Search

Saturday, June 27, 2026

একজন আইনপ্রণেতা, হানজালা!

ইনি নিজেই বলছেন, অনেকে নাকি বলে, 'জঙ্গি হানজালা'!

খুবই দুঃখজনক। ইনাকে জঙ্গি কেন বলে এটা যারা বলেন তারাই ভাল বলতে পারবেন!

আমি কিছু ভিডিও-ক্লিপ দেখছিলাম। এই ভিডিওক্লিপে এমপি হানজালা নামের এই মানুষটা যা করছেন এটা কোন প্রকারেই একজন আইনপ্রণেতার আচরণ না।

কেউ-কেউ বলবেন, এটা সাংসদ হওয়ার আগের ঘটনা। তাতে কিছুই যায় আসে না! এটা কেবল গুন্ডামি না শাস্তিযোগ্য অপরাধ! এমন একজন ব্যক্তি যিনি নিজেই নিজের হাতে আইন তুলে নেন—তিনি আইনপ্রনেতা হওয়ার জন্য অনুপযুক্ত।

সাংসদ হানজানা আপনি যেটা করেছেন এটা বাংলাদেশের প্রচলিত আইনে মারাত্মক ফৌজদারি অপরাধ! পেনাল কোড ১৮৬০-এর ৩২৩ ধারা!

এর শাস্তি হচ্ছে, জেল-জরিমানা। জেল খুব বেশী না, ১ বছরের!

বাই দ্য ওয়ে, যেভাবে পেছনে পেটাচ্ছেন—বিচি ফেটে গেলে কিন্তু ৩২৪ ধারাও প্রয়োগ হবে।

এখানেও জেল-জরিমানা। তবে জেল ৩ বছরের!

আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে, এটা সত্যি-সত্যি সাংসদ হানজালা! ভিডিওটা খানিকটা অস্পষ্ট—ক্ষীণ আশা ছিল হয়তো এই মানুষটা না কিন্তু এ দুরাশা!

সাংসদ হানজালার আরও কিছু ক্লিপ আমরা দেখেছি:

মাফিয়া ডনরাও এভাবে টেবিল ভেঙ্গে ফেলার চেষ্টা করেন কি না আমার জানা নাই!

এখানে দেখা যাচ্ছে, শাস্তির বিকল্প হিসাবে তিনি টানা তিন মাস পাঁচ ওয়াক্ত নামায পড়ার নির্দেশ দিচ্ছেন। ১ ওয়াক্ত মিস হলে তাকে জানাবার জন্য নির্দেশ দিচ্ছেন। 





No comments:

WhatsApp