বাচ্চু ভাই ওরফে মতিউর রহমান যখন ভোরের কাগজ বের করতেন তখন আমি বছর-দেড়েক ওখানে লিখেছিলাম। 'একালের রূপকথা' নামে ফি-হপ্তাহে লেখা হতো। পাতাটা দেখতেন সঞ্জীব চৌধুরী।
তখন 'মেলা' নামের একটা পাতা যুক্ত হলো, এ গ্রহের সবচেয়ে বড় লেখক আনিসুল হকের হাত ধরে। এমন-একজন লেখক যিনি নিজের বইয়ের বিজ্ঞাপন নিজেই দিতেন এবং নিজের শ্বাস নিজেই আটকে, নিজেই বলতেন, নিঃশেষিত—ইয়ে নিঃশেষিত না, বই [১]!
সঞ্জীব দা'র অনুরোধে 'মেলা' পাতায় একটা লেখা লিখেছিলাম, 'ভীতিবি' নামে—বিটিভিকে ব্যঙ্গ করে। 'ঝামেলা-ঝালেমা' আমার পিছু ছাড়ে না—সেবারও ছাড় দিল না [২]! আনিসুল হক বাপ-দাদার সম্পত্তি মনে করে ভীতিবি নিজেদের করে নিলেন।
আহা, বিটিভি! কত গালমন্দ করেছি, মনে কষ্ট রেখো না, বাপ...!
সূত্র:
১. আনিসুল হক...: https://www.ali-mahmed.com/2009/03/blog-post_21.html?m=1
২. ভীতিবি...: https://www.ali-mahmed.com/2009/12/blog-post.html?m=1
No comments:
Post a Comment