প্রাগৈতিহাসিক কালের কথা। (২০০৫-৬-৭-৮-৯-১০...), যখন আজকের 'এফবি স্টারদের' জন্ম হয়নি! ওসময় যারা অনলাইন—ব্লগস্ফিয়ারে লিখতেন, মাঠ কাঁপিয়ে 'ব্ল্যাক স্ট্যালিয়ন' দাবড়ে বেড়াতেন; তখন জনে-জনে বোঝাতে হত 'বোল্গার' জিনিসটা কী—খায়, না পান করে!
সেসময় দেশের সাবেক প্রধানমন্ত্রী পর্যন্ত বলে বসলেন, ব্লগাররা নাস্তিক! কী পরিমাণে জ্ঞানের স্বল্পতা থাকলে এবং কী পরিমাণ ধর্মীয় জ্ঞান না-থাকলে একটা মানুষ এহেন মন্তব্য করতে পারেন!
এ সত্য, ব্লগিংয়ের যে অভাবনীয় শক্তি তা অনেকের কাছে হয়ে গেল 'বানরের হাতে ক্ষুর'! বানর যেমন যাকে পায় তাকেই ক্ষুর দিয়ে পোচ দেয় এদের অনেকেই তাই শুরু করল! এদের পরিমাণ অবশ্য খুবই অল্প ছিল কিন্তু এরা লেখালেখির কফিনে পেরেক ঠুকল।
শেষ পেরেকটা ঠুকলেন 'খুনের উস্কানিদাতা' 'আমার দেশ'-এর মাহমুদুর রহমান। পশ্চাদদেশের ক্ষুদ্র ক্ষত চুলকে সমস্ত শরীরে ছড়িয়ে দিলেন। এই অপদার্থের জানা নেই যে সব ছাপার অক্ষরে ছাপানো যায় না। যেমন টাট্টিখানা-রেস্টরুমের ভঙ্গি বাইরে আলোচনা করা চলে না!
ব্লগারদের নিয়ে মাহমুদুর রহমানের সেইসব ছাপার অক্ষরের তথ্যসূত্র সবই আমার কাছে সংরক্ষিত কিন্তু তা আবার এখানে টেনে এনে মাহমুদুর রহমানের মত অপদার্থ হওয়ার গোপন কোন ইচ্ছা আমার নাই। তবে এই লোক কেমন করে দাঁড়ি-কমাসহ ছাপাত তার একটা ছোট্ট নমুনা দেই:
দেখা গেল, ব্লগস্ফিয়ারে, একটা-কিছু কেউ লিখেছিল; হয়তো শতেক মানুষও পড়েনি। কিন্তু সেটা, 'খুনের উস্কানিদাতা মাহমুদুর রহমান' দাঁড়ি-কমা সহ তার পত্রিকায় ছাপিয়ে লক্ষ-লক্ষ পাঠকের হাতে তুলে দিল।
এই খুনের উস্কানিদাতা একের-পর-এক হুবহু তা ছাপিয়ে দেওয়া শুরু করল। এরপর একের-পর-এক ব্লগারকে [১] কোপানো শুরু হলো। প্রকাশককেও [২]!
সেসময়, এই কোপানোর সঙ্গে খুবই আলোচিত একটা নাম ছিল 'ফারাবী'। তখন ফারাবী এবং তার সহযোগীদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখেছিলাম [৩]:
আসলে ফারাবী না, এই সমস্ত খুনি বানাবার মেশিন হচ্ছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসীমুদ্দীন রাহমানীরা:
২. অভিজিৎ রায়: https://www.ali-mahmed.com/2015/03/blog-post_23.html?m=1
৩. ফারাবী এবং রকমারী ডট কম: https://www.ali-mahmed.com/2015/03/rokomaricom.html?m=1

No comments:
Post a Comment