যিনি মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন বা (মেজর আখতারুজ্জামান) নামে অধিক পরিচিত।
আমাদের প্রজন্মের কাছে তিনি পূর্বে কোন দল করতেন তা ছাপিয়ে যায়, তিনি একজন মুক্তিযোদ্ধা! আমাদের বড় আবেগের জায়গা। এই মানুষটাই তখন ব-ড়-ড় মুখ করে মুক্তিযুদ্ধ-মুক্তিযুদ্ধ বলতেন:
দেশ তখন উত্তাল—কোটা বিষয়ে সে সময়ে শেখ হাসিনাকে নিয়ে যে ভঙ্গিতে, যে মুখে ডিফেন্ড করছেন তা সম্ভবত তাকেই মানায়!
এখানে আমরা দেখছি জামায়েত ইসলামি-কে তিনি যে মুখে বাংলা সাবান (এই প্রজন্ম এটা চিনবে না, সাবানটা গোল হত) দিয়ে ধুয়ে দিচ্ছেন! ধোপাও সম্ভবত লজ্জা পাবে!
জোকস এপার্ট—তিনি জামায়েত ইসলামিতে যোগ দিয়েছেন। এখন এদের নিয়ে যে মুখে সুন্দর-সুন্দর কথা বলেন!
আহা, স্যারের একটা মুখ দৃশ্যমান, অন্যগুলো অদৃশ্য!
হালে বিমানবন্দরে অসঙ্গতি নিয়ে যে মুখ করে, কথা বলতে গিয়ে তিনি যে আচরণ করেছেন তা ভীতিকর!
যে ভঙ্গিতে হেলমেট ছুড়ে মারলেন এটায় কারও মাথা ফেটে গেলে তো আরেক ধারা যোগ হতো!
ছিল জরুরি চিকিৎসার প্রয়োজন—বেকুব সরকার নিয়ে গেল কয়েদখানায়!