Search

Wednesday, April 15, 2026

মন্ত্রী বাহাদুর বনাম 'ছোটে বাহাদুর'!

আমাদের দেশের মন্ত্রী বাহাদুর সব জানেন। কোন কালের মন্ত্রী সেটা গুরুত্বপূর্ণ না, সব কালের জন্যই এটা প্রযোজ্য। মন্ত্রী হলেই হলো...!

আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পূর্বেও একবার শিক্ষার দায়িত্বে ছিলেন। এবং হেলিকপ্টারে করে হুটহাট হাজির হয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন।

এবার তিনি এই বয়সেও যে ভঙ্গিতে সংসদে প্রবেশ করলেন তা সিনামাকেও হার মানায়!



তেল ক্রাইসিসে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ৩ দিন অন-লাইন ক্লাস হবে ৩ দিন অফ-লাইনে মানে সশরীরে। মন্ত্রী বাহাদুর বলেছেন এর উপর তো আর কথা চলে না কিন্তু এই বাচ্চা ছেলেটির কথা ভিন্ন:
আনুষ্ঠানিক ভাবে স্কুলপড়ুয়া একটা বাচ্চার হাতে স্মার্টফোন তুলে দেওয়া আর তাকে পঙ্গু করে দেওয়ার মধ্যে কোন পার্থক্য  নাই। চুরি-চামারি করে ফোন ব্যবহার করা আর পড়ার নাম করে ফোন—আমি অনেক বাচ্চার স্ক্রিণ-টাইম ১২/১৪ ঘন্টাও দেখেছি! কী ভয়াবহ, কী ভয়ানক! একটা ভয়ংকর প্রজন্ম বড় হচ্ছে!
আর ফোন কোম্পানিগুলো ডেটা বিক্রির নামে যে লুটপাট করছে তা নিয়ন্ত্রণ বহির্ভূত।


তিনি আবার স্কুলের বাচ্চাদের কাছে জানতে চাইছেন তারা খালেদা জিয়ার নাতনি প্রধানমন্ত্রীর মেয়ের নাম জানে কিনা?
তিনি এটাও সোল্লাসে বললেন, 
তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে...। 
রাজনীতিই যদি মূল উদ্দেশ্য থাকে তাহলে পড়াশোনা করে আর কী হবে!

আমাদের মন্ত্রী বাহাদুর যেটা বুঝতে পারছেন না সেটা ছোট একটা বাচ্চা বুঝতে পারছে। কিন্তু মন্ত্রী বলে কথা!

যেমনটা ছোট একটা বাচ্চা জানে মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে হয়, 'স্পারকল ক্যান্ডেল' না। 

No comments: