Search

Saturday, May 9, 2026

অলৌকিক এক সাধু, মাদার তেরেসা!

ক্রিস্টোফার হিচেন্সের Hell’s Angel ডকুমেন্টারি

১. চিকিৎসায় গাফেলতি ও ব্যথা-নাশক না দেওয়ার অভিযোগ: Missionaries of Charity-র হোমগুলোতে রোগীদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হত না। 

Dr. Robin Fox, The Lancet এর সম্পাদক, ১৯৯৪ সালে কলকাতার Nirmal Hriday ভিজিট করে লেখেন:

"lack of good analgesia marks Mother Teresa's approach as clearly separate from the hospice movement"। 

গরীব রোগীদেরকে ডায়াগনসিসের ভয়াবহ অবহেলা করা হতো! স্টেরিলাইজেশনের কোনও বালাই ছিল না, তীব্র ব্যাথায় শক্তিশালী পেইনকিলার থাকত না!

Hemley Gonzalez, প্রাক্তন ভলান্টিয়ার বলেছিলেন:

"Nuns washed needles with tap water before reusing them"।

টার্মিনাল রোগীদের চুল কাটতে নিষেধ করত। তাদের যুক্তি ছিল, কী দরকার?:

"কারণ তারা এমনিই মরবে"।

S. Bedford, সাংবাদিক, টয়লেট প্রসঙ্গে বলেন,

"slick with water, urine and feces... many had to crawl through the mess"।

অবশ্য মাদার তেরেসার বক্তব্য ছিল ভয়ংকর অমানবিক:

"I think it is very beautiful for the poor to accept their lot, to share it with the passion of Christ"।

অথচ তিনি নিজে অসুস্থ হলে আমেরিকার আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতেন।

. মৃত্যুর পূর্বে ধর্ম পরিবর্তন / গোপন ব্যাপটিজম! অভিযোগ আছে অচেতন/মুমূর্ষু রোগীদের ব্যাপটিজম করানো হত।

সোর্স: Aroup Chatterjee, ব্রিটিশ ডাক্তার ও লেখক:

"To convert a dying, unconscious person is very, very low behavior... Mother Teresa did that on an industrial basis"।

Susan Shields, প্রাক্তন MoC সদস্য বলেছিলেন:

সিস্টাররা মাথা ঠান্ডা করার ভান করে ভেজা কাপড় দিয়ে গোপনে ব্যাপটাইজ করত।

এদিকে মাদার তেরেসা নিজে ১৯৯২ সালে ক্যালিফোর্নিয়ার Scripps Clinic-এ বলেন:

"Not one has died [in Nirmal Hriday] without receiving a special ticket for St Peter..."।

এমনিতে মাদার তেরেসার প্রতিষ্ঠান MC-র অফিসিয়াল অবস্থান ছিল:

"We shall not impose our Catholic Faith on anyone... it is never lawful for anyone to force others to embrace the Catholic Faith"।

৩. ফান্ড বিষয়ক অস্বচ্ছতা! 

অভিযোগ: শত শত মিলিয়ন ডলার তোলা হলেও বেশিরভাগ খরচ হত না, হিসাব গোপন।

সোর্স: Serge Larivée et al, Université de Montréal রিসার্চ ২০১৩:

"Millions of dollars were transferred to the MCO's various bank accounts, but most of the accounts were kept secret"।

"Given the parsimonious management... one may ask where the millions of dollars for the poorest of the poor have gone?"।

Aroup Chatterjee: MoC ফান্ডের মাত্র ৭% চ্যারিটিতে যায়, বাকিটা অর্ডার সম্প্রসারণে [*]। ১৯৯৭ সালে মাদার তেরেসার মৃত্যুর সময় ৫১৭টা মিশন ছিল ১০০+ দেশে!

৪. বিতর্কিত ফান্ডের উৎস! অভিযোগ আছে স্বৈরশাসকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল।

সোর্স: ১৯৮১ সালে হাইতির স্বৈরশাসক Jean-Claude Duvalier-এর কাছ থেকে Legion of Honour ও অনুদান গ্রহণ। Duvalier-কে প্রশংসা করেন "love for the people" এর জন্য।

আলবেনিয়ার কমিউনিস্ট ডিক্টেটর Enver Hoxha-র কবরে মালা দেন, রোমানিয়ার Nicolae Ceaușescu-র সাথে সুসম্পর্ক।

ক্রিস্টোফার হিচেন্সের Hell’s Angel ডকুমেন্টারি ১৯৯৪ ও The Missionary Position বই।

৫. জন্মনিয়ন্ত্রণ ও গর্ভপাতের বিরোধিতা। অভিযোগ আছে এই উদ্যোগ দরিদ্রদের দুর্দশা বাড়িয়েছেন।

সোর্স: Christopher Hitchens: 

"accused her of exacerbating the plight of the poor with her staunch opposition to contraception and abortion"।

মাদার তেরেসার নোবেল ভাষণ, ১৯৭৯:

abortion was the "greatest destroyer of peace"।

AIDS ও জনসংখ্যা সমস্যার এলাকাতেও কনডম বিরোধিতা করা হয়েছিল!

৬. কষ্টকে মহিমান্বিত করা! সোর্স: হিচেন্স ১৯৮১ সালের কোট দেন:

"I think it is very beautiful for the poor to accept their lot, to share it with the passion of Christ"।

৭. প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের অভাব! সোর্স: ভারতে বন্যা বা ভোপাল গ্যাস দুর্ঘটনায় "numerous prayers and medallions of the Virgin Mary but no direct or monetary aid"।

৮. নিজের জীবন ও আদর্শের ফারাক! মাদার তেরেসা যখন হার্টের অসুখে ভুগতেন তখন ক্যালিফোর্নিয়া, রোম, দিল্লির দামী হাসপাতালে উন্নত চিকিৎসা নিতেন। অথচ কলকাতার রোগীদের জন্য মরফিন পর্যন্ত দিতেন না। Aroup Chatterjee এটাকে "two-tier system" বলেছেন।

৯. সাধু ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন! 

সাধু হতে ২টা অলৌকিক ঘটনা লাগে। মাদারের প্রথম অলৌকিক ঘটনা: Monica Besra নামে এক আদিবাসী মহিলার পেটের টিউমার লকেট ছোঁয়ানোর পর সেরে যায়। কিন্তু Monica Besra-র স্বামী ও ডাক্তাররা পরে বলেন, টিউবারকুলোসিস ও ওভারিয়ান সিস্ট ছিল, ৯ মাসের ওষুধে সেরেছে। Vatican-এর দল এটা মানেনি।

১০. কলকাতার দারিদ্র্যকে "ব্র্যান্ডিং" করা।

Aroup Chatterjee এর বই "Mother Teresa: The Final Verdict"। তিনি বলেন মাদার কলকাতাকে "city of lepers and beggars" হিসেবে বিশ্বে তুলে ধরেন, যা পর্যটন ও বিনিয়োগের ক্ষতি করেছে। তিনি "poverty porn" টার্ম ব্যবহার করেন।

১১. Charles Keating-এর সাথে সম্পর্ক! আমেরিকান ফাইনান্সার Charles Keating, ১৯৮০ দশকে Savings & Loan কেলেঙ্কারিতে ২৫২ মিলিয়ন ডলার জালিয়াতি করে। Keating মাদারকে ১.২৫ মিলিয়ন ডলার দেন। Keating জেলে গেলে মাদার ক্যালিফোর্নিয়ার বিচারককে চিঠি লিখে ক্ষমা চান। তখন LA-এর ডেপুটি DA Paul Turley মাদারকে চিঠি লিখে বলেন: "আপনি চুরির টাকা ফেরত দিন"। মাদার উত্তর দেননি।

১২. মানসিক সংকট ও "অন্ধকার রাত"! 

মৃত্যুর পর প্রকাশিত চিঠি "Come Be My Light" ২০০৭। সেখানে মাদার তেরেসা লেখেন, ৫০ বছর ধরে:

"I have no faith... no love, no zeal... Heaven means nothing to me"।

Vatican বলে এটা "dark night of the soul", সাধুদের হয়। সমালোচকরা বলেন, যিনি নিজে ঈশ্বরে বিশ্বাস হারান তিনি অন্যকে ধর্মান্তর করেন কেন।

* অর্ডার, Missionaries of Charity: 

এটা একটা ধর্মীয় সংগঠন। নান-ব্রাদারদের অর্ডার। মাদার তেরেসা প্রতিষ্ঠা করেছেন ১৯৫০ সালে।

১. চ্যারিটিতে যায় সরাসরি গরিবের পিছনে খরচ। খাবার, ওষুধ, কম্বল, চিকিৎসা, স্যানিটেশন। Aroup Chatterjee বলছেন: ফান্ডের মাত্র ৭% এই খাতে যায়।

২. আর অর্ডার সম্প্রসারণে যায় সংগঠন বড় করার পিছনে খরচ। যেমন: 

- রোম, নিউ ইয়র্ক, লন্ডনে নতুন হাউজ কেনা।

- ৫০০০+ নানের থাকা-খাওয়া-কাপড়-ট্রেনিং। 

- ভ্যাটিকানে লবিং, সাধু ঘোষণার আইনি খরচ। 

- বিশ্বজুড়ে মিশনারি পাঠানোর প্লেন ভাড়া। 

- প্রিন্টিং, মিডিয়া, ডকুমেন্টারি।

১৯৯৭ সালে মাদারের মৃত্যুর সময়: ৫১৭টা মিশন, ১৩৯টা দেশে। ১৯৫০ সালে ছিল ১টা। Chatterjee-র পয়েন্ট: কোটি কোটি ডলার উঠেছে "poorest of the poor" এর নামে। 

কিন্তু সেই টাকায় গরিবের ভাগ্য বদলায় নাই। বদলিয়েছে MoC-র সাইজ। গরিব আগের মতোই গরিব, কিন্তু অর্ডার হয়ে গেছে গ্লোবাল কর্পোরেশন।


No comments: