Search

Tuesday, June 23, 2026

একজন আসাদুজ্জামান নূর—একজন বাকের ভাই!

সালটা ৯৩! এই প্রজন্ম বাকের ভাইকে চেনার কথা না! কী অকল্পনীয় শক্তি তার—সেদিন গোটা দেশের মানুষ ভেঙে পড়েছিল টিভিসেটের সামনে!

আজ বাকের ভাইয়ের ফাঁসি!

ভাবা যায়, দেশের প্রধান-সব দৈনিকের প্রথম পৃষ্ঠার খবর ছিল এটা! এই ফাঁসি রদ করার জন্য অনেক চেষ্টা হয়েছিল। মিছিল হয়েছিল!

এই দেশের ইতিহাসে এমন নজির কেউ দেখেনি! কেউ শোনেনি! বাকের ভাইকে ফাঁসি না-দিতে খালেদা জিয়া পর্যন্ত অনুরোধ করেছিলেন। লাভ হয়নি, ফাঁসি মাস্ট!

লোকজনের মাথা সম্ভবত খানিকটা এলোমেলো হয়ে গিয়েছিল! বাকের ভাইয়ের ফাঁসির পর কুলখানিও হয়ে গেল!

যাই হোক, আমার এই গল্প ফাঁদার মূল উদ্দেশ্য এটা না যে বাকের ভাই ওরফে আসাদুজ্জামান নূর খুন করে পার পেয়ে যাবেন। আর আমি অন্ধ দলবাজ না যে বলব, ওমুক ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র!

আসাদুজ্জামান নূর এখন বিভিন্ন মামলায় কারাগারে আটক আছেন। একজন অপরাধ করলে শাস্তি পাবেন এতে আমার কোন কথা নেই। কিন্তু একজন মানুষকে মারতে বা আহত করতে যদি ৪০০ মানুষের প্র‍য়োজন হয় আর এদের মধ্যে যদি থাকেন সাবেক প্রধান বিচারপতি [] তাহলে আমার কথা আছে! একজন বিচারপতি চানখারপুল টাইপের কোন জায়গায় লুঙ্গি মালকোঁচা মেরে ভোঁতা দা নিয়ে একজনকে তাড়া করছেন এই দৃশ্য কল্পনা করতেও কল্পনা লাগে! আবার এজাহারে যদি লেখা থাকে তিনি আদুল গায়ে ছিলেন তাহলে ঝামেলা আরও বেড়ে যায়!

আমাদের জজ সাহেবরা কী এজাহার পড়েন না! একবারের জন্যও কী এই প্রশ্ন জাগে না যে একটা খুনের মামলার ৪০০জন আসামী! আর একজন প্রধান বিচারপতিকে নিম্ন আদালত বিচারের জন্য দাঁড় করান কেমন করে!

নূর আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এ সত্য। আওয়ামীলীগ দেশটাকে নরক বানিয়েছিল এ-ও সত্য। গুমকে তো এরা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল! কিন্তু এটাও মাথায় থাকতে হবে, এরা একনাগাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। জেনে, না-জেনে অনেকে জড়িয়ে গেছেন—এখন ১৫ বছর ধরে যে সমস্ত গাছ জন্ম নিয়েছে সব তো উপড়ে ফেলা যাবে না! 

আগে যে-রকম শিবির বলে ফট করে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা যেত বা বছরের-পর বছর ধরে আটক রাখা যেত আর আমরা পেট-ভাসিয়ে নির্বিকারভাবে এই খবরগুলো দেখতাম; এখন ঠিক তেমনই হচ্ছে একজন মানুষের সঙ্গে আওয়ামীলীগ নামে! আমাদের আর রূপান্তর হলো না—আমরা আর মানুষ হলাম না! আফসোস, বড়ই আফসোস!

তো, আমি জানার চেষ্টা করছিলাম নূর কি-কি অপরাধে আটক আছেন?

এখানে মামলার এজাহারে আমরা জানতে পারছি, বাদী লিটন রহমানের বাবা সিদ্দিক আলীকে নূর গাড়ি চাপা দিয়ে হত্যা করেন। ইশ-শ, আমি কল্পনাই করতে পারছি না নূর সাঁইসাঁই করে স্টিয়ারিং ঘোরাচ্ছেন—একটা মানবসন্তানের দেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন। টায়ারের সঙ্গে লেপ্টে যাচ্ছে মানুষটার মগজ!

অথচ নূরের পরিবার জানাচ্ছেন, নূরের ড্রাইভিং লাইসেন্সই নেই (এটা বিআরটিএ-তে খোঁজ নিলেই জানা যায়)। এবং নূর গাড়ি চালাতে জানেন না।  

আর প্রথম আলোতে যেটা জানলাম তার 'খুনাখুনি' নিয়ে:
এখানে দেখছি, হত্যা, অগ্নিসংযোগ, চাঁদা দাবী। নূরসহ একটা মামলায় ৪১ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও অন্তত ১ হাজার! সিরিয়াসলি, ১ হাজার! ১ হাজার মানুষ হালকাপাতলা অস্ত্র নিয়ে একটা ক্যান্টনমেন্ট আক্রমণ করে বসতে পারে। বাই এনি চান্স, আমাদের আর্মি ভায়েরা হেরে গেলে তাদেরকে খুব একটা দোষ দেওয়া চলবে না!

মবস্টার জনাব, ইউনূসের সময় অপদার্থ আইনমন্ত্রী আসিফ নজরুল এবং অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী লেজে জাহাঙ্গীর পেঁয়াজের সাথে-সাথে আইনেরও ১২টা বাজিয়ে দিয়ে গেছেন!

নাভানা গ্রপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গেফতারি পরোয়ানা থাকার পরও পুলিশ  ঘণ্টার-পর-ঘণ্টা অপেক্ষা করেও রাতে তাকে আটক করতে পারেনি! অবশেষে সকালে আটক করে কোর্টে নিয়ে গেলে সঙ্গে-সঙ্গে জামিন মঞ্জুর হয়ে যায়।
আমরা ম্যাংগো-পিপল আমের ছোবড়ার এটুকুই পেলাম, চোয়াড়ে টাইপের সাজেদুল ইসলাম নামের এই আসামী মুখ লুকাবার চেষ্টা করছে। বে-সিন, ব্যস!

যাই হোক, নূরের কোন অন্যায় প্রমাণ হলে ফাঁসি দেন সমস্যা নাই প্র‍য়োজনে 'পিটিয়ে ফাঁসি দেন' কিন্তু এই সমস্ত মামলায় প্রায় ২ বছর জামিন না-দেওয়ার কারণ কী! এখানে কী আইন অন্য গতিতে চলে!
নূর-প্রসঙ্গ সামনে চলে এসেছে, তাঁর মেয়ে সুপ্রভা তার বাবাকে নিয়ে ছবি শেয়ার করেছেন এবং কিছু আবেগঘন লেখা লিখেছেন!

ছবি স্বত্ব: সুপ্রভা
একটা মেয়ে তার বাবাকে নিয়ে কাতর হতেই পারে—তার বাবা মার্ডারার নাকি গেট কিপার এটা তো তার কাছে মূখ্য না! সুপ্রভার লেখার অংশবিশেষ:

কিন্তু আমাদের মবস্টার জনাব ইউনূসের [] মাস্টারমাইন্ড মাহফুজ বলছে:
সে নাকি নূরের ২০১৩-১৪ সালের ঘটনার বিষয়ে ওয়াকিবহাল! ডান কান, নাকি বাম কান এটা অবশ্য বলে নাই কিন্তু সে অন্যের কানে না, নিজের কানে শুনেছে যে নূর গুম-হত্যার শলা করছেন!
সে ২০১৩-১৪ সালেই শুনেছে এটা বললেও আমি অবিশ্বাস করব না যদিও তখন তার বয়স হওয়ার কথা মাত্র ১৬! তাতে কী আসে যায়, মাস্টারমাইন্ড বলে কথা! মাস্টারমাইন্ডরা মা'র পেট থেকে শলা করতে পারে!
তো, এই ছোকরা মাস্টারমাইন্ড আরও বলছে, আওয়ামী লোকজনরা রিভেঞ্জ নিয়ে ৪জনকে হত্যা করেছে। যার দায় নূরের উপর বর্তায়। আলবাত, তা আর বলতে—অবশ্যই বর্তায়!
ইয়ে, ৫ আগস্ট পরবর্তী যত খুন, অগ্নিসংযোগ, শিক্ষকদের লাঞ্চিত করা হয়েছে এগুলোও তো এই মাস্টারমাইন্ডের উপরই বর্তায়। 

সূত্র:

. সাবেক প্রধান বিচারপতি এবং মুরগি চুরি: https://www.ali-mahmed.com/2025/07/blog-post_26.html?m=1

. ইউনুসনামা: https://www.ali-mahmed.com/2026/05/blog-post_10.html?m=1



No comments:

WhatsApp