সোস্যাল মিডিয়া বাজারের মত। বাজারের যেমন একটা নিজস্ব ভাষা আছে সোস্যাল মিডিয়াতেও। ইচ্ছে হলো আপনি দিগম্বর হয়ে ঘুরে বেড়ালেন আর তাচ্ছিল্য করে বললেন, 'মেরা মড়জি'-আমার ইচ্ছা। হবে না! হয় আপনাকে আইনের আওতাও নিয়ে আসতে হবে অথবা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি। চুজ, হেলথ অর টোব্যাকো না, টোব্যাকো অর টোব্যাকো—এই খাঁচা অথবা ওই খাঁচা।
সম্প্রতি এই ছেলেটা তার বোনকে নিয়ে এটা পোস্ট দিয়েছে। এটা এত বেশি ছড়িয়ে গেছে যে এখন ব্লার করে দিলেই কী আর না-দিলেই কী!
চমৎকার একটা কাজ হয়েছে! একে আটক করা হয়েছে। আদালত একে জামিনও দিয়েছেন। তাতে সমস্যা নেই, বয়স বিবেচনায় সেটা দেয়া যেতেই পারে।
আমাদের দেশে এখন এইগুলো দেখার জন্য একটা নিয়ন্ত্রণ বিভাগ থাকাটা অতি জরুরি হয়ে পড়েছে। এখানে এসে যা-খুশী তাই করে যাচ্ছে [১]। এডলফ খান যায় তো রুমি কারিম আসে, মা-মেয়ে আসে! এক-এক করে ভাগাড় থেকে উঠে আসে!
এখানে এসে মোল্লা সাহেবরা অশান্ত হয়ে পড়েন!
সূত্র:
১. এই জন্তুগুলোকে...: https://www.ali-mahmed.com/2026/03/blog-post_13.html?m=1


No comments:
Post a Comment