Search

Thursday, July 16, 2026

চোখে পানি নিয়ে প্রিয় আনিসুল হক আপনি কী ভাবছিলেন!

আনিসুল হক এমন একজন মানুষ, অনন্ত জলিলের মত অসম্ভবকে সম্ভব করা যার কাজ—তিনি কোলে করে মুসাকে হিমালয়ে চড়াতে পারেন, নিজের বইয়ের বিজ্ঞাপন নিজেই দিতে পারেন...  [], [], [], [], []!

মুসা হিমালয়ে কী ভাবেন এটা যেমন বলে দেন তেমনি একজন মানুষ বুকে গুলি নিয়ে কী ভাবেন এটাও বলে দিতে পারেন! তার বুকভরা গুলি!

আহা, একজন লেখক কী না পারেন, তা-ও আবার আনিসুল হকের মত একজন লেখক! 'খোকা যেভাবে বড় হলো', এটা যেমন মানসনেত্রে দেখতে পান তেমনি খোকা বড় হয়ে বুকভরা গুলি নিয়ে কী ভাবছিলেন—এই ভাবনা আনিসুল হক  নিমিষেই পড়ে ফেলবেন, এ আর বিচিত্র কী!

এই যে চোখের জল ফেলতে দিচ্ছেন না, মাস্কে আটকে ফেলছেন—জল আটকাতে-আটকাতে বিড়বিড় করে যে বলছেন, জঙ্গি দেশ, জঙ্গল, সভ্যতা...ব্লা-ব্লা-ব্লা!

আহারে, আনিসুল হক! চুলগুলো সব সাদা করে হাঁদার মত এখন বলছেন, খোকার মেয়ের এই দেশ জঙ্গি দেশ!
বুকভরা গুলি নিয়ে যে মানুষটার ভাবনা আনিস পড়তে পারেন আমরা তার কান্নার সময়কার না-বলা ভাবনাগুলো কি অনুমাণও করতে পারব না? চেষ্টা করতে দোষ কোথায়, বাওয়া। ঠিক না-হলে নাই—মনশ্চক্ষুতে দেখতে দোষ কোথায়!
আনিসুল হক ভাবছিলেন সহকর্মী সঞ্জীব চৌধুরীর কথা। ইন-হাউজে ভজকট পাকিয়ে কেমন করে সঞ্জীব চৌধুরীকে আউট-হাউজ করে দিলেন! নতুন তুর্কি লেখকদের কেমন মিথ্যা আশ্বাস দিয়ে বছরের-পর-বছর লাটিমের মত বনবন করে পাক খাওয়ালেন! নিজের পত্রিকাকে হাতিয়ার বানিয়ে এ দেশের সাহিত্য কেমন করে মিথ্যার বোতলে ভরে আচ্ছা করে ঝাঁকানো যায়—কেমন করে ফারাজকে [] নিয়ে মিথ্যা কাহিনী ফাঁদা যায়! কত, কত কিছু করা যায়...।

সূত্র:

১. আনিসুল হক: একজন 'আ ধর্ষ' সাহিত্যিকhttps://www.ali-mahmed.com/2010/02/blog-post_07.html?m=1

২. আপাদমস্তক একজন মন্দ মানুষhttps://www.ali-mahmed.com/2010/06/blog-post_08.html?m=1

৩.একমেবাদ্বিতীয়মhttps://www.ali-mahmed.com/2014/09/blog-post_7.html?m=1

৪. প্রথম বাঙালি, আনিসুল হক: https://www.ali-mahmed.com/2010/05/blog-post_27.html?m=1

৫. বিজ্ঞাপনে ঢেকে যায় 'ইয়ে': https://www.ali-mahmed.com/2009/03/blog-post_21.html?m=1

৬. ধারাবাহিক ফারাজ-কাহিনী: https://www.ali-mahmed.com/2016/08/blog-post.html?m=1



No comments:

WhatsApp