeloupe 1967", Ibis Rouge, 2009.  

-Rapport de la Commission d’enquête parlementaire, Assemblée Nationale, 1984.


১২. হাইতি ১৮২৫:

স্বাধীনতার দাম: ১৮০৪ সালে দাসরা ফ্রান্সকে হারিয়ে স্বাধীন হয়।১৮২৫ সালে ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠিয়ে বলে ১৫০ মিলিয়ন ফ্রাঙ্ক দাও, নইলে আবার দখল করব।

কিসের ক্ষতিপূরণ? ফরাসি মালিকদের হারানো সম্পত্তি, যার মধ্যে দাসও ছিল। দাসরা নিজেদের মুক্তির জন্য নিজেদের মালিককে টাকা দেয়।

শেষ কিস্তি শোধ হয় ১৯৪৭ সালে। ১২২ বছর ধরে হাইতি ফ্রান্সের ব্যাংককে টাকা দিয়েছে। ১৯১৪ সালে হাইতির বাজেটের ৭৫ শতাংশ এই ঋণ শোধে যেত।

আজকের মূল্য দিয়ে হিসাব করলে ১১২ মিলিয়ন ফ্রাঙ্ক শোধ হয়েছিল, যা ২০২২ সালের ৫৬০ মিলিয়ন ডলারের সমান। অর্থনীতিবিদদের মতে এই টাকা বিনিয়োগ হলে 115 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারত।

রেফারেন্স: Haitian independence debt, Wikipedia.  

-The New York Times, "The Ransom", 2022.

আলজেরিয়া যুদ্ধ নিয়ে ফ্রান্সের আর্কাইভ ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। ২০১৮ সালে প্রেসিডেন্ট ম্যাঁক্রো স্বীকার করেন যে ফরাসি সেনাবাহিনী পদ্ধতিগতভাবে নির্যাতন করেছে।

২০২১ সালের মে মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রুয়ান্ডা সফরকালে ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যায় ফ্রান্সের রাজনৈতিক দায় স্বীকার করেন।
তবে তিনি এটাও বলেন যে, ফ্রান্স এই গণহত্যায় কোনো 'সহযোগী' ছিল না। তিনি রুয়ান্ডার জনগণের কাছে ফ্রান্সের ঐতিহাসিক ভুলের জন্য ক্ষমা (Forgiveness) প্রার্থনা করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে কেবল একজন সুপুরুষ এমনই না, একজন ব্যতিক্রমী রাষ্ট্রনায়কও বটে! আমাদের পূর্বপুরুষদের ভুল-অন্যায়ের দায় আমরা কেন নিতে যাই। তিনিও নেননি!
আমাদের পূর্বপুরুষ প্রাণী শিকার করে মৃত প্রাণীর উপর পা তুলে ঘটা করে ছবি তুলতেন। এখন কী এই কর্মকান্ড করা সম্ভব? সম্ভব না কারণ এভাবেই সভ্যতা এগিয়ে যায়!
একজন ম্যাক্রোঁ যেটা করেছেন আমি বলব এই গ্রহের ক্ষমতাবান রাষ্ট্র-নায়কদের মধ্যে বিরল!
1.  Colonization, 15 February 2017:
"Colonization is a crime against humanity. It is truly barbaric."
-Emmanuel Macron

2. Harkis Issue, 20 September 2021:
"France failed in its duty toward the Harkis, their wives, their children. I’m asking for forgiveness. We will not forget."
-Emmanuel Macron

3. 17 October 1961 Paris Massacre, 16 October 2021:
"The crimes committed that night under Maurice Papon’s authority are inexcusable for the Republic."

... 

"On that day, the Republic committed unforgivable crimes."
Emmanuel Macron

4. Rwanda Genocide, 27 May 2021:
"I would like to recognize here the responsibilities of France. France has a role, a history and a political responsibility in Rwanda."

... 

"France did not understand that a genocidal government was in place."
...
"France did not understand that it was complicit with a genocidal regime. But it was not complicit in the genocide itself."
...
"I recognize here the overwhelming responsibilities of France in Rwanda."
-Emmanuel Macron

5. Ali Boumendjel Killing, 21 September 2021
"Ali Boumendjel was tortured and then killed by the French army. His death was covered up as a suicide."
...
"The truth must be told."
-Emmanuel Macron

6. Cameroon, January 2025:
"France waged a war in Cameroon that was marked by repressive violence."
-Emmanuel Macron

Sources:
-15 Feb 2017 quote: Al Jazeera, "Macron calls French colonization of Algeria a 'crime against humanity'"
-20 Sep 2021 Harkis quote: Arab News, "Macron apologizes for French treatment of Algerian Harki fighters"
-16 Oct 2021 Paris Massacre quotes: Wikipedia, "1961 Paris massacre"
-27 May 2021 Rwanda quotes: Al Jazeera, "Macron recognises French ‘responsibility’ in Rwanda genocide"
-21 Sep 2021 Boumendjel quote: Al Jazeera, "Macron will not seek Algeria’s ‘forgiveness’ for colonialism"
-Jan 2025 Cameroon quote: Reuters, "Macron acknowledges France waged war in Cameroon"

* ফ্রান্সের মত অতি সভ্য আরও দেশ:
১. বেলজিয়াম: https://www.ali-mahmed.com/2026/05/blog-post_03.html?m=1
২. ব্রিটেন: https://www.ali-mahmed.com/2022/09/blog-post_10.html?m=1
৩. আমেরিকা: https://www.ali-mahmed.com/2026/05/blog-post_9966.html?m=1


No comments:

WhatsApp