বিবিসির এই প্রতিবেদন থেকে আমি যেটা বুঝতে পারছি, প্র, ইউনূস 'গ্রামীণ কল্যাণ' থেকে তারই অন্য একটা অসম্ভব লাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। বিনিয়োগকৃত প্রতিষ্ঠান নিয়ম করে গ্রামীণ কল্যাণকে মোটা অংক লভ্যাংশ প্রদান করে। এখন 'চালবাজ গ্রামীণ কল্যাণ' লাভ নেবে কিন্তু ট্যাক্স দেবে না! জাস্ট মামাবাড়ির আবদার আর কী!
সাধারণ মানুষ আরামে যাওয়ার জন্য একটা টিকেট কাটলে ভ্যাটের নামে ১৫ পার্সেন্ট ট্যাক্স দেয় আর ইউনূসের গড়া প্রতিষ্ঠান ১ পার্সেন্ট দূরের কথা এক পয়সাও ট্যাক্স দেবে না!
ওদের কঠিন যুক্তিটা বিবিসির প্রতিবেদনে আমরা জানলাম। যেহেতু 'গ্রামীণ টেলিকম' একবার ট্যাক্স দিয়েছে সেহেতু 'গ্রামীন কল্যাণ' ওদের কাছ থেকে লাভ নেবে কিন্তু আর ট্যাক্স দেবে না! কী অদ্ভুত যুক্তি!
আমার মোটা বুদ্ধিতে আমি যেটা বুঝি, ধরুন, একজন কোন ব্যাংকে টাকা রাখার বিনিময়ে লভ্যাংশ-সুদ পেল। এখন ওই মানুষটা দাবী করল যেহেতু ব্যাংক সরকারকে ট্যাক্স দিয়েছে তাই আমার আবার ট্যাক্স কী! বাস্তবে ওই মানুষটাকে কিন্তু ব্যাংক থেকে প্রাপ্ত তার লভ্যাংশের উপর ট্যাক্স দিতে হয়।
ইউনূস ক্ষমতায় থাকাকালীন 'গ' শব্দটা (গরু ব্যতীত, তার হাতে-গড়া প্রতিষ্ঠানগুলো) যেভাবে বুকে জাপটে ধরেছিলেন মানুষ নিজের সন্তানকেও এভাবে আঁকড়ে ধরে না! প্র, ইউনূস যে নির্লজ্জতা দেখিয়ে ছিলেন [১] একজন চামারও এমনটা হতে চাইবেন না!
অনেকে কঠিন যুক্তি দেখান ইউনূস এখন আর এগুলোর মালিকানায় নাই। বাহ, একজন ক্ষণে-ক্ষণে তার সন্তানের জন্য তদবির করবেন, পারলে ইয়ে খুলে দিয়ে দেবেন আর মুখে বলবেন, 'আমি তো আর জমির মালিক না'।
আহা, কত বুদ্ধি-কত বুদ্ধি, উপর-নীচ সবই বুদ্ধিতে ঠাসা—তাই তো পদক পেয়েছি খাসা!
সহায়ক সূত্র:
১. ইউনূসনামা: https://www.ali-mahmed.com/2026/05/blog-post_10.html?m=1


No comments:
Post a Comment