Search

Wednesday, November 11, 2026

দানিকেন বনাম তৌরাত-বাইবেল!

এরিক ভন দানিকেন: Chariots of the Gods, পৃষ্ঠা ৫০

১.

Who spoke to Ezekiel? What sort of beings were they? They were certainly not 'gods' in the traditional sense of the word, or they would not have needed a vehicle to move from one place to another. This kind of locomotion seems to me to be quite incompatible with the idea of an almighty God.

(ইজিকিয়েলের সাথে কে কথা বলেছিল? তারা কেমন সত্তা ছিল? তারা প্রচলিত অর্থে 'ঈশ্বর' ছিল না, কারণ তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তাদের যানবাহনের দরকার হতো না। এই ধরনের চলাচল সর্বশক্তিমান ঈশ্বরের ধারণার সাথে একদমই মানায় না।)

উৎস: বাইবেল—নবীদের কিতাব, Ezekiel 1:4-5

And I looked, and, behold, a whirlwind came out of the north, a great cloud, and a fire infolding itself, and a brightness was about it, and out of the midst thereof as the colour of amber, out of the midst of the fire. Also out of the midst thereof came the likeness of four living creatures.

২. এরিক ভন দানিকেন: Chariots of the Gods — পৃষ্ঠা ৫০

In Exodus xxv, 10, Moses relates the exact instructions which 'God' gave for building the Ark of the Covenant. The directions are given to the very inch, how and where staves and rings are to be fitted and from what alloy the metals are to be made. The instructions were meant to ensure that everything was carried out exactly as 'God' wanted it. He warned Moses several times not to make any mistakes.

(Exodus ২৫:১০-এ মূসা সিন্দুক বানানোর জন্য 'ঈশ্বর' যে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন, তা বর্ণনা করেছেন। নির্দেশগুলো ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া—দণ্ড আর আংটা কীভাবে, কোথায় লাগাতে হবে, কোন ধাতুর মিশ্রণে বানাতে হবে। নির্দেশগুলো দেওয়া হয়েছিল যাতে সবকিছু ঠিক 'ঈশ্বর' যেমন চেয়েছিলেন তেমনই হয়। তিনি মূসাকে কয়েকবার সতর্ক করেছিলেন যেন কোনো ভুল না হয়।)

উৎস: তৌরাত, Exodus 25:10, 40

And they shall make an ark of shittim wood: two cubits and a half shall be the length thereof, and a cubit and a half the breadth thereof, and a cubit and a half the height thereof.

And look that thou make them after their pattern, which was shewed thee in the mount.

৩. এরিক ভন দানিকেন: Chariots of the Gods — পৃষ্ঠা ৫০ 

'God' also told Moses that he would speak to him from the mercy seat. No one, he told Moses, should come close to the Ark of the Covenant, and he gave precise instructions about the clothing to be worn and the footwear appropriate when transporting it.

('ঈশ্বর' মূসাকে এটাও বলেছিলেন যে তিনি করুণার আসন থেকে তার সাথে কথা বলবেন। তিনি মূসাকে বলেছিলেন, সিন্দুকের কাছে কেউ যেন না আসে, আর সিন্দুক বহন করার সময় কী পোশাক পরতে হবে আর কী জুতা পরতে হবে, তার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন।)

উৎস: তৌরাত, Exodus 25:14-15—সিন্দুক বহনের দণ্ডের কথা

Exodus 28:43—পবিত্র স্থানে যাওয়ার সময় পোশাকের কথা।

And thou shalt put the staves into the rings by the sides of the ark, that the ark may be borne with them.

And they shall be upon Aaron, and upon his sons, when they come in unto the tabernacle of the congregation, or when they come near unto the altar to minister in the holy place; that they bear not iniquity, and die.

(সিন্দুক বহনের সময় নির্দিষ্ট জুতা — এই কথা হুবহু এই ভাষায় তৌরাতে নেই।)

জুতা খোলার শ্লোকটা আলাদা, জ্বলন্ত ঝোপের ঘটনায়:

তৌরাত — Exodus 3:5

Put off thy shoes from off thy feet, for the place whereon thou standest is holy ground.

৪. এরিক ভন দানিকেন: Chariots of the Gods, পৃষ্ঠা ৫০

In spite of all this care there was a slip up (2 Samuel vi, 2). David had the Ark of the Covenant moved and Uzzah helped to drive the cart it was in. When passing cattle shook and threatened to overturn the Ark, Uzzah grabbed hold of it. He fell dead on the spot, as if struck by lightning. Undoubtedly the Ark was electrically charged!

(এত সাবধানতা সত্ত্বেও একটা ভুল হয়ে গেল। দাউদ সিন্দুকটা সরাতে চেয়েছিলেন আর উজ্জা সেই গাড়ি চালাতে সাহায্য করছিল। পথে গরুগুলো নড়ে উঠে সিন্দুকটা উল্টে যাওয়ার মতো হলে, উজ্জা সেটা ধরে ফেলল। সে সাথে সাথে মাটিতে পড়ে মারা গেল, যেন বজ্রপাতের আঘাত পেয়েছে। নিঃসন্দেহে সিন্দুকটা বিদ্যুৎ-চার্জযুক্ত ছিল!)

উৎস: বাইবেল—নবীদের কিতাবের অংশ, 2 Samuel 6:6-7

And when they came to Nachon's threshingfloor, Uzzah put forth his hand to the ark of God, and took hold of it; for the oxen shook it. And the anger of the LORD was kindled against Uzzah; and God smote him there for his error; and there he died by the ark of God.

... ... ... 

দানিকেনের সন্দেহ নিয়ে কোনো বক্তব্য নেই তবে তাঁর রেফারেন্স এবং তথ্যে ভুল আছে:

১. 

দানিকেন লিখেছে `(2 Samuel vi, 2)`।

কিন্তু উজ্জার ঘটনা বাইবেলে 2 Samuel 6:2-এ নেই, আছে 6:6-7-এ।

২. বাইবেলের কথা বদলে ফেলা (এটা অন্যায়)

বাইবেল বলে:

God smote him there for his error; and there he died by the ark of God.

দানিকেন বললেন:

He fell dead on the spot, as if struck by lightning.

বাইবেলে বজ্রপাতের কথা নেই।

৩. নিজের ধারণাকে সত্য বলে চালানো! বাইবেল শুধু মৃত্যুর কথা বলে। দানিকেন লিখলেন:

Undoubtedly the Ark was electrically charged!

এই Undoubtedly-টাই তার ভুল। এটা বাইবেলের কথা না, এটা তার নিজের অনুমান। তিনি অনুমানকে নিশ্চিত সত্যের মতো করে লিখেছেন।

তবে দানিকেনের ওই মূল যুক্তিটা অসাধারণ! এটাকে বলে কার্গো কাল্ট।

আর্থার সি. ক্লার্কের একটা বিখ্যাত লাইন আছে:

"যথেষ্ট উন্নত যেকোনো প্রযুক্তি জাদুর মতোই মনে হয়।"

ধরুন, কেউ এখন আমাজনের এমন একটা গোষ্ঠীর কাছে গেল যারা কখনো ফোন দেখে নাই। আপনি পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও চালু করলেন বা একজনকে আরেকজনের সাথে কথা বলিয়ে দিলেন, ওরা আপনাকে কী ভাববে?

ওরা ভাববে আপনি ঈশ্বর। অন্তত ঈশ্বরের দূত! কারণ ওদের কাছে এটা ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। ওরা বলবে, 'লোকটা একটা ছোট কালো পাথর থেকে আলো বের করল, আর তার ভেতর থেকে মানুষের (দৈব) গলা শোনা গেল'।

ঠিক এইভাবেই 2য় বিশ্বযুদ্ধের সময় প্যাসিফিক দ্বীপগুলোতে হয়েছিল। আমেরিকান সৈন্যরা প্লেনে করে খাবার, ওষুধ নিয়ে আসতো। স্থানীয়রা ভাবতো ওরা দেবতা। যুদ্ধ শেষে সৈন্যরা চলে গেলে ওরা বাঁশ দিয়ে নকল প্লেন আর রানওয়ে বানিয়ে পূজা শুরু করছিল, যাতে দেবতারা আবার ফিরে আসে। এটা সত্যি ঘটনা, ইতিহাসে আছে।

তাই দানিকেনের এই মূল আইডিয়াটা—3000 বছর আগের মানুষ UFO দেখলে তাকে ঈশ্বর বলতো। এটা ফেলে দেওয়ার মতো না। কঠিন যুক্তি আছে।


* লেখাটা নিয়ে Grok-এর অভিমত:



No comments:

WhatsApp