Search

Wednesday, May 6, 2026

কারামতিদের হাতে 'হাজরে আসওয়াদ' লুট!

সালটা ৩১৭ হিজরি / ৯৩০ খ্রিস্টাব্দ।

কারামতিরা ছিল, পূর্ব আরব বাহরাইনের ইসমাইলি শিয়াদের উগ্র শাখা। এদের নেতা ছিলেন, 'আবু তাহির আল-জান্নাবি'।

এদের আকিদা ছিল হজ বিদআত, কাবা পাথরপূজা এগুলো শরিয়ত বহির্ভূত! মক্কায় হামলা কবে, কিভাবে হলো? ১১ জানুয়ারি ৯৩০ খ্রি, ৮ জিলহজ ৩১৭ হিজরি, হজের দিন।

আবু তাহির মুসলিম হিসাবে হজ করতে এসেছি বলে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে মক্কায় ঢোকে। কাবায় ঢুকে তার দলবল সহ তাওয়াফরত হাজিদের কচুকাটা করে। লাশের-পর-লাশ জমজমে ফেলে। মক্কার গভর্নর মুহাম্মদ ইবনে ইসমাইলও নিহত হন। ইবনে কাসীর ও ইবনুল আসীর বর্ণনা দেন প্রায় ৩০,০০০ হাজি নিহত হয়েছিলেন। 

কাবা লুট করে সব অলংকার, দরজা খুলে নেয়। শেষে 'হাজরে আসওয়াদ' উপড়ে ফেলে। আবু তাহির পাথরকে গাঁইতি দিয়ে আঘাত করে, উটের পিঠে করে পূর্ব আরবের আল-আহসা/হাজার-এ নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল হজকে মক্কা থেকে নিজেদের মসজিদ ‘মসজিদ আদ-দিরার’-এ সরিয়ে নিয়ে যাওয়া।

'হাজরে আসওয়াদ' ২২ বছর ৯৩০ থেকে ৯৫২ খ্রি পর্যন্ত এদের কাছেই ছিল! এদিকে কারামতিরা আবার ফাতেমিদের মিত্র ছিল। ফাতেমি খলিফা আল-মানসুর বিল্লাহ, ৯৫১ সালের দিকে ধমক দিয়েছিলেন ফেরত দেওয়ার জন্য। আব্বাসিরাও আবু তাহিরকে ফেরত দিতে বলেন।

খলিফা আল-মুকতাদির বা আল-কাহিরের সময়ে, ৯৩০-৯৩৩ এর দিকে ফেরত দেওয়ার জন্য ৩০,০০০ দিনারও দেন, যদিও কিছু ইতিহাসবিদ এটা অস্বীকার করেন বা এটা নিয়ে সন্দেহ আছে।

বর্ণনাটা ইবনুল আসীর এবং ইবনে কাসীরের, ৯৫২ খ্রি, ৩৩৯ হিজরিতে কুফার মসজিদে হাজরে আসওয়াদ বস্তায় ভরে ফেলে রেখে যায়। সাথে একটা চিরকুট:

“By command we took it, and by command we have brought it back”।

চুরির সময় 'হাজরে আসওয়াদ' ৭ টুকরা হয়। এখন অবশ্য ৮ টুকরা রুপার ফ্রেমে আটকানো। পাথর চুরির পর রুপা দিয়ে বাঁধানো হয় আব্বাসি খলিফা আল-মুতি বিল্লাহর সময়ে, ৯৫২ সালে।

ফেরত আসার পরও বিতর্ক ছিল এটা আসল কিনা! পাথর ৯৫২ খ্রি, ৩৩৯ হিজরি ফেরত আসার পর কাজি এবং গণ্যমান্য ব্যক্তি এটা পরখ করে নিশ্চিত হন।

কারামতিরা ভাবেছিল কাবা ধ্বংস করলে নতুন যুগ আসবে। ২২ বছর সীমিত আকারে হজ হয়েছে এ সত্য  কিন্তু নিজেরাই ধ্বংস হয়ে গেল, ১০৭৭ সালে বিলুপ্ত!

* ইবনে কাসীর, আল-বিদায়া ওয়ান-নিহায়া: ইবনুল আসীরের বরাতে বলেন, ৩১৭ হিজরিতে কারামতিরা ৮ জিলহজ কাবায় হামলা করে, হাজিদের হত্যা করে, হাজরে আসওয়াদ নিয়ে যায়।

ইবনে আব্বাস রা.: “হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহিম জান্নাতের দুই ইয়াকুত”।

অবশ্য উমর রাঃ প্রতিক্রিয়া ছিল এমন: 

“আমি জানি তুমি পাথর। ক্ষতি-উপকার করতে পারো না। রাসূল ﷺ কে চুমা দিতে দেখছি বলে দিই”। 

** মূল রেফারেন্স:

1. Al-Tabari, Ibn Kathir, Ibn al-Athir—প্রাথমিক ইতিহাস

2. Wikipedia: Sack of Mecca, Abu Tahir al-Jannabi

3. IslamWeb Fatwa 16666, কারামতিদের ঘটনা

4. Life in Saudi Arabia, পাথর ২৩ বছর হারানো ছিল না!


No comments: