জামাতের আমির এই ভিডিও ক্লিপে বলছেন, ভারতের সাবেক প্রেসিডেন্ট এবং নিউক্লিয়ার সাইন্টিস্ট ড. আব্দুল কালাম স্বল্পশিক্ষিত ছিলেন!
মাহাথির মোহাম্মদ নাকি ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন!
রিজভি সাহেব জানাচ্ছেন, জনগণ নাকি তেলের দাম বাড়াতে সরকারকে খুব চাপ দিয়েছে! সরকার বেচারা আর কত চাপ সহ্য করবে!
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক বলছেন, ডাক্তারের চেয়ে ওয়ার্ডবয়রা জটিল কাজে অনেক দক্ষ!
একজন শিক্ষামন্ত্রী নকল ধরার নামে এই করে বেড়াচ্ছেন, সিরিয়াসলি!
এদিকে এই দায়িত্বশীল মানুষটা যেভাবে বলছেন, ইতিহাসের সর্বোচ্চ তেলের মজুদ নাকি এখন:
এরা সম্ভবত দেশে থাকেন না!
তেলের জন্য যে লাইন এটা সম্ভবত গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবে:
সড়ক এবং পরিবহনমন্ত্রী তো মনে হয় আরেক কাঠি সরেস। সড়কে যে চাঁদাবাজি হয় তা নাকি সমঝোতার ভিক্তিতে:
আর এবারের ইদ-যাত্রায় কোন বাড়তি টাকা রাখা হয়নি বরং কম রাখা হয়েছে। লোকজনেরা এটা নিয়ে হাসাহাসি করেছে, সড়কপথ যাত্রায় ভাড়া তো কম রাখা হয়েছেই আবার প্রচুর উপহার সামগ্রী জোর করে যাত্রীদেরকে গছিয়ে দিয়েছে:
এমপি সাহেব বসে আছেন ওসির চেয়ারে:
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার পূর্বে বললেন, 'গাড়ি নোব না', এখন বলছেন,, অবশ্যই নোব'!:
এদের কী লাজ-লজ্জা বলে কিছু নাই:
প্রধানমন্ত্রী বলছেন, ১৯৭৯ সালে মাওলানা ভাসানী ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন:
অথচ মাওলানা ভাসানী মৃত্যু হয় ১৯৭৬ সালে!
আমি প্রথমে বয়স্ক ছাত্র ভেবেছিলাম! পরে ভুল ভাঙ্গল! ক্লাশ-রুমে এমপি মনিরুল হক গালে হাত দিয়ে বসে আছেন! কীসের দুঃখ কে জানে!
ইনাকেও ছাত্র ভেবেছিলাম পরে শুনি সচিব মহোদয়। পৃথিবীতে আর এমন কোন রাষ্ট্র নাই সম্ভবত; যেখানে যার যখন-খুশি মিডিয়া সহ পরিক্ষা-হলে ঢুকে পড়ে!
পোলাপানরা কী পরীক্ষা দেবে নাকি এই সমস্ত তামাশা দেখবে! এমপি সাহেবের'ফেসবুক লাইভ' চলছে! আজব একটা দেশ:
এই লোক আইনপ্রণেতা! খালেদা জিয়ার ছেলে কোকোকে নিয়ে রসিকতা করছেন, অবিকল হায়েনার মত মুখ করে:
তুলনাটা করছেন কুকুরের সঙ্গে। এখন খানিকটা বুঝি হাসিনা এদেরকে কেন আটক করে রাখতেন!
এই যে, আমাদের বড় আবেগের জায়গা, কর্নেল অলি! বলছেন, ওবাইদুল কাদের ঘন-ঘন কক্সবাজার যেতেন বদি'র কাছ থেকে বস্তা-বস্তা ইয়াবা আনতেন:
শোনো কথা, কাদেরের এক লক্ষ দোষ থাকতে পারে তাই বলে কাদেরকে বস্তা-বস্তা ইয়াবা আনার জন্য সশরীরে যেতে হবে! কাদেরের যে শরীর-বয়স, এ বস্তা-বস্তা ইয়াবা শরীরে চালান করবে কীভাবে!
আমার তো মনে হয় কর্নেল অলি নামের এই মানুষটাই ইয়াবা সেবন করে এসেছেন।
স্যারের কাছে আমার সবিনয় অনুরোধ, শরীরে না-সহ্য হলে এইসব হাবিজাবি জিনিস খাবেন না, প্লিজ।


No comments:
Post a Comment