Search

Friday, February 20, 2026

এক লজ্জাশীল প্রকাশক, মঈনুল আহসান সাবের!

 প্রকাশক ঈশ্বরতুল্য! অন্তত একজন লেখকের চোখে। কারণ একজন প্রকাশকই নির্ধারণ করে দেন কে লেখক, কে পাচক! 


আহারে, আকাশলোকের বাসিন্দা নেমে এসেছেন ধরায়! অমিয় চক্রবর্তীর কথা ধার করে বলতে হয়:

"...দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা/ স্পর্শ বাঁচিয়ে পুণ্যের পথে হাঁটা..."

এঁরা দেবতা-দেবতা! সাক্ষাৎ দেবতা! দয়ার শরীর—ধরায় আছেন বলে নইলে আকাশলোকে থাকতেন। ইনি আবার কেবল দেবতাই নন, পাখা লাগানো দেবতা—একজন লেখকও! ইদসংখ্যার আবেদন এই প্রজন্ম বুঝবে না—সম্ভবত তখন বিচিত্রায় 'পাথর সময়' ছাপা হয়েছিল মঈনুল আহসান সাবেরের!


এই স্ক্রিনশটটা হচ্ছে ওই সময়কার অভিজ্ঞতা নিয়ে লেখা, 'আমার আনন্দ-বেদনার অপকিচ্ছা: ৩' থেকে []। এটা পরে অন্য-এক প্রকাশক 'শুভ'র ব্লগিং' নামের বইয়ে ছাপিয়ে ছিলেন। ওই প্রকাশক 'সামহোয়্যারইন ব্লগ'-এ অসংখ্য লেখার সঙ্গে এটাও ছাপলেন, হুবহু; কেবল মঈনুল আহসান সাবের প্রসঙ্গ বাদ দিয়ে—কাক কাকের মাংস খায় না এই নীতির কারণে সম্ভবত।
আমার জীবনের সমস্ত কর্মকান্ডই এলোমেলো। সবার লেখালেখি শুরু হয় কবিতা, নিদেনপক্ষে ছোটগল্প দিয়ে। আমার লেখালেখি শুরু হলো আস্ত-এক উপন্যাস দিয়ে। কেমন-কেমন করে সেটা বাংলা একাডেমির 'উত্তারাধিকার'-এ ছাপাও হয়ে গেল কিন্তু তখন পৃথিবীর সঙ্গে আমি একটু বেশিই ঘুরপাক খাচ্ছিলাম—কোন প্রকাশক টাকা ব্যতীত ছাপাতে আগ্রহ দেখাচ্ছিলেন না। ওইসব দিন, আহা! তখন মনে হচ্ছিল বাংলা বাজারের বদলে ঠাঠারি বাজারে চলে এসেছি।

তখন দিব্য প্রকাশনীর মঈনুল আহসান সাবেরের সঙ্গে করলাম। লেখা প্রসংগে তিনি কিছুই জানতে চাইলেন না, চাবানো-চাবানো ছোট্ট উত্তর ছিল:

আমরা (একজন লেখক কাম প্রকাশক) অথরের (লেখকের) ফিন্যান্স ছাড়া বই ছাপি না।

তো, একজন মননশীল লেখক এবং একজন সৃজনশীল প্রকাশক সাবের স্যারের কাছে সবিনয়ে বলি:

বই ছাপাতে লেখককে যদি আপনাকে টাকাই দিতে হয় তাহলে লজ্জা পাবেন না, স্যার; ঠাঠারি বাজার ওরফে কাপ্তান বাজারে গিয়ে ইয়ের মাংস বিক্রি করেন। কথা দিচ্ছি, আপনার দোকান থেকে আস্ত-এক ইয়ের রান কিনব। তবুও স্যার, লজ্জা পাবেন না! 

ওহ, আরেকটা কথা স্যার, কেবল নগ্ন গাত্রই অশ্লীল না—আপনার মত একজন লেখক অন্য লেখকের টাকায় বই ছাপিয়ে যেটা করেন ওটাও এক প্রকার অশ্লীলতা...!

সূত্র: ১ম স্ক্রিনশট: মঈনুল আহসান সাবের স্যারের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। স্যারের প্রতি ঋণ এবং কৃতজ্ঞতা।  

২য় স্ক্রিনশট, একজন ফয়সাল আরেফিন দীপনhttps://www.ali-mahmed.com/2015/12/blog-post.html?m=1 

No comments: