Search

Wednesday, November 18, 2026

গুন্ডারাজ!

এই দেশে আইন বলতে কিছু অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না! যতসব টোকাইদের হাতে এখন আইন!

সাঈদ খোকনের আইনজীবি, এডভোকেট শামীম আল সাইফুল সোহাগকে যে প্রকারে অমানবিক হেনস্তা, নির্যাতন করা হয়েছে এ অকল্পনীয়!

দিনদুপুরে কোর্ট প্রাঙ্গনে থেকে এহেন কর্মকান্ড যারা করতে পারে এদের পক্ষে হেন কোন কাজ নাই যা করা সম্ভব না!


মানুষটা পানি খেতে চাইছে!

"...একজন বলছে, একে মুত খাওয়ানো দরকার আর আপনি কন পানি দিতে...!"





আচ্ছা, আমাদের 'জমিদারের নাতি' সারজিস আলমের [১] জন্য কী অন্য নিয়ম?

আওয়ামীলীগ আমলের সবই ফিরে এসেছে প্রবল বেগে—কেবল গুমটা [২] বাকী...!

সূত্র:
১. সারজিস: https://www.ali-mahmed.com/2026/04/blog-post_16.html?m=1

২. গুম: https://www.ali-mahmed.com/search/label/%E0%A6%97%E0%A7%81%E0%A6%AE?m=1

No comments:

WhatsApp