সে কবেকার কথা! জেমস মাতাল অবস্থায় মঞ্চে উঠেছিলেন! এই কারণে দর্শকের কাছে ক্ষমাও চেয়েছিলেন। আমরা এপ্রিসিয়েট করি।
অডিয়েন্সে—দর্শকের কাছে যে স্থির থাকতে পারে না তাকে আমি 'অস্থির তেলাপোকা' মনে করি। তেলাপোকাকে কমোডে মানায় অন্যত্র না, স্টেজে তো কদাপি না!
যাই হোক, রামের যেমন সুমতি হয়েছিল আমরা জেমসের সুমতি নিয়েও আশাবাদী ছিলাম!
হালে, জেমস গান গাইতে গিয়েছিলেন রোমে। এরা থাকার হোটেলের যে অবস্থা করে রেখেছিলেন তাতে লজ্জায় মাথা কাটা যায়—মনে হচ্ছিল এটা পশুর-হোটেল! অথচ একটা পশু, বেড়ালও তার ময়লা চোখের নিমিষে লুকিয়ে ফেলে।
যে প্রকারেই হোক ঘটনা ঘটে গেছে। দুঃখপ্রকাশ দূরের কথা জেমস এই পশুসুলভ নোংরামির পক্ষে সাফাই গাইছেন।
ইয়াং পোলাপানরা এটা করেছে...এইটা কোন বিষয় না, হেন-তেন!
আ-হা, ইয়াং পোলাপান হওয়া খুব মজা দেখছি। একদা এরা সুইমিংপুলে মুত্র-বিসর্জন করবে আপনি বোতলে করে জমিয়ে তাদের বিরাট কর্মকান্ড আমাদের দেখাবেন। কখনো-বা বাচ্চা মেয়েকে নির্যাতন করবে আপনি 'ছেনেহের' চোখে দেখবেন। রসিয়ে-রসিয়ে গল্প করবেন! ইয়াং হওয়ার অনেক সুবিধা, তাই না?

No comments:
Post a Comment