পুলিশের কী অপরূপ দেহভঙ্গি!
পুলিশ কী চমৎকার ল্যাং মারে! এই পুলিশকে জাতীয় ফুটবল দলে নিয়ে যেতে হবে, দ্রুত।
মসজিদে পুলিশ কেবল নামাজ পড়তেই যায় না, পেটাতেও!
পুলিশ চলন্ত বাসের বাস-যাত্রিকেও পেটায়—ভাগ্যিস, চলন্ত বাসটা বেঁচে যায়।
রেহাই নাই, ওরে; রেহাই নাই—সাংবাদিক কোন ছার!
পুলিশ বলছে, 'আয়, হাদির লাশ নিয়ে যা'। এটা পুলিশ ভুল বলেছে! এটা বলাই সমীচীন ছিল, আয়, 'হাদির কঙ্কাল নিয়ে যা'।
পুলিশদের ভাব দেখে মনে হচ্ছে, এরা এই মানুষটাকে ল্যাম্পপোস্ট মনে করেছে।
আমাদের ডিএমপি কমিশনার 'সাদা পোশাকে', সরি, বেগুনি পোশাকে বলছেন, 'পেটাও-পেটাও, মারো-মারো...'।
লাঠি নিয়ে বেগুনি পোশাকের যে ভদ্রলোক মারামারি করছেন—লাল পোশাকের কেউ লাঠিটা ধরে ফেললে আইনের চোখে বেগুলি-লালের কোন পার্থক্য আছে কিনা এটা আইনের লোক ভাল বলতে পারবেন...!
No comments:
Post a Comment