সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে!
'কোথায় যেতে হবে? থানায়, থানায় যেতে হবে'?
গভীর ঘুমে ঘুমিয়ে থাকা একটা বয়স্ক মানুষ এমন কথা কেন বলবেন!
নুরুল ইসলাম নাহিদের স্ত্রী বলছেন, পুলিশ আসার আগে লোকজন বাসায় ঢুকে মেয়ের গহনাগাঁটি তাঁদের মূল্যবান সব কিছু নিয়ে গেছে! অনেকে এই ঘটনাকে হৃদয়বিদারক বলবেন কিন্তু এটাকে লুট বলা যাবে না। এটা যুদ্ধ জয়ের হক!
ভাবা যায়, ১৪টা মামলার আসামী এই লোক, নুরুল ইসলাম নাহিদ!
এমনিতে আওয়ামীলীগের মন্ত্রী বা কানেকশন থাকার কারণে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়ে থাকলে আওয়ামী শাসনামলে যত গাছ জন্ম নিয়েছে সব কেটে ফেলতে হবে! এবং যারা, যেমন, সারজিস আলম—ওই সময় বঙ্গবন্ধু বলে-বলে মুখে ফেনা তুলে ফেলেছে!
ক্রমশ আওয়ামী আমলের সবই ফিরে এসেছে। বাকী আছে গুম—এটা ফিরে এলেই ষোলোকলা পূর্ণ হয়!
নুরুল ইসলাম নাহিদ, আপনি পুলিশকে ধন্যবাদ দিন, আওয়ামী আমলের মত আপনাকে গুম [১] করা হয়নি!
আর আপনি ধরে রাখেন, বিজ্ঞ আদালত ওরফে জজ সাহেব আপনাকে জামিন দেবেন না। এবং আপনি এটাও ধরে রাখেন, এটা ওয়ান ওয়ে জার্নি...!
সূত্র:
১. গুম: https://www.ali-mahmed.com/search/label/%E0%A6%97%E0%A7%81%E0%A6%AE?m=1
No comments:
Post a Comment