আমির হামজা যে-সমস্ত কথা বলেন সেসব কী আসলেই সত্য? আমার বিশ্বাস হয় না! কেউ কি তার কাছে জানতে চায়নি, কেন-কিভাবে তিনি এমনটা বলেছেন?
যেমনটা আমির হামজা বলছেন,
"বাংলাদেশের মার্কা 'দাঁড়িপাল্লা' এটা কোরান থেকে নেওয়া...সুরা হাদিদ, ২৫ নাম্বার আয়াত...!"
আরবি:
لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ
উচ্চারণ: লাকাদ আরসালনা রুসুলানা বিল-বাইয়্যিনাতি ওয়া আনযালনা মা'আহুমুল কিতাবা ওয়াল-মীযানা লিয়াকুমান-নাসু বিল-কিসত_
অর্থ:
"নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও দাঁড়িপাল্লা (মীযান) নাযিল করেছি, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।"(সূরা হাদীদ ৫৭-২৫)।
* এখানে المِيزَانَ (আল-মীযান) মানে মানদন্ড বা দাঁড়িপাল্লা।
আমির হামজা নামের এই লোক হচ্ছেন কোরান বিশারদ! সব কোরান থেকে বের করেন!
...কোরানে কারিমে আল্লাহ ফেসবুক কিভাবে চালাবেন, দিয়েছেন...সুরা আম্বিয়ার ৮৩ নাম্বার আয়াত। ...ফেসবুকের কথা কোরানে কোথায় পাবেন...
কোথায় লাইক করবেন, কোথায় শেয়ার করবেন ১৫০০ বছর আগে আল্লাহ সেটা কোরানে দিয়েছেন...!
আমরা পবিত্র কোরানের সুরা আম্বিয়ার ৮৩ নাম্বার আয়াতটা একটু দেখি:
![]() | |
আরবি: |
উচ্চারণ: ওয়া আইয়্যূবা ইয না-দা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রা-হিমীন।
বাংলা অর্থ:
"আর স্মরণ করো আইয়্যূবের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, 'আমি দুঃখ-কষ্টে পড়েছি, আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু'।"
এই লোক পবিত্র কোরানের রেফারেন্স দিয়ে 'বিএনপি-আওয়ামিলীগ', 'ফেসবুক', 'বিকাশ' কিছুই বাদ রাখেননি!
এর ভাষ্য মতে, বিএনপি-আওয়ামিলীগ পবিত্র কোরানে যেখানে আছে। সুরা হুজরত, ৯ নাম্বার আয়াত:
![]() | |
|
হে, কোরান বিশারদ, আমাদের মাথার মুকুট আমির হামজা মহোদয়, এখন কেউ যদি পবিত্র কোরান থেকে সূরা ত্বীনের এই আয়াত (৯৫:৫) নিয়ে আসে! |
![]() |
| কোরানশরিফ, অনুবাদক: মুহাম্মদ হাবিবুর রহমান |
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
উচ্চারণ: ছুম্মা রাদাদনাহু আসফালা সাফিলীন।
অর্থ:
"তারপর আমি তাকে নামিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।"
* এখানে أَسْفَلَ سَافِلِينَ (আসফালা সাফিলীন) মানে নীচ।
আপনি/আপনারা তো পয়সার বিনিময়ে ওয়াজের নামে আগুন দিয়ে উদরপূর্তি করেন [+] যার সহজ বাংলা হারাম! এখন কেউ যদি বিনে-পয়সার হালাল ওয়াজ করে। আল্লাহ না-করুন, আপনার নামটা নীচ-এর সাথে জুড়ে দিল!
...কোরানে কারিমে আল্লাহ 'অমুক যে নীচ' এটা দিয়েছেন...সুরা ত্বীনের ৫ নাম্বার আয়াত। ...কোথায় অমুককে পাবেন তা ১৫০০ বছর আগে আল্লাহ সেটা কোরানে দিয়েছেন...!
+ পবিত্র কোরানে পরিষ্কার বলা আছে, ওয়াজের নামে টাকা নেওয়া মানে পেটে আগুন দেওয়া—কিয়ামতের দিন এদের জন্য আছে কঠিন শাস্তি! এটার নাম আপনি হাদিয়া দেন বা সাদিয়া তাতে কিছুই আসে যায় না!
১. "আল্লাহ যে-কিতাব অবতীর্ণ করেছেন, যারা তা গোপন করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা কেবল আগুন দিয়ে নিজেদের উদর পূর্তি করে। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ও তাদের পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে দুঃখজনক শাস্তি। (সূরা বাকারা ২:১৭৪)
২. "... আর আমার আয়াতের বদলে স্বল্পমূল্য গ্রহণ করো না।..." (সূরা বাকারা ২:৪১)
—কোরানশরিফ, বঙ্গানুবাদ: মুহাম্মদ হাবিবুর রহমান




No comments:
Post a Comment