Search

Friday, June 26, 2026

বারিস্তা—বারিস্তা(র)!

আমাদের বারিস্তার ফুয়াদ সাহেব বলছেন, 'এত ল্যাকাপড়ার প্রয়োজন নাই! এত স্কুল-কলেজের প্রয়োজন নাই! 
আমি স্যারের সঙ্গে একমত! সমস্ত স্কুল-কলেজ ভেঙ্গে ক্রিকেট খেলার মাঠ করতে হবে।

ইয়ারব, এখানেও ঝামেলা লেগে গেছে! স্যার, আবার খেলা বা ক্রিকেট খেলা দুই চোক্কে দেখতে পারেন না! স্যারের বক্তব্য হল:
গোল একটা বল দিয়ে ১১ জন একটা কাঠি নিয়ে দৌড়াদৌড়ি করে, বিষয়টা বহুত না-ইনসাফি!
আমি বলি কি প্রত্যেককে একটা করে বল ধরিয়ে দিলেই তো হয়—না, আমি বারিস্টা(র) সাহেবের কাছ থেকে একটাও নিতে বলছি না। ১১ জনকে ১১টা বল ধরিয়ে দিলে এরা আর ঝামেলা পাকাবে না! দৌড়াদৌড়িও করবে না, স্থির থাকবে।

এদিকে আবার আরেক ঝামেলা! বারিস্তা(র) সাহেব ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস মানেন না।
তিনি 'সার্চ দ্য খোঁজে' আছেন। আমি স্যারকে ক্লু দিচ্ছি, স্যার গো, বিজয় দিবস ৩০ ফেব্রুয়ারি করলে কেমন হয়? লক করে দেন, স্যার।

এ মনে হয় চিকিৎসার বাইরে:

জাহানারা ইমামকে নিয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছেন এতে করে এই মানুষটাকে ইতর বলাটা অসমীচীন হবে না মনে হয়!

 
বারিস্তা(র) সাহেব বলছেন, যদি কোন টিভি উপস্থাপক তাকে বিব্রত প্রশ্ন করে তাহলে তিনি তাকে '...শ্যা' বানিয়ে দেবেন।
কীভাবে বানাবেন? তরীকা কী! টুলস কি—উইপন কি? কতক্ষণই-বা লাগবে, এইসব গুরুত্বপূর্ণ তথ্য অবশ্য আমাদেরকে জানাননি! 

এবার অন্য প্রসঙ্গ। তখন বাংলা ভাই, শায়েখ আবদুর রহমানের যুগ। কী ক্ষমতা, কী দবদবা তাদের! বাংলা ভাই একজনকে বলেছিল:
"তোর পায়ের নীচে মাটি থাকবে না"।

সত্যি-সত্যি মানুষটার পায়ের নীচে মাটি ছিল না! ওই মানুষটাকে গাছের সঙ্গে উল্টো ঝুলিয়ে রেখেছিল, মৃত! আর একসঙ্গে সব জেলায় বোমা ব্লাস্ট, ভাবা যায়! এরমধ্যে কোন-এক কারণে কেবল একটা বোমা ফাটেনি!এদেরকে তখন থামাবার কোন চেষ্টা ছিল না। যা চেষ্টা করেছিলেন কর্নেল গুলজার নামের মানুষটা।

আমি তখন ব্লগস্ফিয়ারে লেখালেখি করি—'সামহোয়্যারইনে'। আমি তো পুলিশ-আর্মি না, একজন ভিতু মানুষ! তখন ভয়ে-ভয়ে লিখেছিলাম,  বাংলা ভাইয়ের ভয়াবহ অস্ত্র  নিয়ে। এমনিতে এই অস্ত্রটা অবশ্য বারিস্তা-এর কাছে আছে কি না এটা জানি না!

যাই হোক, পরে এই লেখাটাই আমার-এক বইয়ে ছাপা হয়েছিল।  আমার সেই ভয় আজও কাটেনি! তাই বই থেকে ভয়ে-ভয়ে ইমেজ আকারে দিয়ে দিলাম। টাইপ করতে সাহস হচ্ছে না!


* বুদ্ধিমান পাঠকের জন্য 'চার্জার'-এর ব্যাখ্যায় আর গেলাম না। কারণ বাংলা ভাই চার্জারে রাখা বোমা খালাসের জন্য টাট্টিখানা ওরফে হালের রেস্টরুমের খোঁজ করছিলেন। 'আকালমানকে লিয়ে ইশারা' আর বারিস্তা-এর জন্য বারিস্তারই কাফি...! 

No comments:

WhatsApp