Search

Tuesday, February 24, 2026

গুন্ডামি, সেকাল—একাল!


ডিবির হারুন কাউকে অত্যাচার করার পূর্বে অন্তত জনসম্মুখে থাকত না কিন্তু এখানে ডিসি মাসুদ স্বয়ং উপস্থিত!
এখানে যে দুর্ধর্ষ অস্ত্র 'বারামাত' মানে উদ্ধার বা পাওয়া গেছে সেটা একটা হাতুড়ি, তাও লিকলেকে! এটা দিয়ে কোনও মানুষের খুলি ভাংতে পারলে ক্যাশ ১০০ টাকা পুরষ্কার।  
ডিসি মাসুদ গংদের প্রশ্নগুলো বড় অদ্ভুদ!
১. হাতুড়ি দিয়ে কি করেন? (মনে হচ্ছে এটা দিয়ে কারও কেল্লা ফালা-ফালা করবে!)
২. অন্ধকার উদ্যানে আসা কেন? (পকেটে বালব নিয়ে আসা উচিত ছিল!)
৩. অন্য রাস্তা দিয়ে না-এসে এখান দিয়ে যাওয়া কেন? (মনে হচ্ছে, এই রাস্তাটা ডিসি মাসুদদের)
৪. রোজা-রমজানের দিন—ইফতারে পর কোন ভদ্রলোক এখানে থাকে না! (ওহ, আচ্ছা, রোজা-রমজানের দিন না-হলে এখানে থাকা যেত)
৫. এখানে গাঞ্জাখোর-ইয়াবাখোররা থাকে—এখানে আসার কারণ আমরা জানি। (বেশ-বেশ, সন্দেহ! এখন পুলিশ সন্দেহের বশে যে-কাউকে ধর্ষণের অভিযোগে পাকড়াও করবে কারণ ইয়ে করার ইয়ে সে বহন করছে)
ডিসি মাসুদ যেভাবে তুমি-তুমি করে বলছেন মনে হচ্ছে তিনি মালিক অন্যরা কর্মচারি অথচ ব্যাপারটা উলটো।
নাঈমউদ্দিন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সমস্ত প্রমাণ দেওয়ার পরও জনসমক্ষে অন-ক্যামেরায় তাকে যে-ভংগিতে আঘাত করা হলো (মাথায়ও) ডিসি মাসুদ গংদের শাস্তির মুখোমুখি করতে হবে, এখনই...। 
...
এই যে চুতিয়া 'মোবাইল মিডিয়া'! এই ছেলেকে বারবার দেখিয়ে বলছে, এটা মাসুদের সফল অভিযান:


এই যে কিছু চুতিয়া-লোক চলে এসেছে 'শিবের গীত' গাইতে। এখানে অন্যায় হয়েছে এটা না-বলে পেছনের গীত গাইছে:


No comments: