* কৃতজ্ঞতা, স্ক্রিন শট: জনাব, শহিদুল আলমের ফেসবুক পোস্ট।
The tree that the corpse of Dipu Chandra Das was hung from and set on fire, was in the divider in the middle of a busy road. It happened in public and was allowed to happen!
দিপু চন্দ্র দাস নামের নিরীহ একটা মানুষকে ধর্মের দোহাই দিয়ে পিটিয়ে, উলঙ্গ করে, প্রকাশ্যে গাছে ঝুলিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এবং শত-শত মানুষ যে ভঙ্গিতে ভিডিও করেছে তা এই গ্রহের কোন যুক্তি দিয়ে ব্যাখ্যা করা চলে না।
কিন্তু আমাদের বুদ্ধিজীবী শহিদুল আলম কী চমৎকার করেই না ব্যাখ্যা করলেন! এটা পড়ে আমার এক চোখে জল এক চোখে পানি চলে আসল!
কিন্তু আমাদের মহান শহিদুল আলম এটার এক 'মহান চুতিয়া' ব্যাখ্যা দিয়েছেন!
I understand how angry people are and the resentment towards the authoritarian Sheikh Hasina and her regime, as well as against India for sheltering killers, ...
কীসের মধ্যে কী—ইনি নাকি বুদ্ধিজীবী! ইনি নাকি একজন মানবিক মানুষ! ওহে, শহিদুল আলম, দিপু চন্দ্র দাসের বিষয়টা কিন্তু রাজনৈতিক ছিল না যে আপনি গ্রে-মেটার এবং ইয়োলো মেটার মিশিয়ে এমন-একটা মহান বাণী দিয়েছেন! আবার গালভরা নামও দিয়েছেন, রাগী মানুষ, রেজিম, হাসিনা, ইন্ডিয়া!
আর মানুষটা আওয়ামী লীগার হলেই কী এমনটা করার কথা কল্পনা করা যায়!
ওহো, আপনি নাকি মানবিক মানুষ! আমার কাছে এখানে এসে শহিদুল আলমকে, আপনাকে মনে হচ্ছে, আপনি স্রেফ একটা চলমান দানব! 'মানবের ছাল গায়ে এক দানব'!
এদিকে আবার শহিদুল 'মানবিক পাগড়ি' জড়াবার চেষ্টা করছেন এটা বলে:
but we cannot replicate the fascist behavior ourselves. That is not the Bangladesh we dream of...
অথচ তিনি, দিপু চন্দ্র দাস বাটন-ফোন ব্যবহার করতেন। এবং কোথাও এই তথ্য পাওয়া যায়নি যে দিপু চন্দ্র দাস 'সো-কলড' ধর্মীয় অবমাননা করেছেন! যারা তাঁকে এমন নির্মম ভাবে পিটিয়ে মেরেছে, এখন কাজটা ভুল মনে করলে এই চুতিয়ারা দিপুকে জীবিত ফিরিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়!
শহিদুল আলমও এদের মধ্যে আছেন সশরীরে না কিন্তু অশরীরী ভঙ্গিতে। স্যার, আপনি সম্মানী মানুষ আপনাকে তো আর চুতিয়া বলা চলে না! সো, ডিয়ার, বুদ্ধিজীবী শহিদুল আলম, আপনার বুদ্ধির খেলা দেখিয়ে দিপুকে ফিরিয়ে নিয়ে আসেন, প্লিজ! একদা লিখেছিলাম, শহিদুল আলমের নগ্ন পা [১] আজ লিখতে হলো শহিদুল আলমের নগ্ন গা!
একজন দিপু চন্দ্র দাস কেমন করে সময়কে থামিয়ে দেন, কেমন করে একটা সভ্যতাকে অন্ধকার ভুবনে নিয়ে যান, কেমন করে গোটা একটা দেশকে উলঙ্গ করে দেন তা ছোট্ট এই ভিডিও ফুটেজে ফুটে উঠে।
* যে-কাউকে আমি নিষেধ করব এই ভিডিও ক্লিপটা দেখার জন্য। এটা দেখে কেবল আমার মনে হচ্ছিল, 'ইচ্ছামৃত্যু' থাকাটা খুব জরুরি ছিল!শপথ, আমার লেখালেখির, অন্তত আমি ইচ্ছামৃত্যু চাইতাম।
এই ভিডিও ক্লিপটা পোস্টের একদম নীচে দিয়ে দিচ্ছি যাতে চট করে কারো চোখে না পড়ে। কিন্তু, তবুও চাচ্ছি, এখানে থাকুক এটা। বাস্তবে আমরা আসলে কেমন অমানুষ, শুয়োর, গুয়ে-ভাসা কৃমি এটা বুঝতে খানিকটা সুবিধা হবে...।
সূত্র:
১. একজন শহিদুল আলমের নগ্ন পা... : https://www.ali-mahmed.com/2018/08/blog-post_9.html?m=1
.
.
.
.
.
.
.
.
.
.
.

No comments:
Post a Comment