Search

Sunday, September 20, 2026

একজন অপ্রতিম, একটি আইফোন এবং 'খুনি আমরা'!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অপ্রাপ্তবয়স্ক সন্তান আইফোনের জন্য খুন হয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে—যাদের ধরা হয়েছে এরা খুনি না, আসলে আমরা সবাই খুনি!

যে মানুষটা এই লেখাটা দিয়েছেন তিনি বালক অপ্রতিমের মৃত্যুতে উল্লসিত। কারণ তার কঠিন ধারণা, এই ছেলেটির মা তার নেত্রীর বিপক্ষে ছিলেন। শুশান্ত নামের এই মানুষটাকে(!), উন্নত দেশে বসবাস, উন্নত শিক্ষা, উন্নত খাবার কোনটাই  মানুষ বানাতে কাজ করেনি! সমস্ত বিদ্বেষ উগরে দিয়ে তৈরি করেছে পরোক্ষ এক খুনি!

কেন? কারণ তিনি আওয়ামীলীগের ডাই হার্ড কর্মী! একজন কঠিন দলবাজ যিনি দলের কাউকে খুন করতে দেখলেও উদাস হয়ে আকাশের সৌন্দর্য দেখে বিড়বিড় করবেন: 'এটা খুন না, এটা মুন'! তিনি অপ্রতিমের পরোক্ষ খুনি!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা গিয়েছিল শিক্ষা অর্জনে। তারা আওয়ামোলীগের কর্মীর নামে একজন মানুষকে যেভাবে নির্যাতন করছে—এরা দলবাজির নামে হাত পাকাচ্ছে কেবল। দলবাজী, দলের দোহাই দিয়ে যে-কোন অন্যায় জাস্টিফাই হয়ে যাচ্ছে। কালে-কালে এরাই হয়ে উঠবে একেকটা হিংস্র খুনি! সাবজেক্ট বদলাবে কেবল—অপ্রতিমের জায়গায় আসবে প্রতিম! 

আর আমরা, 'সাধারণ তামাশাবাজ', পূর্বে শিবির-বিএনপি'র নামে কাউকে মেরে ফেললে নির্বিকার ভঙ্গিতে আকাশ দেখতাম; এখনও আকাশ দেখি নিষিদ্ধ সংঘটন-আওয়ামীলীগ নামে কাউকে মেরে ফেললে। আকাশ দেখতে-দেখতে আমরাও পরোক্ষ খুনি হয়ে যাচ্ছি।

আমাদেরকে যারা নিরাপত্তা দেবেন, সেই পুলিশ পয়সা খেয়ে যে তুহিনকে ছেড়ে দিল সেই পুলিশও পরোক্ষ খুনি। এই ঘুষখোর পুলিশরাই  অপ্রতিমকে খুন করতে তুহিনকে তৈরি করেছেন!

এখন ভার্চুয়াল জগতে লোকজন পারে না নগ্ন হয়ে যেতে। এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা—কোনটা এআই, কোনটা এআই না এটা বোঝা প্রায় অসম্ভব! আবার কোনটা মেকি, কোনটা আসল ভিডিও ক্লিপ এটাও ধরা মুশকিল!

তারপরও আমরা যদি এই ভিডিও ক্লিপটাকে একটা উদাহরণ হিসাবে ধরি, এই হচ্ছে এখনকার প্রজন্ম! আচ্ছা, এর কোন পরিবার-পরিজন নেই? যে একে বোঝাতে পারে যে, ধান গাছ দিয়ে তক্তা হয় না!

অপ্রতিম নামের এই বালকের হাতে কে-কারা বাইক তুলে দিল!
কীভাবে সে দিনের-পর-দিন টিকটক করে গেল! সে কেমন করে আইফোন উঠিয়ে নিয়ে যায়? ওর এই সমস্ত কর্মকান্ড, এটা বাবা-মা-ভাই-বোন-স্বজন কারো চোখে পড়ল না? এরাও পরোক্ষ খুনি!  

আমদের দেশের সেরা সন্তান যাকে আমরা কর্ণেল অলি নামে চিনতাম এখন 'নষ্ট অলি' নামে চিনি!

তিনি যখন এই ভাষায় কথা বলেন তখন এই প্রজন্ম দিক ভ্রষ্ট আদর্শহীন একটা নষ্ট প্রজন্ম হিসাবে গড়ে উঠবে এতে অবাক হওয়ার কিছু নেই!

এই 'নষ্ট অলি'-ও একজন পরোক্ষ খুনি কারণ আমাদের প্রজন্মের কাছে উদাহরণ দেখাবার লোকের বড় অভাব...!

একজন ডাকাত, ছিনতাইকারী ৪৫টা মামলায় ৪৫বার জামিন পায়। কে দেয় এই জামিন। পুলিশের কী ঠ্যাকা পড়েছে জীবনের ঝুঁকি নিয়ে একে ধরবে আর জাজ জামিন দিয়ে দেবেন?
কোন জাজরা এই সমস্ত ভয়ংকর সন্ত্রাসীদেরকে জামিন দেন? সেই জাজদেরকে কি শাস্তির মুখোমুখি হতে হয়? ওই জাজরাও অপ্রতিমের পরোক্ষ খুনি!

এই জাজদের কর্মকান্ড যিনি খুব কাছ থেকে দেখতে পারতেন, আমাদের আইনমন্ত্রী, তিনি পড়ে আছেন উকিলদের প্রেম নিয়ে:
হায় প্রেম! পরোক্ষ...! 



No comments:

WhatsApp