আমার হাজার-হাজার লেখার মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে শতশত লেখা আছে কিন্তু একটা লেখাও সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান বা জিয়াউর রহমানের স্তুতি-লেখা নাই! তাঁদের প্রতি অশ্রদ্ধার কারণে এমনটা কিন্তু না। এই বিষয়ে আমার সবিনয় যুক্তি হচ্ছে, এঁদের নিয়ে লেখার জন্য হাজার-হাজার লোক আছেন।
আমি না-হয় আমাদের মুক্তিযুদ্ধে একজন শুয়োর-চড়ানো বীরপ্রতীক, একজন সুইপার, একজন ঠেলা-চালানো কমান্ডো এদের নিয়েই লিখলাম [১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ১৫]
এ সত্য, সাহিত্য মানেই যেমন ইংরাজি ভাষার সাহিত্য, মুভি মানেই যেমন হলিউডের তেমনি মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ। অথচ বাস্তবতা হচ্ছে আওয়ামীলীগ-করা অধিকাংশ মানুষের মুক্তিযুদ্ধে অবদান নেই!
এরা যেমন গোটা মুক্তিযুদ্ধকে ছিনতাই করেছে, ৭ মার্চের ভাষণও! ৭ মার্চের ভাষণ হরেদরে জায়গায়-কুজায়গায় শব্দদূষণ করে বাজিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল অথচ ৭ মার্চের ভাষণ ব্যতীত আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম কল্পনা করা যায় না। অবাক এক দেশ যেখানে আজ ৭ই মার্চের ভাষণ বাজে না কোথাও...!
কী অদ্ভুত একটা দেশ!
৭ মার্চের ভাষণ কী নিষিদ্ধ? বা ৩২ নাম্বার বাড়ি কী নিষিদ্ধ বাড়ি!
এই মানুষটাকেও কী সন্ত্রাসী আইনে গ্রেফতার করা হবে?
-সূত্র:
১. সাদী মহাম্মদ: http://www.ali-mahmed.com/2013/07/1971.html
২. মশিহুর রহমান: http://www.ali-mahmed.com/2009/10/blog-post_06.html
৩. সুরুয মিয়া: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_28.html
৪. উক্য চিং: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_8752.html
৫. ভাগিরথী: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_6057.html
৬. প্রিনছা খেঁ: http://www.ali-mahmed.com/2009/01/blog-post_27.html
১০. মুক্তিযুদ্ধে সুইপার: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_8807.html
১১. নাইব উদ্দিন আহমেদ: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_2292.html
১৪. শুয়োর চড়ানো একজন বীরপ্রতীক...: https://www.ali-mahmed.com/2013/07/blog-post_1.html?m=1
১৫. লালু: http://www.ali-mahmed.com/2009/01/blog-post.html

