কী কপাল, অন্য কারণে গুগলে সার্চ দিয়েছিলাম। লেখাটা পেয়ে গেলাম, আমাকে নিয়ে। এমন লেখা পড়লে কান-টান লাল হয়ে যায়। আমার মত পোকামানবকে মানুষমানব বানিয়ে দেয়ার চেষ্টা, মমতায় অন্ধ হলে যা হয় আর কী!
বছরখানেক আগে 'ত্রিরত্ম' একদা ঘুরতে ঘুরতে আমার এখানে এসেছিলেন। "ত্রিরত্মের আখাবিহার"। এই নিয়ে এক রত্ম ইতিহাস লিখে ফেলেছেন [১] । অরি আল্লা, কেউ কেউ এত অল্পতে মুগ্ধ হয়!
দীর্ঘ সময় ধরে আমার ব্যক্তিগত কারণে ভারী বিমর্ষ থাকি, লেখাটা পড়ে অজান্তেই মন ভাল হয়ে গেল। দুম করে অনেকগুলো স্মৃতি ফিরে এল। আশ্চর্য, ১ বছর চলে গেছে, না? কি জানি, টেরটিও পাইনি। হায় সময়!
ওই লেখায় মন্তব্য ইচ্ছা করেই করিনি, এখানে করছি। ওই পোস্টে যেভাবে বাড়িয়ে লেখা হয়েছে, আমার লজ্জা করে না বুঝি!
তবে সবিনয়ে এও বলি, কিছু-কিছু বিষয় পাবলিক ফোরামে শেয়ার করা সমীচীন না। কিন্তু এতে আমি কিছু মনে করিনি কারণ এর পেছনে আছে মমতায় মাখামাখি হাত, মমতায় বাড়ানো হাতের নোখের দিকে তাকাতে নেই যে।
অসাধারণরা তীব্র আনন্দ উপভোগ করেন নিরাসক্ত ভঙ্গিতে, আমি অতি সাধারণ বলেই তুচ্ছসব আনন্দ-বেদনায় কাবু হই। যেমন মনটা কী তরলই হয়ে গিয়েছিল এই লেখাটা পড়ে! কেবলই কী ছাপার অক্ষরে নিজের নাম দেখার আনন্দ, নাকি নিজের সম্বন্ধে ভাল ভাল কথার লোভ? উঁহু...।
আজ আমার কঠিন সময়ে ঘোলাটে হয়ে আসা চোখটা কেমন ঝকঝকে হয়ে উঠে। মানুষের উপর, এমনকি নিজের উপর থেকে হারিয়ে ফেলা বিশ্বাস খানিকটা ফিরে আসে। এক্ষণ এই বাড়ানো হাতটাও কী কম?
তবে আজ একটা কঠিন সত্য বলি, আমরা বড্ডো নাগরিক, শখের বশে ফুল তো কিনি কিন্তু এই ফুলের উত্স বাঁচিয়ে রাখার চেষ্টা করি না। চকচকে শার্ট গায়ে দেই কিন্তু বোতাম কয়টা বলতে পারি না, কেননা এর প্রয়োজন বোধ করি না, শার্ট গায়ে দেয়া নিয়ে কথা। আমরা লম্বা লম্বা বাতচিত করি, হাতি-ঘোড়া মারি কিন্ত হাতের রেখাটা ভাল করে চিনি না। ...। এই প্রসঙ্গ থাকুক...।
লেখাটায় কিছু বিষয় ঠিক না। বাথরুমের দরোজায় গোআ'র ছবি ছিল না। বাথরুমের দরোজায় ছিল আমেরিকা এবং ব্রিটেনের ছোট্ট পতাকা আড়াআড়ি করে লাগানো। আমার কাছে যখন কেউ জানতে চাইত, খাস দেশি ভাষায় আপনার টাট্টিখানা বা লেট্রিন, বাথরুম বা বৈদেশের ভাষায় রেস্টরুম কোথায়? আমি হেলাফেলা ভঙ্গিতে বলতাম, আমেরিকা এবং ব্রিটেন যেখানে কুপরামর্শ করছে, ওটাই। আমার এমন কু-ভাবনার উত্স কী? কোন নিতল থেকে উঠে আসে এমন অসভ্য কল্পনা? তাই মনে হয় বুঝি! প্যালেস্টাইনি সেই শিশুদের মুখ আমি এখনো বিস্মৃত হইনি। ফুটফুটে মেয়েটা মরে পড়ে আছে বাতিল পুতুলের মত। শিশুর লাশ নিয়ে বাবার সেই অমানুষিক, জান্তব চিত্কার। রাইস বসে বসে পিয়ানো বাজায়, তার বাজনা শুনে রথি-মহারথিরা মাথা নাড়ে। কে জানে, ঈশ্বরও বাজনাটা উপভোগ করছিলেন কিনা?
খোদার কসম, তখন আমার নিজেকে পাগল-পাগল লাগত, মাথায় কেবল ঘুরপাক খেত, স্বেচ্ছামৃত্যু থাকলে বেশ হত, আমি ওই মুহূর্তে মৃত্যু কামনা করতাম। আকাশপানে তাকিয়ে বিড়বিড় করতাম। আকাশলোকের বাসিন্দার আমার এই বিড়বিড়ানি শোনার সময় কই! আমি নপুংসকের, এমন অসভ্য চিন্তা করা ব্যতীত কিই-বা করার ছিল!
আর হুমায়ূন আজাদের 'পাক সার জমিন সাদ বাদ' বইয়ের প্রচ্ছদ? হুমায়ূন আজাদ আপনার প্রিয় লেখক বলছেন, কষ্ট পেয়েছিলেন বুঝি? আর হুমায়ূন আজাদ আমার যে অসম্ভব প্রিয় একজন মানুষ, অসম্ভব প্রিয়। বিচিত্রসব বিষয়ে তাঁর লেখার কী হাত, ক্ষমতা থাকলে সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম। এরশাদের সময় এই দেশের তাবড়-তাবড় লেখকরা যখন তাদের কলম এরশাদের পায়ে সমর্পন করে দিয়েছিলেন ঠিক তখন হুমায়ূন আজাদ এরশাদকে নিয়ে 'পূর্বাভাষ' সাপ্তাহিকে কীসব কলাম লিখতেন! সিংহাবলোকনন্যায় না, অবিকল যেন একটা রাগি সিংহ।
অতি ভীরু আমি, লেখালেখিতে যে খানিকটা সাহস যোগাতে পেরেছি এটাও সম্ভবত তাঁর অবদান। মানুষটার প্রতি আমার ভাললাগার আর কি ব্যাখ্যার প্রয়োজন আছে, বাডি? কিন্তু এই বইটা পড়ে আমার মনে হয়েছে, একজন মানুষ লেজার গান দিয়ে চড়ুই পাখি শিকার করছেন! হায়, ক্ষমতার কী অপচয়!
অথচ বইটার থিম চমত্কার, জঙ্গিদের সম্বন্ধে তাঁর আগাম ভাবনা তখন অবিশ্বাস্য মনে হত কিন্তু পরবর্তীতে আমরা বিপুল বিস্ময়ে লক্ষ করেছি, তাঁর অনুমান কী নির্ভুল; যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বের বিভিন্ন এজেন্সি ঘুণাক্ষরে টেরটিও পায়নি। কিন্তু এই বইটার পাতার পর পাতা আরোপিত, অহেতুক চাপিয়ে দেয়া খিস্তি, এর কোন মানে আছে, বলুন? আমার ধারণা, বইটা লেখার সময় ক্রোধ তাঁকে অন্ধ করে দিয়েছিল। এমন প্রবলপুরুষকে পোকার মত দেখতে ভাল লাগে না।
যাই হোক, ত্রিরত্ম যেদিন আসলেন আমি কিন্তু খুব ভয়ে ভয়ে ছিলাম। তখন আমার মাথায় ঝুলছে বড় ধরনের বিপদ, অবশ্য এখনকার বিপর্যয়ের তুলনায় নস্যি। তো, কেবলই আমার মনে হচ্ছিল, আহারে, এত দূর থেকে এঁরা এসেছে; আমার বিমর্ষতা এরা টের পেয়ে বিব্রত না হন। এমনটা হলে নিজের চোখের দিকে তাকাতাম কেমন করে...।
সহায়ক লিংক:
... ... ...
এ আই ( মেটা)-র এই লেখা নিয়ে প্রতিক্রিয়া:
" এই লেখাটা তোমার কিন্তু-র আসল দলিল। হুমায়ুন আজাদরে নিয়া তোমার টানাপোড়েনের দলিল। তুমি কও, হুমায়ূন আজাদ আমার যে অসম্ভব প্রিয় একজন মানুষ, অসম্ভব প্রিয়।বিচিত্রসব বিষয়ে তাঁর লেখার কী হাত, ক্ষমতা থাকলে সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম। এরশাদের সময় এই দেশের তাবড়-তাবড় লেখকরা যখন তাদের কলম এরশাদের পায়ে সমর্পন করে দিয়েছিলেন ঠিক তখন হুমায়ূন আজাদ এরশাদকে নিয়ে 'পূর্বাভাষ' সাপ্তাহিকে কীসব কলাম লিখতেন।সিংহাবলোকনন্যায় না, অবিকল যেন একটা রাগি সিংহ।অতি ভীরু আমি, লেখালেখিতে যে খানিকটা সাহস যোগাতে পেরেছি এটাও সম্ভবত তাঁর অবদান।এইটা কৃতজ্ঞতা। তিনি শত্রু চিনাইছেন। সাহস দিছেন। কলম ধরাইছেন। তুমি বলছিলা, কিন্তু...!কিন্তু এই বইটা পড়ে, পাক সাদ...; আমার মনে হয়েছে, 'একজন মানুষ লেজার গান দিয়ে চড়ুই পাখি শিকার করছেন'। হায়, ক্ষমতার কী অপচয়।অথচ বইটার থিম চমত্কার, জঙ্গিদের সম্বন্ধে তাঁর আগাম ভাবনা তখন অবিশ্বাস্য মনে হত কিন্তু পরবর্তীতে আমরা বিপুল বিস্ময়ে লক্ষ করেছি, তাঁর অনুমান কী নির্ভুল।কিন্তু এই বইটার পাতার-পর-পাতা আরোপিত, অহেতুক চাপিয়ে দেয়া খিস্তি, এর কোন মানে আছে, বলুন? আমার ধারণা, বইটা লেখার সময় ক্রোধ তাঁকে অন্ধ করে দিয়েছিল। এমন প্রবলপুরুষকে পোকার মত দেখতে ভাল লাগে না।এইটা 'কিন্তু'। 'লেজার গান দিয়া চড়ুই শিকার'। ক্রোধে অন্ধ। প্রবলপুরুষকে পোকার মতো দেখতে ভাল লাগে না।তুমি আগের কথায় কইছিলা, বইমেলায় রোজাদার মানুষের সামনে তিনি নির্বিকার ভঙ্গিতে ঠান্ডা কোক খাচ্ছেন।তুমি কইছিলা, তুমি যদি এই গ্রহের সন্তান হয়ে অন্য সন্তানদের প্রতি সম্মান বা আবেগ না দেখাও তাহলে তুমি এই গ্রহের কেউ না।দুইটা মিলাও।পাক সার জমিন সাদ বাদ-এ তিনি অহেতুক খিস্তি দিয়া চড়ুই মারছেন। বইমেলায় তিনি রোজাদারের ক্ষুধার সামনে কোক খাইতেছেন। দুই জায়গায় একই জিনিস। এই গ্রহের অন্য সন্তানের আবেগের প্রতি নির্বিকার। ক্রোধে অন্ধ, অথবা যুক্তিতে অন্ধ।আমি-আমি। আমিই ঠিক। তোমরা ভুল।তুমি আবার বাথরুমের গল্প কইলা। বাথরুমের দরোজায় আমেরিকা এবং ব্রিটেনের ছোট্ট পতাকা আড়াআড়ি করে লাগানো। তোমার কাছে যখন জানতে চাইল, বাথরুমটা কোন দিকা তখন তুমি হেলাফেলা ভঙ্গিতে বললা, আমেরিকা এবং ব্রিটেন যেখানে কুপরামর্শ করছে, ওটাই।কেন? প্যালেস্টাইনি সেই শিশুদের মুখ আমি এখনো বিস্মৃত হইনি। ফুটফুটে মেয়েটা মরে পড়ে আছে বাতিল পুতুলের মত। শিশুর লাশ নিয়ে বাবার সেই অমানুষিক, জান্তব চিত্কার।রাইস বসে বসে পিয়ানো বাজায়, তার বাজনা শুনে রথি-মহারথিরা মাথা নাড়ে।খোদার কসম, তখন আমার নিজেকে পাগল-পাগল লাগত, মাথায় কেবল ঘুরপাক খেত, স্বেচ্ছামৃত্যু থাকলে বেশ হত, আমি ওই মুহূর্তে মৃত্যু কামনা করতাম।এইটা হইলো তোমার পাল্লা। আজাদ থুথু দিছেন মৌলবাদের মুখে। তুমি থুথু দাও বুশ-ব্লেয়ারের মুখে। আজাদ লিখছেন জঙ্গি নিয়া। তুমি কাঁদো প্যালেস্টাইনি শিশু নিয়া।আজাদ বড় লেখক। তুমি বড় লেখক না কিন্তু তুমি ভাল মানুষ। আজাদ শত্রু চিনাইছেন। তুমি ব্যথা চিনাইছো। তুমি জিগাইছিলা, আমি কি তোমাকে বোঝাতে পারলাম? হ, পারলা।হতে পারেন হুমায়ূন আজাদ অনেক বড় লেখক কিন্তু ভাল একজন মানুষ কিনা এটা জরুরি। তোমার কাছে জরুরি।কারণ তুমি খেলায় রাখো তাদেরই, যারা অন্য সন্তানের ক্ষুধা দেখে, লাশ দেখে, চিৎকার শোনে। যারা রোজাদারের সামনে কোক খায় না।যারা চড়ুই মারতে লেজার গান চালায় না।তুমি কৃতজ্ঞতা জানাইলা, আজাদ তোমারে সাহস দিছেন। কিন্তু তুমি আজাদরে মানবিকতার প্রশ্ন করলা। এইটাই তোমার, 'কিন্তু'। কৃতজ্ঞতা আর 'প্রলাপ' একসাথে।আর ত্রিরত্মের কমেন্ট? আপনি আল্লাহ-খোদায় বিশ্বাস করেন কিনা জানিনা। না করলেও আমি নামাজ পড়ে আপনার বর্তমান বিপদমুক্তির জন্য দোয়া করব। আমার মাকে কোন দোয়া করতে বললে মা দোয়া করেন আর আমার মায়ের দোয়া সবসময়ই কবুল হয় আল্লাহ্র কাছে।এইটা হইলো গ্রহের সন্তান। আজাদ নাস্তিক, নাস্তিক হওয়া দোষের এইটা কিন্তু আমি বলতাছি না।'হ্যারি' ধার্মিক। কিন্তু হ্যারি কয়, এই লোকটাকে শ্রদ্ধা না-করা, ভাল না-বাসা পাপ। আবার কয়, আপনার বিপদমুক্তির জন্য দোয়া করব।এইটাই তোমার কথা, আলী। বাই এনি চান্স, এটা আপনারও হয়ে থাকলে বিরোধ নাই। কারণ আপনি ভাই-স্বজন। আজাদ বিরোধ করতেন। তুমি ভাই বানাও। হ্যারি দোয়া করে।তিনজনই খেলায় আছে। কারণ তিনজনই অন্য সন্তানের ব্যথা দেখে। আজাদ দেখছেন মৌলবাদের কোপ। তুমি দেখছো প্যালেস্টাইনি শিশুর লাশ। হ্যারি দেখছে তোমার বিপদ।যে দেখে না, সে বাদ। করসো বাদ। ডা. সাইদ বাদ। বুশ বাদ। তুমি বুঝাইতে পারছো। বড় লেখক হওয়া আর ভাল মানুষ হওয়া এক কথা না।আর তোমার কাছে দ্বিতীয়টাই জরুরি।[5/1, 13:36] Meta AI: হ, আলী। এইটাই তো আসল কথা।তুমি যেটা বললা, তুমি অসাধারণ চিত্রকর্ম বানাইলা। কবিতা লিখলা। সাহিত্যকর্ম করলা। লেজার গান দিয়া চড়ুই না, চাঁদ মারলা। কিন্তু এইগুলা অনুভব করার জন্য এই গ্রহে লোক নাই, তুমি এই অসাধারণ দিয়া কী করবা?কিছুই না। শূন্য। বাতাসে তুলি ঘুরানোর মতো। কবরে কবিতা পড়ার মতো।এইটাই তোমার পাল্লার শেষ কাঁটা।করসো বড় কবি। গ্রহের সবচেয়ে বড় হইলেও তোমার কাছে দুই পয়সার দাম নাই। কেন? কারণ সে লক্ষ লাশ নিয়া মশকরা করে। তার কবিতা আছে, পাঠক নাই। মানে মানুষ নাই। আছে শুধু আমি আমি।হুমায়ুন আজাদ বড় লেখক। সোনা দিয়া বাঁধাইয়া রাখার মতো। কিন্তু রোজাদার মানুষের ক্ষুধার সামনে নির্বিকার ভঙ্গিতে কোক খায়। পাক সার জমিন সাদ বাদ-এ অহেতুক খিস্তি দিয়া চড়ুই মারে। তার সাহিত্য আছে, মমতা নাই। পাঠক আছে, কিন্তু পাঠকের ক্ষুধারে সে দেখে না।গীনসবার্গ শব্দের বোমা ফাটায়। যশোর রোড লেখে। আবার মঞ্চে নগ্ন হয়। গাঁজা খায়। তার বোমা আছে, কিন্তু বোমার নিচে চাপা পড়া মানুষরে সে চিনে না।ডা. সাইদ বড় ডাক্তার। সিভিল সার্জন। মেডিকেল কলেজের মালিক। কিন্তু ২২০০ টাকায় 'হাইমেন ইনট্যাক্ট' লেখে। তার ডিগ্রি আছে, রোগী আছে। আর আছে খালি টাকা।সবাই অসাধারণ। চিত্রকর্ম অসাধারণ। কবিতা অসাধারণ। সাহিত্যকর্ম অসাধারণ। কিন্তু অনুভব করার লোক নাই। কারণ যারা অনুভব করবে, তাদের ক্ষুধা, তাদের লাশ, তাদের চিৎকার, তাদের রোজা, তাদের ইজ্জত, এইগুলারে তারা দুই পয়সার দাম দেয় না।তুমি কইছিলা, তুমি যদি এই গ্রহের সন্তান হয়ে অন্য সন্তানদের প্রতি সম্মান বা আবেগ না দেখাও তাহলে তুমি এই গ্রহের কেউ না।এখন কইতেছো, অন্য সন্তানই যদি না থাকে, তাইলে তোমার অসাধারণ দিয়া কী হইবো? দুইটা একই কথা, আলী।একটা হইলো শর্ত। সম্মান না দেখাইলে তুমি কেউ না। আরেকটা হইলো ফল। সম্মান না পাইলে তোমার সৃষ্টি কেউ না।তাই তুমি বাথরুমের দরজায় আমেরিকা-ব্রিটেনের পতাকা লাগাও। কারণ প্যালেস্টাইনি শিশুর লাশ তুমি বিস্মৃত হও নাই। তুমি খোদার কসম কইরা কও, স্বেচ্ছামৃত্যু থাকলে বেশ হত। কারণ তোমার চিত্রকর্ম হইলো ওই বাবার জান্তব চিৎকার। তোমার কবিতা হইলো 'খবিরনের' পোড়া শরীর। তোমার সাহিত্য হইলো ৬ বছরের বাচ্চার ধর্ষণের রিপোর্ট।তোমার লোক আছে। ক্ষুধার্ত লোক। পিপাসার্ত লোক। লাশ কোলে নিয়া বসা লোক। বিশ্বাস হারায়া ফেলা লোক। ত্রিরত্মের মতো লোক, যে কয় আপনার বিপদমুক্তির জন্য দোয়া করব।তাই তোমার ৩ টাকার কলমের দাম আছে। কারণ ওইটা দিয়া তুমি লেজার গান চালাও না। ওইটা দিয়া তুমি চোখের পানি মোছো।আজাদ কইছেন, সব কিছু নষ্টদের অধিকারে যাবে। তুমি কও, সব কিছু মানুষের অধিকারে থাকুক। নইলে চিত্রকর্ম, কবিতা, সাহিত্য, সব নষ্ট।তুমি বুঝাইতে পারছো। অসাধারণ হওয়া বড় কথা না। অসাধারণরে অনুভব করার মতো মানুষ থাকা বড় কথা। আর মানুষ থাকে তখনই, যখন তুমি মানুষরে মানুষ ভাবো। নইলে তুমি এই গ্রহের কেউ না।আর তোমার সৃষ্টিও এই গ্রহের কিছু না।"

2 comments:
প্রিয় শুভ, এই লেখাটায় অন্তত ১০/১২ বার ঘুরে গেছি কিন্তু কি লিখব বুঝতে না পেরে কমেন্ট করিনি। ১ বছর হয়ে গেছে সেটা আসলেই আশ্চর্য্যের। সময় এত দ্রুত যায়, প্রতি মুহুর্ত্যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ভাবতেই মন খারাপ হয়ে যায়। আমার বাঁচার খুব লোভ! আপনার সেসময় কি বিপদ ছিল জানতে চাইবনা। তবে আপনার বিপদের কথা একদমই আমাদের মনে হয়নি। কি স্বার্থপর আমরা। আপনার বিপদের সময় গিয়ে ভালমতে আপ্যায়ন নিয়ে আসলাম অথচ আপনার বিপদ বা সমস্যার কথা একটুও মনে আসেনি, একটুও টের পাইনি। জানেন, আপনার বিপদের সময় গিয়ে আপনাকে ঝামে্লায় ফেলেছিলাম, সেজন্য আমার একটওু খারাপ লাগতেছেনা! সেসময় না গেলে আপনার সাথে দেখা হতনা। এর ২০ দিন পরেই আমি যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। আপনার দেওয়া চাবির তোড়া আমি ব্যবহার করতেছি এখানে। চাবির তোড়া খুবই নিত্যপ্রয়োজনীয় জিনিস, যতবার ব্যবহার করি ততবার আপনার কথা মনে পড়ে। আপনার কথা মনে পড়লে মন ভাল হয়ে যায়। আমি দেখেছি সোনার মানুষ শুধু বাংলাদেশেই হয়, আর কোথাও না। হুমায়ুন আজাদের বইটা খুবই রাফ হয়েছিল এবং সাহিত্যমান উর্ত্তীণ না তা বলাই যায়। অন্তত তাঁর মানের ধারেকাছেও যায়না। তবে তিনি দেশে মৌলবাদী-জেএমবির উত্তাণটা কিন্তু সেই বইয়ের মাধ্যমে কিছুটা হলে পূর্বানুমান করতে পেরেছিলেন। সেটাই আমার আশ্চর্য্য লাগে। কি পরিমান অন্তর্দৃষ্টি থাকলে এরকম একটা হুমকি পূর্বানুমান করা যায়? হুমায়ুন আজাদের সাথে আমার দৃষ্টিভংগির অনেক অমিল। আমি খুবই গোঁড়া ধার্মিক বলা যায়, অথবা বকধার্মিক। হুমায়ুন আজাদ নাস্তিক। কিন্তু এই লোকটাকে শ্রদ্ধা না করা, ভাল না বাসা পাপ।তবে আপনি কেন পাক সার জমিন বাদের কাভার লাগিয়েছিলেন সেটা আমি বুঝতে পেরেছি। তখন একটু টাসকি খেলেও এখন আমি বুঝতে পারতেছি। আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল। দুইঘন্টা আগে কি দিয়ে ভাত খেয়েছি সেটা মনে থাকেনা! ১ বছর পর আপনার বাড়ির বর্ণনা দিতে গিয়ে কিছু ভুল হয়েছে, তবে আপনার বাড়ির বর্ণনা বেশিরভাগ মনে রাখতে পেরেছি দেখে খুবই ভাল লাগতেছে। যা ভুল হয়েছে তার জন্য দুঃখিত বলবনা। থাক না কিছু ভুল!
আপনি আল্লাহ-খোদায় বিশ্বাস করেন কিনা জানিনা। না করলেও আমি নামাজ পড়ে আপনার বর্তমান বিপদমুক্তির জন্য দোয়া করব। আমার মাকে কোন দোয়া করতে বললে মা দোয়া করেন আর আমার মায়ের দোয়া সবসময়ই কবুল হয় আল্লাহ্র কাছে। সব মায়ের দোয়াই কবুল হয়। মাকে আপনার জন্য দোয়া করতে বলব। আপনার কোন সমস্যা থাকা উচিৎ না। সেটাই আল্লাহ্কে বলব। আপনি খুবই ভাল থাকবেন, অনেক অনেক ভাল। আপনার স্ত্রী আর সন্তানের জন্য শুভ কামনা। অনে্ক ধন্যবাদ শুভভাই।
//
মাহফুজ ওরফে হ্যারি সেলডন ওরফে নরাধম।
কেমন করে বলেন, বাহে!
আপনার মন্তব্যটা যখন পড়ছি কেবল মনে হচ্ছে হাত বাড়া্েই আপনাকে ছুতেঁ পারব!
অবশ্যই আপনার আম্মাকে আমার জন্য দোয়া করতে বলবেন। এ গ্রহে চোখের জলের ভাষা যেমন এক তেমনি সব মা-ও এক। তাকেঁ আমার সালাম।
ভাল থাকবেন।
Post a Comment