Search

Saturday, November 7, 2026

'মহিলা ইতর' পরীমনিকে 'পরি' বানালো যারা: হামজা, নীরব, মিডিয়া,দুদক!

কপাল, পরীমনিকেও নিয়ে লেখা লাগল!

পরীমনি খুব করে আলোচনায় আসেন বোট-ক্লাবের একটা ঘটনায়! ওই ঘটনা নিয়ে কাঁদতে-কাঁদতে হেঁচকি উঠে গিয়েছিল! তাকে নাকি জোর করে মদ খাইয়ে দিয়েছিল, আসতাগফিরুল্লাহ! 

ইশ-শ! এই অনাচার, আকাশ সইবে কেমন করে! পরীমনির ওসময় কান্না দেখে আমার নিজেরও এক চোখে জল, এক চোখে পানি চলে এসেছিল!
রামরাম! যে জীবনে মদ খায়নি তাকে জোর করে মদ খাওয়াবার চেষ্টা অপরাধের পর্যায়ে পড়ে বৈকি! 

হালে পরীমনি গায়ে হাত দেওয়া নিয়ে শত-শত ক্যামেরার সামনে যে-ভাষায় কথা বলেছেন অন্য-কেউ হলে তাকে আমি দিনে ৩ বার হারপিক দিয়ে কুলি করার পরামর্শ দিতাম। কিন্তু, এ সাপের বিষ দিয়ে কুলি করলেও কাজ হবে না!
আমরা এই ফুটেজে স্পষ্ট দেখছি পরীমনি কেমন করে 'গাঙের মড়া কুটো দিয়ে টেনে' আনছেন। আর এমনিতেও যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন, 'সমকাল' পত্রিকার রিপোর্টার রবিউল হোসেন রাজুর বিরুদ্ধে। যাকে শারিরীক সমস্যার কারণে এক হাতে সমস্ত কাজ করতে হয়—ট্রাইপড, ক্যামেরা, ফোন সব এক হাতে!
গায়েবি হাত দিয়ে দিয়েছেন কি দেন নাই আমি সেই আলোচনায় যাব না। বা সানি লিওনের চুমুর দৃশ্য ভাইরাল হয়েছে, কি হয় নাই এটাও এখানে গুরুত্বপূর্ণ আলোচনা না!  

এমনিতে পরীমনির যে কেবল মুখই চলে না এমন না, হাত-পাও চলে সমানে!


যাই হোক, এই পরীমনিকে পরি বানালো কারা? কেমন করে কালে-কালে এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন যে সোফিয়া লোরেনও এমন কাভারেজ পেয়েছেন কি না সন্দেহ!

নিখোঁজ, হারিয়ে-যাওয়া বাচ্চাদের নিয়ে 'মুন এলার্ট'-ওয়ালটন মিলে অকল্পনীয়, অসাধারণ একটা কাজ করেছে [১]। প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হওয়ার কথা ছিল যে-সমস্ত খবর, সেই সমস্ত খবর পেছন ফেলে সামনে চলে আসে পরীমনিদের খবর! পরীমনিদের পেছনে ছোটে শত-শত ক্যামেরা। যেন একের-পর-এক হিট ছবি দিয়ে যাচ্ছেন তিনি!
এখন চুতিয়া মিডিয়া বলছে পরীমনি আমাদের কাতারের না, আমাদের লেবেলের না!

পরীমনিকে পরি বানাতে আমাদের ধর্মীয় শিক্ষকরাই-বা পিছিয়ে থাকবেন কেন?
তারা ওয়াজের নামে একগাদা 'নিষিদ্ধ টাকা' নিয়ে আমাদেরকে জানান।  তাদের বয়ানেও চলে আসে পরীমনির কথা!

'আর, জে নিরব' নামে একজন পডকাস্টে বিভিন্ন লেকচার দেন—এই প্রজন্মের কাছে বিরাট একজন মটিভেশনাল স্পিকার (অবশ্য এই প্রজন্মের কাছে বাপ ব্যতীত সবাই মটিভেশনাল স্পিকার)!
তিনি যে ভঙ্গিতে সাপের মত পরীমনির কোলে গিয়ে উঠলেন সাপও এই দৃশ্য দেখে ছেড়ে যাওয়া খোলসে আবার ঢুকে পড়বে।

লেখার শুরুতে বলেছিলাম, কপাল আমার, পরীমনিকে নিয়েও লিখতে হলো! কেন লিখতে হলো? সব অবহেলার দৃষ্টিতে দেখলেও এ এমন একটা কাজ করেছে তাকে ইতর, মহিলা ইতর বললেও কম বলা হবে!
এই ঘটনার পরই এ তার ফেসবুকে  আমাদের জাতীয় সংগীত যুক্ত করে এই পোস্টটা শেয়ার করেছে!
এই মহিলা ইতরকে যে মিডিয়া আজ এখানে নিয়ে গেছে তারা আজ সংক্ষুব্ধ! নিজেদের লেজে পা পড়েছে বলে! আর জে নিরবের মত লেজ দুলিয়ে যখন ছুটে গেছেন তু-তু ডাক শুনে তখন লেজ কাটা পড়েনি, না?

আর আমাদের মেলায় হারিয়ে যাওয়া ভাই-বোন, ইনকাম ট্যাক্স এবং দুদক, আপনাদের কাছে জানতে চাই, পরীমনি কত টাকা ট্যাক্স দেন? তার আয়ের উৎস কি, তিনি এমন বিপুল টাকা উড়ান কেমন করে? তার সিনেমা থেকে কত টাকা আসে এবং দুবাইয়ে ব্যবসা থাকলে সেই ব্যবসার টাকা কোন চ্যানেলে দেশে ঢোকে? বসে-বসে বেতন নিলে হবে না তো, বাহে...! 

সহায়ক সূত্র:
১. মুন-এলার্ট, ওয়ালটন: https://www.ali-mahmed.com/2026/10/blog-post_03.html?m=1

... ... ... 
মিডিয়ার একজন, শামীম সাহেদ, তিনি পরীমনির অন্য একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে উষ্মা প্রকাশ করেছেন! একটা স্ট্যাটাস দিয়ে নিজের যে পরিচয় তুলে ধরেছেন এটা দেখে অনুমান করা চলে, কাদের হাতে মিডিয়া!
আর এই মিডিয়ার লোকজনের হাত ধরেই পরীমনিদের উত্থান! একটা মাকাল ফল!
বাই দ্য ওয়ে, আপনারা মাকাল ফল দেখেছেন? বাইরে-ভেতরে?





 

No comments:

WhatsApp