Search

Tuesday, April 21, 2026

প্রাচ্যের অক্সফোর্ড—ভিসি—সাহিত্য সম্পাদক!

এ ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, বাংলা ১২ মাসের নাম বলছে:

এ তো সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক! তাও আবার প্রাচ্যের অক্সফোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের!

আমরা বরং এই বাচ্চার মুখে শুনি:


প্রাচ্যের অক্সফোর্ড-এর সাবেক ভিসি  'ছা-ছপ-সিঙারা' গর্বে গর্বিত (লিখতে গিয়ে আমার প্রচুর বানান ভুল হয় তাই কিছু বানান লেখার বেলায় ভয়ে কাঠ হয়ে থাকি):

যে ১০ টাকায় ছা-ছপ-সিঙারা পাওয়া যায় সেই প্রাচ্যের অক্সফোর্ড-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এমন বিপুল জ্ঞানের অধিকারী হবেন এতে অবাক হওয়ার কী আছে!

যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজের ভাষাটা ঠিক ভাবে বলতে পারেন না [১] আবার গলা বড় করে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং নিয়ে কাতর না!

তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সবগুলো বাংলা মাসের নাম ঠিকঠাক বলতে পারবে এ আশা দুরাশা!

সূত্র: ১. আ মরি বাংলা ভাষা...: https://www.ali-mahmed.com/2022/06/blog-post_15.html?m=1

No comments: