Search

Saturday, August 22, 2026

তমিজ—বেতমিজ!

আমার পিশাচ এবং পিচাশ গুলিয়ে যায়! কিন্তু পিচাই নিয়ে সমস্যা নেই—সুন্দর পিচাইয়ের নাম কে না জানে! আমরা যেমন ছাগল-সাইকেল বেঁধে রাখি তেমনি সুন্দর পিচাই জেটপ্লেন বেঁধে রাখে—কখন কোথায় যাওয়া লাগে। তার মাথার দাম কত টাকা সে নাহয় বাদই দিলাম। কিন্তু, একটা কিন্তু থেকে যায়...!

পায়ের উপর পা তুলে বসা যাবে না এমন না কিন্তু জুতার নীচটা অডিয়েন্সের নাকের ডগায় তাক করে রাখা যাবে না। কেন? 'শো সাম রেসপেক্ট'—পাঠক আছে তো লেখক আছেন—অডিয়েন্স আছে বলে বিভিন্ন বিখ্যাতরা আছেন—শ্বাস আছে বলে আপনি আছেন।

এই যে আরেকটা। বেতমিজ!

ওয়েল, কেন এভাবে পা তুলে বসা যাবে না এর ব্যাখ্যা আমি পূর্বে দিয়েছি। নতুন-কোন ব্যাখ্যায় যাব না যে জুতার তলার গোবর দেখা যাবে এই আশংকায়। এটা বাজারে টিকবে না কারণ এরা যেসব দামী-দামী জুতা পরেন সেখানে গোবর লেগে থাকার অবকাশ কোথায়!
আমাদের আসিফ মাহমুদ ভূঁইয়াই নাকি ছাত্রবেলায় ১৫/২০ হাজার টাকার জুতা পরতেন: 
ওহ-হ, এটা বলতে ভুলে গেছি আসিফ মাহমুদ ভূঁইয়া কেবল হাঁটার সময় স্যান্ডেল পরতেন:

হালে আমরা ফাহাম আব্দুস সালামকে দেখলাম! তিনি আবার বি-রা-ট মটিভেশনাল স্পিকার! অনেক কিছু শেখান। কিন্তু কোথায় কীভাবে বসতে হয় সেটা নিজে শেখেননি!

এই যে আমাদের টর্চলাইট, আলোর মশাল জনাব, শাইখ সিরাজ। মিডিয়া টাইকুন।
তিনি যে মানুষটার সাক্ষাৎকার বা আলাপচারিতা করছেন তিনি, মনজুর হোসেন (মঞ্জুর শেখ নামেও পরিচিত)। তিনি একটা অসাধারণ কাজ করে ফেলেছেন। যে কালো-চাল দেশে চাষ হত না—বিদেশ থেকে আমদানি করা লাগত। দাম ১০০০ টাকা কেজি ছিল! সেই কালো চাল চাষ করে দামটা আমাদের হাতের নাগালে নিয়ে এসেছেন। আলাপচারিতার পুরো সময়টা শাইখ সিরাজ এই মানুষটা, মনজুর হোসেনকে তুমি-তুমি করে বলেছেন!

স্যার, শাইখ সিরাজ, মে আই আস্ক, হোয়াই? আপনি কোথাকার লাটসাহেব? চ্যানেল আইয়ে চাটুকারিতা করে-করে আপনারা একটা পর্যায়ে চলে গেছেন [] নইলে কে জানে ডান্ডা নিয়ে উত্তরা বা বসুন্ধরায় অন্য-কারো বাড়ী পাহারা দিতেন! মাশাল্লা, মুখ না লাগুক, আপনার স্বাস্থ্য ভাল। তেল-মাখানো একটা ডান্ডা নিয়ে বসলে...।
ওহ, ডিয়ার স্যার শাইখ সিরাজ, খালেদ মুহিউদ্দিনের ভাষায় 'অভয় দেন তো বলি', পুরো সময়টা আপনি বসে ছিলেন অথচ ওই মানুষটা দাঁড়িয়ে ছিলেন। কেন? প্লিজ, আপনি আবার এটা বলবেন না যে আপনার শরীরের মত পেছনটাও ভারী—তাহলে কিন্তু আপনার তকলিফ দেখে আমার এক চোখে পানি, এক চোখে জল চলে আসবে। আমি কেঁদে ফেলব...! 

সূত্র:
১. একজন তেলতেলে ফরিদুর রেজা সাগরhttps://www.ali-mahmed.com/2026/05/blog-post_264.html?m=1





No comments:

WhatsApp