Search

Wednesday, June 10, 2026

কোরানের আলোকে হযরত সুলেয়মান।

১. ৩৮ সুরা সাদ: ৩০-৪০

(বাংলা অনুবাদ: বিচারপতি হাবিবুর রহমান)

"আমি দাউদকে সুলায়মানের মতো পুত্র দিলাম। সে ছিল উত্তম দাস ও সব সময় আমার ওপর নির্ভর করত। বিকেলে যখন তার সামনে সুশিক্ষিত দ্রুতগামী ঘোড়াদের উপস্থিত করা হল সে বলল,

'আমি তো আমার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয়ে (অশ্ব) সম্পদের প্রেমে মগ্ন হয়ে আছি, এদিকে সূর্য ডুবে গেছে। ওগুলোকে আবার আমার সামনে আনো।' তারপর সে ওদের (ঘোড়া গুলোর) পা ও গলা কাটতে লাগল।

আমি সুলায়মানকে পরীক্ষা করলাম ও তার আসনের ওপর রাখলাম এক লাশ। সুলায়মান তখন আমার দিকে মুখ ফেরাল। সে বলল, 'হে আমার প্রতিপালক। আমাকে ক্ষমা করো ও আমাকে এমন এক রাজ্য দান করো, আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না। তুমি তো মহা দাতা।'

তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম, সে যেখানে ইচ্ছা সেখানে তাকে (বয়ে) নিয়ে যেত। আমি আরও অধীন করে দিলাম জিনকে, যারা সকলেই ছিল স্থপতি ও ডুবুরি। এবং আরও অনেককে, জোড়া শেকল পড়িয়ে। 'এসব আমার অনুগ্রহ, এ থেকে তুমি অন্যকে দিতে বা নিজে রাখতে পার। এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না। আর তার জন্য রয়েছে আমার নৈকট্যলাভের মর্যাদা আর ফিরে যাওয়ার জন্য ভালো জায়গা।"

ইংরেজি অনুবাদ (Dr. Mustafa Khattab - The Clear Quran):

"And We blessed David with Solomon—what an excellent servant ˹he was˺! Indeed, he ˹constantly˺ turned ˹to Allah˺.
˹Remember˺ when the well-trained, swift horses were displayed before him in the afternoon.
He said, “I do love the good things ˹of this world˺ out of remembrance of my Lord.” When the horses disappeared from sight,
he said, “Bring them back to me,” and began to stroke their legs and necks.
And We certainly tested Solomon by placing a body on his throne, then he turned ˹to Allah in repentance˺.
He said, “My Lord, forgive me and grant me an authority that will never be matched by anyone after me. You are indeed the Giver ˹of all bounties˺.”
So We subjected to him the wind, which by his command would gently flow to wherever he directed.
And ˹We subjected to him˺ every builder and diver of the jinn,
as well as other jinn bound in chains.
˹Allah said,˺ “This is Our favour—whether you ˹O Solomon˺ give or withhold it—will be accounted for.”
And he will indeed have ˹a distinguished˺ position of proximity to Us and an honourable destination ˹in the Hereafter˺."

মূল আরবি:(এখানে যে আরবি টেক্সটগুলো দেওয়া হয়েছে তা ওসমানী (Uthmani) স্ক্রিপ্ট)

وَوَهَبْنَا لِدَاوُۥدَ سُلَيْمَـٰنَ ۚ نِعْمَ ٱلْعَبْدُ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ ۝٣٠
إِذْ عُرِضَ عَلَيْهِ بِٱلْعَشِىِّ ٱلصَّـٰفِنَـٰتُ ٱلْجِيَادُ ۝٣١
فَقَالَ إِنِّىٓ أَحْبَبْتُ حُبَّ ٱلْخَيْرِ عَن ذِكْرِ رَبِّى حَتَّىٰ تَوَارَتْ بِٱلْحِجَابِ ۝٣٢
رُدُّوهَا عَلَىَّ ۖ فَطَفِقَ مَسْحًۢا بِٱلسُّوقِ وَٱلْأَعْنَاقِ ۝٣٣
وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَـٰنَ وَأَلْقَيْنَا عَلَىٰ كُرْسِيِّهِۦ جَسَدًۭا ثُمَّ أَنَابَ ۝٣٤
قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَهَبْ لِى مُلْكًۭا لَّا يَنۢبَغِى لِأَحَدٍۢ مِّنۢ بَعْدِىٓ ۖ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ ۝٣٥
فَسَخَّرْنَا لَهُ ٱلرِّيحَ تَجْرِى بِأَمْرِهِۦ رُخَآءً حَيْثُ أَصَابَ ۝٣٦
وَٱلشَّيَـٰطِينَ كُلَّ بَنَّآءٍۢ وَغَوَّاصٍۢ ۝٣٧
وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ ۝٣٨
هَـٰذَا عَطَآءُنَا فَٱمْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍۢ ۝٣٩
وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍۢ ۝٤٠

২. ২৭ সুরা নমলঃ ১৫-৪৪

"আমি অবশ্যই দাউদ ও সুলায়মানকে জ্ঞান দান করেছিলাম আর তারা বলেছিল, 'প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তাঁর বহু বিশ্বাসী দাসের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।'

সুলায়মান ছিল দাউদের উত্তরাধিকারী ও সে বলেছিল, 'হে মানুষ। আমাকে পাখিদের ভাষা বোঝবার ক্ষমতা দেওয়া হয়েছে এবং আমাকে সবই দেওয়া হয়েছে, এ তো স্পষ্ট অনুগ্রহ।'

সুলায়মানের সামনে তার বাহিনীকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হল এবং ওদের বিভিন্ন ব্যূহে বিন্যস্ত করা হল। যখন ওরা পিঁপড়েদের উপত্যকায় পৌছুল তখন এক পিপড়ে বলল, 'পিঁপড়েরা। তোমরা তোমাদের ঘরে ঢোকো, না হলে, সুলায়মান ও তার বাহিনী তোমাদের পায়ের তলায় পিষে ফেলবে আর তারা টেরও পাবে না।'

(সুলায়মান) ওর কথায় মুচকি হাসল ও বলল, 'হে আমার প্রতিপালক। তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার ওপর ও আমার পিতামাতার ওপর তুমি যে-অনুগ্রহ করেছ তার জন্য, আর যাতে আমি সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর, আর তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ দাসদের শামিল কর।'

(সুলায়মান) পাখিদের ভালো করে দেখল ও বলল, 'হুদহুদকে দেখছি না কেন? সে কি উধাও হয়েছে? সে উপযুক্ত কারণ না দর্শালে আমি তো ওকে কঠিন শাস্তি দেব কিংবা মেরে ফেলব।'

সে (হুদহুদ) দেরি না করে এসে পড়ল ও বলল, 'আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই, আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম যে সে-জাতির ওপর রাজত্ব করছে। তাকে সবই দেওয়া হয়েছে ও তার আছে এক বিরাট সিংহাসন। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করেছে ও ওদের সৎপথ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎপথ না পায়, এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন, যিনি জানেন যা তোমরা গোপন কর ও যা তোমরা প্রকাশ কর, সেই আল্লাহকে যেন ওরা সিজদা না করে। আল্লাহ, ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই মহা আরশের অধিপতি।'

(সুলায়মান) বলল, 'আমি দেখব, তুমি সত্য বলছ, না তুমি মিথ্যা বলছ? তুমি আমার এ-চিঠি নিয়ে যাও। এ তাদের কাছে দিয়ে এস। তারপর তাদের কাছ থেকে সরে পড় ও দেখ তারা কী উত্তর দেয়।'

(সাবার রানি বিলকিস) বলল, 'হে পারিষদবর্গ। আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে। এ সুলায়মানের কাছ থেকে। আর তা এই পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে। অহংকার ক'রে আমাকে অমান্য কোরো না, আর আনুগত্য স্বীকার ক'রে আমার কাছে উপস্থিত হও।'

(বিলকিস) বলল, 'হে পারিষদবর্গ। আমার এ সমস্যায় তোমাদের পরামর্শ দাও, আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি।'

ওরা বলল, 'আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা; তবে নির্দেশ দেওয়ার ক্ষমতা আপনার, কী নির্দেশ দেবেন তা আপনিই দেখুন।'

(বিলকিস) বলল, 'রাজা-বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন ওকে বিপর্যস্ত করে দেয় ও সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে; এরাও তা-ই করবে। আমি তার কাছে উপঢৌকন পাঠাচ্ছি দেখি, দূতেরা কী উত্তর আনে।'

দূত সুলায়মানের কাছে এলে সুলায়মান বলল, 'তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ্ তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে, অথচ তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে উৎফুল্ল বোধ করছ। তোমরা ওদের কাছে ফিরে যাও, আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রুখবার শক্তি ওদের নেই। আমি ওদের সেখান থেকে অপমান ক'রে বের করে দেব ও ওদেরকে দলিত করব।'

(সুলায়মান আরও) বলল, 'হে আমার পারিষদবর্গ। তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে?'

এক শক্তিশালী জিন বলল, 'আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। এ-ব্যাপারে আমি এমন শক্তি রাখি। আর আমাকে বিশ্বাস করতে পারেন।' কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, 'আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব।'

(সুলায়মান) যখন তা সামনে রাখা দেখল তখন সে বলল, 'এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন, আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্য করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে, আমার প্রতিপালকের অভাব নেই, তিনি মহানুভব।'

সুলায়মান বলল, 'তার সিংহাসনের আকৃতি বদলে দাও; দেখি সে ঠিক ধরতে পারে, না সে ভুল করে?'

(বিলকিস) যখন পৌছল তখন তাকে জিজ্ঞাসা করা হল, 'তোমার সিংহাসন কি এরকম?'

সে বলল, 'এ তো এরকমই। আমরা আগেই সব কিছুই জেনেছি ও আত্মসমর্পণও করেছি।'

আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তা-ই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল, সে (বিলকিস) ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন।

তাকে বলা হল, 'এই প্রাসাদে প্রবেশ কর।' যখন সে ওটার দিকে তাকাল তখন তার মনে হল এ এক স্বচ্ছ জলাশয় ও সে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল। সুলায়মান বলল, 'এ তো স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ।'

(বিলকিস) বলল, 'হে আমার প্রতিপালক! আমি তো নিজের ওপর জুলুম করেছিলাম, আমি সুলায়মানের সাথে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি।' "

ইংরাজি অনুবাদ:

"Indeed, We granted knowledge to David and Solomon. And they said ˹in acknowledgment˺, “All praise is for Allah Who has privileged us over many of His faithful servants.”
And Solomon inherited David. He said, “O people! We have been taught the language of birds, and been given everything ˹we need˺. This is indeed a great privilege.”
Solomon’s forces of jinn, humans, and birds were rallied for him, and they all kept in order.
When they came to the Valley of Ants, an ant warned ˹the others˺, “O ants! Go into your homes so Solomon and his forces do not crush you unknowingly.”
Solomon smiled, amused by her words. He prayed, “My Lord! Inspire me to ˹always˺ be thankful for Your favours which You have blessed me and my parents with, and to do good deeds that please You, and admit me, by Your mercy, into ˹the company of˺ Your righteous servants.”
And he inspected the birds, wondering, “Why is it that I cannot see the hoopoe? Or could he be absent?”
“I have found something you do not know about. I have come to you from Sheba with sure news.
Indeed, I found a woman ruling over them, who has been given everything ˹she needs˺, and who has a magnificent throne.
I found her and her people prostrating to the sun instead of Allah. Satan has made their ˹evil˺ deeds seem appealing to them—hindering them from the ˹Right˺ Way and leaving them unguided—
so they do not prostrate to Allah, Who brings forth what is hidden in the heavens and the earth, and knows what you ˹all˺ conceal and what you reveal.
˹He is˺ Allah! There is no god except Him, the Lord of the Mighty Throne.”
Solomon said, “We will see whether you are truthful or a liar.
Take this letter of mine and deliver it to them, then stand aside and see how they will respond.”
The queen ˹later˺ announced, “O chiefs! Indeed, a noble letter has been delivered to me.
It is from Solomon, and it reads: In the Name of Allah—the Most Compassionate, Most Merciful.
Do not be arrogant with me, but come to me in ˹full˺ submission ˹to Allah˺.”
She said, “O chiefs! Give me your opinion in this matter. I would never make any decision without you.”
They replied, “We are a people of strength and great ˹military˺ might. But the decision is yours. So consider what you will command.”
She said, “Indeed, when kings enter a city ˹by force˺, they ruin it and humiliate its dignitaries. These ˹kings˺ will do the same.
I will send them a gift, and see what ˹response˺ my envoys will return with.”
When the envoy came to Solomon, he said, “Do you offer me ˹material˺ wealth? What Allah has given me is far better than what He has given you. It is you ˹alone˺ who rejoice in your gift.
Go back to them, for we will certainly mobilize against them forces which they cannot resist, and we will drive them out from there in disgrace, and they will be humbled.”
Solomon asked, “O chiefs! Which of you can bring me her throne before they come to me in ˹full˺ submission?”
One mighty jinn responded, “I can bring it to you before you rise from this meeting. I am strong and trustworthy enough to do it.”
But the one who had knowledge of the Scripture said, “I can bring it to you in the blink of an eye.” So when Solomon saw it placed before him, he said, “This is by the grace of my Lord to test me whether I am grateful or ungrateful. And whoever is grateful, it is only for their own good. But whoever is ungrateful, surely my Lord is Self-Sufficient, Most Generous.”
Solomon said, “Disguise her throne for her so we may see whether she will recognize ˹the truth˺ or she will be one who does not recognize ˹it˺.”
When she came, it was said ˹to her˺, “Is your throne like this?” She replied, “It looks like it.” ˹Solomon˺ said, “We received knowledge before her, and have submitted ˹to Allah˺.”
But she was prevented by what she worshipped instead of Allah, for she was from a disbelieving people.
She was told, “Enter the palace.” But when she saw it, she thought it was a body of water, so she bared her legs. Solomon said, “It is a palace paved with crystal.”
She said, “My Lord! I have truly wronged myself. Now I ˹fully˺ submit myself along with Solomon to Allah, Lord of all worlds.”
"মূল আরবি:

وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ وَسُلَيْمَـٰنَ عِلْمًۭا ۖ وَقَالَا ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍۢ مِّنْ عِبَادِهِ ٱلْمُؤْمِنِينَ ۝١٥
وَوَرِثَ سُلَيْمَـٰنُ دَاوُۥدَ ۖ وَقَالَ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمْنَا مَنطِقَ ٱلطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَىْءٍ ۖ إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْفَضْلُ ٱلْمُبِينُ ۝١٦
وَحُشِرَ لِسُلَيْمَـٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ وَٱلطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ ۝١٧
حَتَّىٰٓ إِذَآ أَتَوْا۟ عَلَىٰ وَادِ ٱلنَّمْلِ قَالَتْ نَمْلَةٌۭ يَـٰٓأَيُّهَا ٱلنَّمْلُ ٱدْخُلُوا۟ مَسَـٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَـٰنُ وَجُنُودُهُۥ وَهُمْ لَا يَشْعُرُونَ ۝١٨
فَتَبَسَّمَ ضَاحِكًۭا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًۭا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّـٰلِحِينَ ۝١٩
وَتَفَقَّدَ ٱلطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَآ أَرَى ٱلْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ ٱلْغَآئِبِينَ ۝٢٠
لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًۭا شَدِيدًا أَوْ لَأَا۟ذْبَحَنَّهُۥٓ أَوْ لَيَأْتِيَنِّى بِسُلْطَـٰنٍۢ مُّبِينٍۢ ۝٢١
فَمَكَثَ غَيْرَ بَعِيدٍۢ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِۦ وَجِئْتُكَ مِن سَبَإٍۭ بِنَبَإٍۢ يَقِينٍ ۝٢٢
إِنِّى وَجَدتُّ ٱمْرَأَةًۭ تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَىْءٍۢ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ ۝٢٣
وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ أَعْمَـٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ ۝٢٤
أَلَّا يَسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى يُخْرِجُ ٱلْخَبْءَ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ ۝٢٥
ٱللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ۝٢٦
قَالَ سَنَنظُرُ أَصَدَقْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْكَـٰذِبِينَ ۝٢٧
ٱذْهَب بِّكِتَـٰبِى هَـٰذَا فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَٱنظُرْ مَاذَا يَرْجِعُونَ ۝٢٨
قَالَتْ يَـٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ إِنِّى أُلْقِىَ إِلَىَّ كِتَـٰبٌۭ كَرِيمٌ ۝٢٩
إِنَّهُۥ مِن سُلَيْمَـٰنَ وَإِنَّهُۥ بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ۝٣٠
أَلَّا تَعْلُوا۟ عَلَىَّ وَأْتُونِى مُسْلِمِينَ ۝٣١
قَالَتْ يَـٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ أَفْتُونِى فِىٓ أَمْرِى مَا كُنتُ قَاطِعَةً أَمْرًا حَتَّىٰ تَشْهَدُونِ ۝٣٢
قَالُوا۟ نَحْنُ أُو۟لُوا۟ قُوَّةٍۢ وَأُو۟لُوا۟ بَأْسٍۢ شَدِيدٍۢ وَٱلْأَمْرُ إِلَيْكِ فَٱنظُرِى مَاذَا تَأْمُرِينَ ۝٣٣
قَالَتْ إِنَّ ٱلْمُلُوكَ إِذَا دَخَلُوا۟ قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوٓا۟ أَعِزَّةَ أَهْلِهَآ أَذِلَّةًۭ ۚ وَكَذَٰلِكَ يَفْعَلُونَ ۝٣٤
وَإِنِّى مُرْسِلَةٌ إِلَيْهِم بِهَدِيَّةٍۢ فَنَاظِرَةٌۢ بِمَ يَرْجِعُ ٱلْمُرْسَلُونَ ۝٣٥
فَلَمَّا جَآءَ سُلَيْمَـٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍۢ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيْرٌۭ مِّمَّآ ءَاتَىٰكُمْ وَلَـٰكِنْ أَنتُم بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ ۝٣٦
ٱرْجِعْ إِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُم بِجُنُودٍۢ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخْرِجَنَّهُم مِّنْهَآ أَذِلَّةًۭ وَهُمْ صَـٰغِرُونَ ۝٣٧
قَالَ يَـٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ أَيُّكُمْ يَأْتِينِى بِعَرْشِهَا قَبْلَ أَن يَأْتُونِى مُسْلِمِينَ ۝٣٨
قَالَ عِفْرِيتٌۭ مِّنَ ٱلْجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبْلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَ ۖ وَإِنِّى عَلَيْهِ لَقَوِىٌّ أَمِينٌ ۝٣٩
قَالَ ٱلَّذِى عِندَهُۥ عِلْمٌۭ مِّنَ ٱلْكِتَـٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبْلَ أَن يَرْتَدَّ إِلَيْكَ طَرْفُكَ ۚ فَلَمَّا رَءَاهُ مُسْتَقِرًّا عِندَهُۥ قَالَ هَـٰذَا مِن فَضْلِ رَبِّى لِيَبْلُوَنِىٓ ءَأَشْكُرُ أَمْ أَكْفُرُ ۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِۦ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّى غَنِىٌّۭ كَرِيمٌ ۝٤٠
قَالَ نَكِّرُوا۟ لَهَا عَرْشَهَا نَنظُرْ أَتَهْتَدِىٓ أَمْ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهْتَدُونَ ۝٤١
فَلَمَّا جَآءَتْ قِيلَ أَهَـٰكَذَا عَرْشُكِ ۖ قَالَتْ كَأَنَّهُۥ هُوَ ۚ وَأُوتِينَا ٱلْعِلْمَ مِن قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ ۝٤٢
وَصَدَّهَا مَا كَانَت تَّعْبُدُ مِن دُونِ ٱللَّهِ ۖ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍۢ كَـٰفِرِينَ ۝٤٣
قِيلَ لَهَا ٱدْخُلِى ٱلصَّرْحَ ۖ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةًۭ وَكَشَفَتْ عَن سَاقَيْهَا ۚ قَالَ إِنَّهُۥ صَرْحٌۭ مُّمَرَّدٌۭ مِّن قَوَارِيرَ ۗ قَالَتْ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَـٰنَ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ ۝٤٤

৩. ৩৪ সুরা সাবাঃ ১২-২১

"আমি বাতাসকে সুলায়মানের অধীন করেছিলাম, যার সকালের বেড়ানো ছিল এক মাসের পথ, আর বিকালের বেড়ানোও ছিল একমাসের পথ। আমি তার জন্য গলানো তামার এক ঝরনা বইয়েছিলাম। আল্লাহর অনুমতিক্রমে কিছু জিন তার সামনে কাজ করত। ওদের মধ্যে যারা আমার নির্দেশ অমান্য করে তাদের, আমি জ্বলন্ত আগুনে শাস্তির স্বাদ গ্রহণ করাব।

ওরা সুলায়মানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, পানির হাউজের মতো পাত্র ও চুল্লির জন্য বিরাট ডেগ তৈরি করত। (আমি বলেছিলাম), 'হে দাউদ-পরিবার। তোমরা কৃতজ্ঞতার সঙ্গে কাজ করতে থাকো। আমার দাসদের মধ্যে অল্পই আছে যারা কৃতজ্ঞ।'

যখন আমি সুলায়মানের মৃত্যু ঘটালাম তখন ঘুণপোকা, যা সুলায়মানের লাঠি খাচ্ছিল জিনদেরকে তার মৃত্যুর কথা জানাল। যখন সুলায়মান মাটিতে প'ড়ে গেল তখন জিনেরা ঝুঝতে পারল যে, যদি ওরা অদৃশ্য বিষয় জানত তা হলে ওরা এতকাল অপমানকর শাস্তিতে বাঁধা থাকত না।

সাবাবাসীদের জন্য ওদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুটি বাগান, একটা ডানদিকে, আর একটা বামদিকে। ওদেরকে বলা হয়েছিল, 'তোমরা তোমাদের প্রতিপালকের দেওয়া খাবার খাও ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। জায়গা হিসেবে এ তো ভালো আর তোমাদের প্রতিপালক তো ক্ষমাশীল।'

পরে ওরা আদেশ অমান্য করল। তাই আমি ওদের ওপর বাঁধভাঙ্গা বন্যা বইয়ে দিলাম, আর ওদের বাগান দুটোকে বদলে দিলাম এমন দুটো বাগানে যেখানে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউগাছ আর কিছু কুলগাছ। আমি ওদেরকে এ-শাস্তি দিয়েছিলাম ওদের অবিশ্বাসের জন্য। আমি অকৃতজ্ঞ ছাড়া আর কাউকেও শাস্তি দিই না।

ওদের আর যে-সব জনপদকে আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মাঝে বহু দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম, আর মাঝে মাঝে সফরে তাদের বিশ্রামের জন্য, নিদিষ্ট ব্যবধানে, বিশ্রামের জায়গা ঠিক করেছিলাম ও ওদেরকে বলেছিলাম, 'তোমরা এ-সব জনপদে দিনে ও রাত্রে নিরাপদে ভ্রমণ করতে পার।'

কিন্তু ওরা বলল, 'হে আমাদের প্রতিপালক! আমাদের সফরের জন্য বিশ্রামের জায়গা দূরে দূরে রাখো।' এভাবে ওরা নিজেদের ওপর জুলুম করেছিল। তাই আমি ওদেরকে কাহিনীর বিষয়বস্তু করে দিলাম ও ওদেরকে ছিন্নবিচ্ছিন্ন করে দিলাম। প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে।

ওদের সম্বন্ধে ইবলিসের অনুমান সত্য হল ও শুধু একটি বিশ্বাসিদের দল ছাড়া যাদের ওপর তার কোনো আধিপত্য ছিলনা ওরা তাকে অনুসরণ করল। কারা পরকালে বিশ্বাসী ও কারা তা সন্দেহ করে তা প্রকাশ ক'রে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ের তত্ত্বাবধায়ক।" 


ইংরেজি অনুবাদ:
"And to Solomon ˹We subjected˺ the wind: its morning stride was a month’s journey and so was its evening stride. And We caused a stream of molten copper to flow for him, and ˹We subjected˺ some of the jinn to work under him by his Lord’s Will. And whoever of them deviated from Our command, We made them taste the torment of the blaze.
They built for him whatever he desired of sanctuaries, statues, basins as large as reservoirs, and cooking pots fixed ˹in place˺. ˹We said,˺ “Work gratefully, O family of David!” ˹Only˺ few of My servants are grateful.
When We decreed Solomon’s death, nothing indicated to the jinn that he was dead until a termite ate away his staff. Then when he collapsed, the jinn realized that—if only they had known the unseen—they would have never remained in the humiliating torment.
Indeed, there was a sign for the people of Sheba in their homeland: two gardens, one to the right and the other to the left. ˹They were told,˺ “Eat from the provision of your Lord, and be grateful to Him. ˹Your˺ land is good, and your Lord All-Forgiving.”
But they turned away, so We sent against them a devastating flood, and replaced their two gardens with two others bearing bitter fruit, tamarisks, and a few nettle shrubs.
This is how We rewarded them for their ingratitude. Would We ever punish ˹anyone˺ except the ungrateful?
We had also placed between them and the cities We showered with blessings ˹many˺ other cities within sight of one another. And We set moderate travel distances in between, ˹saying˺, “Travel between them by day and night safely.”
But they said, “Our Lord! Make the distance between our journeys longer,” wronging themselves. So We reduced them to ˹cautionary˺ tales and scattered them into ˹total˺ ruins. Surely in this are lessons for whoever is steadfast and grateful.
Satan had truly proved his speculation about them true. They ˹all˺ followed him, except a group of the believers.
Satan had no authority over them. ˹We let him tempt them˺ only to distinguish those who ˹truly˺ believe in the Hereafter from those who are in doubt about it. And your Lord is a ˹vigilant˺ Guardian over all things."

মূল আরবি:

وَلِسُلَيْمَـٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهْرٌۭ وَرَوَاحُهَا شَهْرٌۭ ۖ وَأَسَلْنَا لَهُۥ عَيْنَ ٱلْقِطْرِ ۖ وَمِنَ ٱلْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ ٱلسَّعِيرِ ۝١٢
يَعْمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَـٰرِيبَ وَتَمَـٰثِيلَ وَجِفَانٍۢ كَٱلْجَوَابِ وَقُدُورٍۢ رَّاسِيَـٰتٍ ۚ ٱعْمَلُوٓا۟ ءَالَ دَاوُۥدَ شُكْرًۭا ۚ وَقَلِيلٌۭ مِّنْ عِبَادِىَ ٱلشَّكُورُ ۝١٣
فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ ٱلْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُۥ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلْجِنُّ أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٱلْغَيْبَ مَا لَبِثُوا۟ فِى ٱلْعَذَابِ ٱلْمُهِينِ ۝١٤
لَقَدْ كَانَ لِسَبَإٍۢ فِى مَسْكَنِهِمْ ءَايَةٌۭ ۖ جَنَّتَانِ عَن يَمِينٍۢ وَشِمَالٍۢ ۖ كُلُوا۟ مِن رِّزْقِ رَبِّكُمْ وَٱشْكُرُوا۟ لَهُۥ ۚ بَلْدَةٌۭ طَيِّبَةٌۭ وَرَبٌّ غَفُورٌۭ ۝١٥
فَأَعْرَضُوا۟ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ ٱلْعَرِمِ وَبَدَّلْنَـٰهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ أُكُلٍ خَمْطٍۢ وَأَثْلٍۢ وَشَىْءٍۢ مِّن سِدْرٍۢ قَلِيلٍۢ ۝١٦
ذَٰلِكَ جَزَيْنَـٰهُم بِمَا كَفَرُوا۟ ۖ وَهَلْ نُجَـٰزِىٓ إِلَّا ٱلْكَفُورَ ۝١٧
وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا قُرًۭى ظَـٰهِرَةًۭ وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ ۚ سِيرُوا۟ فِيهَا لَيَالِىَ وَأَيَّامًۭا ءَامِنِينَ ۝١٨
فَقَالُوا۟ رَبَّنَا بَـٰعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَجَعَلْنَـٰهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَـٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ ۝١٩
وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقًۭا مِّنَ ٱلْمُؤْمِنِينَ ۝٢٠
وَمَا كَانَ لَهُۥ عَلَيْهِم مِّن سُلْطَـٰنٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِٱلْـَٔاخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِى شَكٍّۢ ۚ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌۭ ۝٢١

৪. ২১ সুরা আম্বিয়াঃ ৭৮-৮২

"আর স্মরণ করো দাউদ ও সুলায়মানের কথা যখন তারা বিচার করছিল এক শস্যক্ষেত্র সম্পর্কে যেখানে রাত্রে এক লোকের ভেড়া ঢুকে পড়েছিল। আমি তাদের বিচার দেখছিলাম। আর আমি সুলায়মানকে এ-বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম।

আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সাথে আমার পবিত্র মহিমাকীর্তন করে। আমিই ছিলাম এইসবের কর্তা।

আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম, যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে; সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে না?

আর দূরস্ত বাতাসকে সুলায়মানের বশ করেছিলাম; তা তার আদেশ অনুসারে সে-দেশের দিকে বইত যার জন্য আমি মঙ্গল রেখেছিলাম। প্রত্যেক ব্যাপারই আমি ভালো করে জানি।

আর শয়তানের মধ্যে কিছু তার জন্য ডুবুরির কাজ করত, এ ছাড়া অন্য কাজও করত; আমি তাদের ওপর নজর রাখতাম।" 

ইংরেজি অনুবাদ:

"And ˹remember˺ when David and Solomon passed judgment regarding the crops ruined ˹at night˺ by someone’s sheep, and We were witness to their judgments.
We guided Solomon to the correct verdict, and to each of them We gave wisdom and knowledge. We subjected the mountains as well as the birds to hymn Our praises with David. We are the Doers ˹of all things˺.
We taught him the art of making body armour to protect you in battle. Will you then be grateful?
And to Solomon We subjected the raging winds, which by his command blew towards the land We had showered with blessings. We are the Knower of everything.
And ˹We subjected˺ some of the devils to dive for him and perform other duties. We were watching over them."

মূল আরবি:

وَدَاوُۥدَ وَسُلَيْمَـٰنَ إِذْ يَحْكُمَانِ فِى ٱلْحَرْثِ إِذْ نَفَشَتْ فِيهِ غَنَمُ ٱلْقَوْمِ وَكُنَّا لِحُكْمِهِمْ شَـٰهِدِينَ ۝٧٨
فَفَهَّمْنَـٰهَا سُلَيْمَـٰنَ ۚ وَكُلًّا ءَاتَيْنَا حُكْمًۭا وَعِلْمًۭا ۚ وَسَخَّرْنَا مَعَ دَاوُۥدَ ٱلْجِبَالَ يُسَبِّحْنَ وَٱلطَّيْرَ ۚ وَكُنَّا فَـٰعِلِينَ ۝٧٩
وَعَلَّمْنَـٰهُ صَنْعَةَ لَبُوسٍۢ لَّكُمْ لِتُحْصِنَكُم مِّنۢ بَأْسِكُمْ ۖ فَهَلْ أَنتُمْ شَـٰكِرُونَ ۝٨٠
وَلِسُلَيْمَـٰنَ ٱلرِّيحَ عَاصِفَةًۭ تَجْرِى بِأَمْرِهِۦٓ إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا ۚ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عَـٰلِمِينَ ۝٨١
وَمِنَ ٱلشَّيَـٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعْمَلُونَ عَمَلًۭا دُونَ ذَٰلِكَ ۖ وَكُنَّا لَهُمْ حَـٰفِظِينَ ۝٨٢

৫. ২ সুরা বাকারা: ১০২-১০৩

"আর সুলায়মানের রাজত্বে শয়তানেরা যা আওড়াত তারা (সাবাবাসীরা) তা মেনে চলত। সুলায়মান অবিশ্বাস করে নি, বরং শয়তানেরাই অবিশ্বাস করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত (সেই) জাদু যা বাবেল শহরের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর অবতীর্ণ হয়েছিল।

তাই 'আমরা তো তোমাদের জন্য ফিৎনা (পরীক্ষাস্বরূপ)। তোমরা অবিশ্বাস করো না।'-এই না বলে তারা কোনো মানুষকে শিক্ষা দিত না। এ-দুজনের কাছ থেকে তারা এমন বিষয় শিক্ষা করত যা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারতো তবু আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারও কোনো ক্ষতি করতে পারতো না।

তারা যা শিক্ষা করতো তা তাদের ক্ষতিসাধনই করতো, আর কোনো উপকারে আসত না। আর তারা ভালো করেই জানত যে, যে-কেউ তা কিনবে পরকালে তার কোনো অংশ নেই। আর যদি তারা জানত, তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট। আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত তবে নিশ্চয় তারা আল্লাহর কাছে ভালোই পুরস্কারই পেত, যদি তারা জানত। "

ইংরেজি অনুবাদ:

"They ˹instead˺ followed the magic promoted by the devils during the reign of Solomon. Never did Solomon disbelieve, rather the devils disbelieved. They taught magic to the people, along with what had been revealed to the two angels, Hârût and Mârût, in Babylon. The two angels never taught anyone without saying, “We are only a test ˹for you˺, so do not abandon ˹your˺ faith.” Yet people learned ˹magic˺ that caused a rift ˹even˺ between husband and wife; although their magic could not harm anyone except by Allah’s Will. They learned what harmed them and did not benefit them—although they already knew that whoever buys into magic would have no share in the Hereafter. Miserable indeed was the price for which they sold their souls, if only they knew!
And had they believed and been mindful of Allah, they would have certainly received a far better reward from Allah, if only they knew. "

মূল আরবি:
وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَـٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَـٰنَ ۖ وَمَا كَفَرَ سُلَيْمَـٰنُ وَلَـٰكِنَّ ٱلشَّيَـٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلْمَلَكَيْنِ بِبَابِلَ هَـٰرُوتَ وَمَـٰرُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌۭ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيْنَ ٱلْمَرْءِ وَزَوْجِهِۦ ۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا۟ لَمَنِ ٱشْتَرَىٰهُ مَا لَهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ مِنْ خَلَـٰقٍۢ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ ۝١٠٢
وَلَوْ أَنَّهُمْ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَمَثُوبَةٌۭ مِّنْ عِندِ ٱللَّهِ خَيْرٌۭ ۖ لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ۝١٠٣

* লেখাটা নিয়ে Grok AI-এর পর্যবেক্ষণ:
** অনুবাদে Grok AI-এর মতামত চাইনি এই কারণে, যেহেতু বাংলা অনুবাদটা হচ্ছে, বিচারপতি হাবিবুর রহমানের।


No comments:

WhatsApp