Search

Monday, July 20, 2026

মাহবুব কবির মিলন: দু'মুখো পাইপ!

মাহবুব কবির মিলন, এই মানুষটাকে সরকার যথাযথ কাজে লাগাতে পারেনি! এখনও নিরাপদ খাদ্য সংস্থা বা 'বিএসটিআই' জাতীয় কোথাও দায়িত্ব দিলে আমার চেয়ে কেউ বেশি খুশী হবে না।

তো, সম্প্রতি তিনি 'এফবি'-তে এটা লিখেছেন:

তিনি এই জাতিকে কষে গালি দিয়েছেন। এই জাতির অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ হিসাবে এই আবর্জনা আমার গায়েও পড়ে। হাসের ময়লা পানি ঝেড়ে ফেলার মত  এই আবর্জনা আমি ঝেড়ে ফেলতাম। কারণ রাগে-ক্ষোভে-অভিমানে এটা অনেক সময় আমরা নিজেরাও লিখি, বলি। কিন্তু...!

মাহবুব কবির মিলনের যে ক্ষোভ ব্রাজিল-আর্জেন্টিনার এই দেশে উম্মাদনা নিয়ে সেটা সত্য, অতি সত্য! আমিও নিজেও চেয়েছি বিশ্বাকাপ থেকে এই দুইটা দল বিদায় নিক। কিন্তু আর্জেন্টিনা নামের দলটা, যেমনটা বলা হয় ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে তেমনই মনে হচ্ছিল যেন এই ভদ্রপল্লীটা আর্জেন্টিনায়! ফাইনাল খেলাটা দেখেন! মনে হচ্ছিল, বলটা ইয়ামালদের নিজের এরা আর্জেন্টিনাকে খেলতেই দেবে না। কিন্তু স্পেনের পক্ষে গোল হচ্ছিল না!

আমাদেরকে বোঝাবার জন্য মিলন এটা বলতে পারতেন, এই খেলাকে কেন্দ্র কতে কী-কী অনাচার হয়েছে? আমি গুগল-চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলাম।



ভাবা যায়, এই খেলাকে কেন্দ্র করে অন্তত ১০-১৪ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক আহত হয়েছেন! সব তথ্য তো আর পত্রিকায় আসেনি! এই উম্মাদনা কী পর্যায়ে যায় এটা নিয়ে সম্ভবত একটা আস্ত পিএইচডি করে ফেলা যাবে!

এই যে ছেলেটি বলছে, 'মেসি-মেসি, মেসি, আমার আব্বা..., নিজের বাপকেও মেসি ছাড়িয়ে যাচ্ছে...! এর উম্মাদনা একটু ভাল করে লক্ষ করেন—এর পক্ষেই সম্ভব খেলার জেরে অবলীলায় একটা মানুষকে মেরে ফেলা!

কিন্তু এ-ও সত্য, আমাদের গল্প করার মত গল্প নেই তেমনি আমাদের বিনোদন বলতে বলার মত কিছু নেই। আরেক দল আছে এরা খেলা নিয়ে ফতোয়ার-পর-ফতোয়া দেয় []! এটা নিয়ে কিন্তু মিলনের বিকার নেই!

এরা তৌহিদি জনতা না, এরা উম্মাদ, এরা জঙ্গি। টাউনহলে মেলা চলছে বিধায় ঈদগাহ মাঠে কয়েক ঘন্টার জন্য মানুষ খেলা দেখলে সমস্যা কোথায়! এই যে মাদ্রাসায় এন্তার বলাৎকার হচ্ছে [], ছোট-ছোট বাচ্চাদের নিয়ে কুৎসিত টিকটক-রিলস বানাচ্ছে এই নিয়ে কিন্তু এদের কোন প্রতিবাদ, তৎপরতা নেই!
বুঝলাম, এই সমস্ত উম্মাদনা নিয়ে মিলনের ক্ষোভ যথার্থ। এ নিয়ে আমার কোন কথা নাই। কিন্তু, ওই যে বললাম, একটা কিন্তু আছে! মিলনের পুরো লেখাটা পড়লে দেখবেন, এরপরই শুরু হয়েছে, আমি-আমি-আমি! আজ আমি এই করেছি, কাল আমি সেই করেছি।

এটাতেও সমস্যা ছিল না। আমরা দেশ-সমাজের-মানুষের জন্য যেসকল কাজ করি এর একটা গালভরা নাম আছে, সমাজসেবা। আমি বলি, 'ছাতার মাথা'! 'ফা...সমাজসেবা' বলে কিছু নেই। আপনি সমাজসেবার নামে যা-যা করেন, তা করেন নিজের নিতল আনন্দের জন্য এবং এই গ্রহের সন্তান হিসাবে খানিকটা ঋণ শোধ করার জন্য। 

তিনি যে কাজগুলো করছেন আমি স্যালুট জানাই কিন্তু এমন না এই দেশে কেবল মিলনই এইসব করে বেড়ান। চাকুরির সুবাদে এই সেক্টরে তার প্রচুর অভিজ্ঞতা আছে এবং সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য বিপুল অনুগত লোকজন আছে মিলনের কাজগুলো জানার জন্য।

কেবল নগ্ন গাত্রই অশ্লীল না—মিলনের এই লেখাটাও অশ্লীল! মিলন যদি অন্য-কোন লেখায় এটা লিখতেন তা স্বাভাবিক হত। কিন্তু তিনি দুইটা প্রসঙ্গকে যেভাবে মিশিয়েছেন তা ভয়াবহ দৃষ্টিকটু। তাহলে আমাদের সাধারণের প্রত্যাশা আরও বেড়ে যায় এদিন (কাল সারাদিন) মিলন আর কি কি করেছেন? 'কাল সারাদিন' তিনি কি মুত্র-বিসর্জন করেছেন বা ইয়ে...!

শিরোনানে মাহবুব কবির মিলনকে 'দুমুখো পাইপ' কেন বললাম? কিছু মানুষ থাকে এদের মুখ দুইটা থাকে! কখন যে কোন মুখ দিয়ে বলছেন এটা বোঝা আমাদের মত বেকুব লোকজনের জন্য কঠিন হয়ে পড়ে!

নিজে তিনি সততার কথা বলে-বলে মুখে ফেনা তুলে ফেলেন কিন্তু নিজের জন্য অন্যায্য সুবিধা ঠিকই বাগিয়ে নেন। 


নেন তো নেন আবার নির্লজ্জের মত শিশুসুলভ ব্যাখ্যাও দেন []।

"...আমি জানতামও না যে পাব (প্লট)। একদিন ডাকযোগে বাসায় বরাদ্দপত্র এসে হাজির।..."

যেটা কৌতুকের মত শোনায়! ভাগ্যিস, এটা বলেননি যে বরাদ্দপত্র কীভাবে-কীভাবে যেন আমার ঠিকানা যোগাড় করে 'পয়দল', হেঁটে-হেঁটে চলে এসেছে। এরপর এসে বলেছে, সা-র-প্রা-ই-জ!

সুত্র:

১. বিশ্বকাপ ২০২৬ Vs শায়খ আহমাদুল্লাহ গং!https://www.ali-mahmed.com/2026/07/vs.html?m=1

২. বলাৎকার এবং শরীয়া আইনhttps://www.ali-mahmed.com/2026/06/blog-post.html?m=1

৩. মাহবুব কবির মিলন: তরমুজ-মুরগি-প্লটhttps://www.ali-mahmed.com/2026/05/blog-post_379.html?m=1


No comments:

WhatsApp